ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের ছাইতনতলা নামকস্থানে ঢাকাগামী নাইট-কোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ” ও মোটরসাইকেলের মর্মান্তিক (এক্সিডেন্ট) সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষকের মৃত্যু, গুরুতর আহত আরো – ১।
জানা যায়, ভোলাহাট টু ঢাকাগামী নাইট-কোচ মোটরসাইকেলের পিছনদিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষক চাকায় পিষ্ট হয়ে মারা যায় ও পিছনে থাকা আরও এক আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে ।
স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, রোববার (৩০ নভেম্বর ২০২৫) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ছাইতনতলা নামকস্থানে ভোলাহাট হতে মোটরসাইকেল যোগে বাড়ী যাবার সময় পথের মধ্যে নাচোল উপজেলার কাজলা গ্রামের মুনসুর আলীর ছেলে এমএক্সএন মডার্ণ হারবাল ফুড লিঃ এর ডিএস মোঃ এমদাদুল হক (৩৭) ও শিবগঞ্জ উপজেলার রানীহাটী কলেজের শিক্ষক হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে হারবাল কোম্পানীর জিপিএস মিঠুন কুমার দাস (৪৩) ভোলাহাট-সন্ন্যাসীতলা থেকে রওয়ানা দেন। পথের মধ্যে ছাইতনতলা নামকস্থানে ঢাকাগামী নাইটকোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ” যার গাড়ীর নম্বর-ঢাকা মেট্রো-ব-১২-১৬৬৩ পিছন দিকদিয়ে নাইট-কোচ চালক মোঃ আব্দুর রহমান মোটরসাইকেলটিকে স্ব-জোড়ে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল চালক এমদাদুল হক ছিটকে দূরে পড়েন ও পিছনে বসা মিঠুন কুমার দাস ঘটনাস্থলে পড়ে গেলে নাইট-কোচের চাকায় পিষ্ট হয়ে মাথায় প্রচণ্ড আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দূর্ঘটনার খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটিদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এবং আহত এমদাদুল হককে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় ।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোসাঃ জামিলা আক্তার বলেন, অ্যাক্সিডেন্টের পর দ্রুত হাসপাতালে আনা ও চিকিৎসা দেওয়ায় আহত এমদাদুল হক এখন শঙ্কামুক্ত। আশা করি আমাদের সেবা,চিকিৎসায় দ্রুতই সেরে উঠবে।
পরে থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ এসআই মোঃ খাইরুল ইসলাম ও এসআই মোঃ কামাল হোসেন সহ দূর্ঘটনা স্থলে যান এবং জড়িত নাইট-কোচ ও বাস ড্রাইভার মোঃ আব্দুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে আসতে অনেক দেরী করে। আর ফায়ার সার্ভিসের লোক মৃতের রক্ত রাস্তায় পড়ে থাকতে দেখে তারা সেটি পরিষ্কার করে ফেলে। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতি স্থানীয় প্রত্যক্ষদর্শী সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে। যার দরুণ রাস্তায় ইটপাটকেল ফেলে রাস্তা অবরোধ করে। এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান দৈনিক বাংলার তরী এর প্রতিবেদককে জানান, ভোলাহাটে মডার্ণ হারবাল লিঃ এর একটি সেমিনারে তারা ট্রেনার হিসেবে এসেছিলেন। ট্রেনিং শেষে মটরসাইকেল যোগে বাড়ী ফিরার পথে ছাইতনতলা নামকস্থানে পিছনদিক থেকে জোড়ে ধাক্কা দেয় ঢাকাগামী নাইটকোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ। ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।এবং বাসের চাকার তলে পড়ে পিষ্ট হলে ঘটনাস্থলেই মিঠুন কুমার দাস মারা যান। পরে হাসপাতালের কার্যাদি শেষ করে মৃত মিঠুন কুমার দাসকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
থানায় আটককৃত নাইট-কোচ ও বাস ড্রাইভার মোঃ আব্দুর রহমানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নাইট-কোচ ” ম্যাক্স এন্টারপ্রাইজ ” বাস ও তার ড্রাইভার মোঃ আব্দুর রহমানকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।# মহ/