দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দূর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিসংগ্রামী ছাত্র-জনতার উদ্যোগে প্রতিবাদী লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ, ১১ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে, দূর্গাপুর উপজেলা পরিষদ গেট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে দুর্গাপুর থানা মোড়ে শেষ হয়।লিফলেট বিতারণ অনুষ্ঠানের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
আন্দোলনকারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে সমতা প্রতিষ্ঠার দাবিতে স্লোগানদেন এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
ছাত্র আন্দোলনের নেতারা জানান, তারা সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করতে চান এবং বিশেষভাবে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সরকারি চাকুরির ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা।
এছাড়া, আন্দোলনকারীরা স্থানীয় জনগণের কাছে এই লিফলেটগুলো তুলে ধরে, তাদের জানায় যে সমাজের প্রতিটি স্তরে সমতা এবং ন্যায্যতার জন্য সংগ্রাম চলছে। তারা জনগণকে সচেতন করে তোলার পাশাপাশি, সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতে আহ্বান জানায়।
এই সময় উপস্থিত ছিলেন,কেন্দীয় ছাত্র প্রতিনিধি,মোঃ ফাতিন মাহাদি।রাজশাহী জেলা ছাত্র প্রতিনিধি, নাহিদুল ইসলাম সাজু।মোঃ হাসিব এবং শোয়াইব হাসান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার এই প্রতিবাদ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচি দুর্গাপুরে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক ন্যায্যতার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। আন্দোলনকারীরা আশা করছেন, সরকারের নীতি ও পদক্ষেপে পরিবর্তন আসবে এবং সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।#
মহ/ দৈনিক বাংলার তরী