
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপি রাজশাহী জেলার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
আব্দুল বারিকে আহবায়ক ও রাকিবুল্লা ইউসুফ রিজভীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নগরীর অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে নবনির্বাচিত আহবায়ক আব্দুল বারিকে ফুল দিয়ে বরণ করে নেন রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক ও রাজশাহী – ০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো. জুয়েল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ, যুগ্ম আহবায়ক সোহাগ খান, রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, রাজপাড়া থানা বিজেপির আহবায়ক ফারুক খান, জেলা পঞ্চম কুমার রায়,সদস্য আইনাল হক, সদস্য রাশেদুল মান্নান রাব্বি প্রমুখ।
জেলা বিজেপির নবনির্বাচিত আহবায়ক আব্দুল বারি বলেন, রাজশাহী জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পার্থ ভাইএর আদর্শ ছড়িয়ে দিতে নেতাকর্মীরা দুর্বার গতিতে কাজ করবে ইনশাআল্লাহ।
রাজশাহী জেলা বিজেপির আহবায়ক সরদার জুয়েল বলেন, রাজশাহী জেলা বিজেপির কমিটি অনুমোদন এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ তথা রাজশাহী বিভাগে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাইএর হাতকে শক্তিশালী করে তুলতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। বিভাগের প্রতিটি জেলায় এখন বিজেপি ব্যাপকতা পেয়েছে,আগামীতে এই বিভাগে শক্তিশালী সংগঠন উপহার দেওয়ায় আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, আগামী নির্বাচনে রাজশাহী বিভাগের প্রতিটি আসনে বিজেপির প্রার্থী দেওয়া হবে ইনশাআল্লাহ।
মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ জানান, আমরা অতীতের তুলনায় এখন সাংগঠনিক ভাবে অনেক এগিয়ে গেছি, প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হবে।
রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন জানান, বিজেপির ভ্যানগার্ড খ্যাত অঙ্গসংগঠন যুবসংহতি এখন অনেক সক্রিয়, অন্যান্য অঙসংগঠন গুলোও পার্থ ভাইএর হাতকে শক্তিশালী করতে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবেও তিনি জানান। # মহ/

Leave a Reply