Author: Admin1

  • মাড়িয়া যুব সমাজের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    মাড়িয়া যুব সমাজের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ  

    রাজশাহীর দূর্গাপুর উপজেলার মাড়িয়ায় যুবসমাজের আয়োজনে মহান বিজয় দিবস-২৪ উপলক্ষে দিনব্যাপী নানা খেলাধুলা ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

    ২১ ডিসেম্বর(শনিবার) মাড়িয়া মৃধাপাড়া রবের মোড়ে যুব সমাজের আয়োজনে  খেলাধুলার ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    মহান বিজয় দিবসে সরকার কর্তৃক সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি দেওয়ায়, নতুন প্রজন্মকে উৎসবমুখর পরিবেশে নানা খেলাধুলার ও অত্র এলাকায় বাবর চেয়ারম্যান নূরানী হাফেজী মাদ্রাসার কৃতি ছাত্রদের উৎসাহিমূলক পুরস্কারের আয়োজন করেন।

     

    আফজাল হোসেন জুয়েল ও শরিফুল ইসলাম হোদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আক্তার আলী মৃধার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিরাজুল করিম সুনু । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি  সদস্য ও সাবেক মাড়িয়া ইউপির  সভাপতি আহমেদ আলী ভুলন।

    দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি  সদস্য ও সাবেক দূর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ, সাবেক সাধারন সম্পাদক মাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সোহানুর রহমান সুজন,ছাত্রনেতা ইশতিয়াক বাপ্পি, আব্দুল গাফফার মন্ডল, মো:গোলাম মোস্তফা, মোঃ আলাউদ্দিন আলা, আরাফাত রহমান ছোটন প্রমুখ।

    প্রধান অতিথি সিরাজুল করিম সুনু বলেন,শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী দিনে সাধারণ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে এক হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন স্বৈরাচারের মতো স্বৈরাচারী আচরণ না করে সাধারণ জনগণ, ভোটারের কাছে গিয়ে তাদের সাথে মিশে আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করার অনুরোধ জানান এবং লভিং গ্রুপিং বাদ দিয়ে নেতা ও কর্মীকে এক হয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার আহবান জানান।

    অনুষ্ঠানে আগত অতিথিরা সমসাময়িক নানা বিষয়ে বক্তব্য পেশ করেন। তাহারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও মোবাইল আসত্তি থেকে দুরে রাখতে হবে।# মহ/ দৈনিক বাংলার তরী

  • তানোরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

    তানোরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

    তানোর প্রতিনিধি :

    রাজশাহীর তানোর উপজেলায় ১৪৪ ধারা লঙ্ঘন করে বিরোধপূর্ণ সম্পত্তিতে রাতের আঁধারে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে পালপাড়া মহল্লার আহসান হাবিব বাবুলের বিরুদ্ধে।

    এ বিষয়ে গোল্লাপাড়া মহল্লার বিশ্বনাথ চন্দ্র সাহা অভিযোগ করে বলেন, আহসান হাবীব বাবুল স্থানীয় বাহিনীসহ বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে আদালতের ১৪৪ ধারা অমান্য করে রাতের অন্ধকারে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছে। তিনি আরও বলেন তানোর পৌরসভার জেল নম্বর ১৪৪, মৌজা তানোর, আরএস খতিয়ান নম্বর ৩৩৭ এবং প্রস্তাবিত খতিয়ান নম্বর ১৬৫৯-এর ৯৩ শতক জমির মূল মালিক নারায়ন চন্দ্র দাস। তিনি এই জমি ১৯৭৫ সালের ২১ এপ্রিল শ্রীমতি হারানী রানী দাসের কাছে বিক্রি করেন।

    পরবর্তীতে ওয়ারিশ সূত্রে জমি চলে যায় তাদের একমাত্র সন্তান নিমাই কান্ত দাসের কাছে। নিমাই কান্ত দাসের কাছ থেকে জমিটি ক্রয় করেন তিনি। এখন আমি জমিতে গেলে আহসান হাবিব বাবুল ভয়ভীতি দেখাচ্ছেন এবং ৬ ডিসেম্বর জমি জবরদখল করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেন। এই সময় আমার বর্গাদার আবুল কালাম নিষেধ করতে গেলে, প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে মারধর করে।
    এ বিষয়ে আহসান হাবিব বাবুল বলেন, আমি এই জমির মূল খতিয়ানের যারা মালিক পর্যায়ক্রমে ১৯৮৪ সালে গোবিন্দ দাসের কাছে ১১ শতাংশ, ১৯৮৯ সালে বিভুতি ভূষণের কাছে ৬.৫ শতাংশ এবং রঘুনাথ দাসের কাছে ১৯৯০ সালে ৭ শতাংশ মোট ২৪.৫ শতাংশ জমি কিনি। আমি জমিটি ১৯৯৩ সালে খারিজ করি। আমি এই যায়গায় ৪০ বছর যাবৎ বসবাস করছি। এখানে ১৯৮৪ সাল থেকে আমার একটা শ-মিল ছিলো। তিনি আরও বলেন বিশ্বনাথ সাহা নিমায়ের কাছ থেকে একটা জাল দলিল করে আমার জায়গা দখলের চেষ্টা করছে। তা না হলে এতদিন সে কোথায় ছিলো। আমি আদালতে আপিল করে ১৪৪ ধারা বাতিল করেছি। এখন আর কোন নিষেধাঙ্গা নেই।

    এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান মিজান বলেন, আসলে উভয়পক্ষই কাগজ দেখায় এটা নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। আমরা উভয়পক্ষেকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটি মেনে কাজ করতে বলেছি।# মহ/দৈনিক বাংলার তরী

  • দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতল বাংলাদেশ

    দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতল বাংলাদেশ

    আন্তর্জাতিক ডেস্ক:

    প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। এবার ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪ খেতাব জিতেছে বাংলাদেশ।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে ২০২৪ সালের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায়। শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে ‘উত্তপ্ত বিতর্কে’ বাংলাদেশকে বেছে নেওয়া হয়।

    এবারের বর্ষসেরা নির্বাচিত বাংলাদেশ ছাড়াও বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করায় রানারআপ হয় সিরিয়া। এ ছাড়া, অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা, খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায়।

    বৃটিশ গণমাধ্যমটি ২০২৪ সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করে বলেছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; সেরা দেশ বেছে নেওয়া হয় আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে।

    বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ। দেশটিতে আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা। একসময় তিনি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি দমনপীড়ন শুরু করেন। পাশাপাশি নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের জেলে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেন। তার সময়ে প্রচুর অর্থ চুরি হয়েছিল।

    প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিপ্রবণ মন্তব্য করে প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। দেশটির প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত। সেখানে ইসলামি চরমপন্থার উত্থান একটি বড় হুমকি। তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটিতে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

    সেরা দেশ হিসেবে বেছে নেওয়া কারণ জানিয়ে বৃটিশ সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিকে প্রথমে আদালতের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং বিরোধীদের সংগঠিত হওয়ার সময় দিতে হবে। এর কোনোটিই সহজ হবে না। কিন্তু এক স্বৈরশাসককে উৎখাত করে আরও উদার সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে এ বছর সেরা দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, ২০২৩ সালে সেরা দেশ হিসেবে বিজয়ী হয়েছিল গ্রীস। দেশটি দীর্ঘ আর্থিক সংকট থেকে নিজেদের টেনে তোলায় এবং একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করায় সেরা দেশ নির্বাচিত হয়। এর আগের বছরগুলোর বিজয়ীদের মধ্যে গৃহযুদ্ধ অবসানের জন্য কলম্বিয়া, রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধের জন্য ইউক্রেন এবং গণতন্ত্রায়নের জন্য মালাউই নাম রয়েছে।# মহ/দৈনিক বাংলার তরী

    সূত্র :rtv

  • জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি

    জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করা ডাকাতরা ২ দাবি জানিয়েছে।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকার ব্যাংকের ওই শাখার ম্যানেজার শেখর মন্ডল।

    তিনি বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের বাইরে ছিলাম। তাদের সঙ্গে আমরা নেগোসিয়েট করছি। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছেন।

    শেখর মন্ডল বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

     

    এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, ব্যাংকের ওই শাখায় বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইরে থেকে তাদের ঘিরে রেখেছে। জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।

    এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে।# মহ/দৈনিক বাংলার তরী

    সূত্র:Rtv

  • রাজশাহী মহানগর বিজেপির কমিটি অনুমোদন

    রাজশাহী মহানগর বিজেপির কমিটি অনুমোদন

    নিজস্ব প্রতিবেদক :

    বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। গত শনিবার রাতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় সরদার জুয়েলকে, সদস্য সচিব করা হয় আসাদুজ্জামান নুর আসাদ। 

    দীর্ঘদিন ধরে রাজশাহীতে বিজেপির কর্মকাণ্ড ছিলো না। তবে, সম্প্রতি সময় রাজশাহীতে সরদার জুয়েল ও আসাদের নেতৃত্বে প্রায় বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে দেখা যাচ্ছিল। বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশনায় তারা রাজশাহীতে নানান কর্মসূচি পালন করে আসছিল। সেই সঙ্গে দলকে শক্ত অবস্থানে নিয়ে আসার জন্য কর্মি সংগ্রহের মতো কাজগুলো করছিল। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপি রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির নেতৃত্বে আসলেন সরদার জুয়েল ও আসাদ। সরদার জুয়েলকে আহ্বায়ক ও আসাদুজ্জামান নুর আসাদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

    এর আগে বুধবার রাজধানীর বারিধারাস্থ দলীয় কার্যালয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাজশাহী মহানগর বিজেপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। ওই সময় তিনি রাজশাহীর নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে। মহানগর বিজেপির নেতাকর্মীরা রাজশাহীতে একটি শক্তিশালী সংগঠন উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন।

    রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক সরদার জুয়েল জানান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকলেই ভালোবাসেন। উনার রাজনৈতিক দুরদর্শিতার প্রশংসা করেন, জনগণ একজন আদর্শবান রাজনৈতিক নেতা খোঁজে। জনগণের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যারিস্টার পার্থকে  সারাদেশের আনাচে কানাচে নিয়ে যেতে চাই তারই ধারাবাহিকতায় রাজশাহীতে একটি শক্তিশালী সংগঠন উপহার দেওয়ার মাধ্যমে তা প্রতিষ্ঠিত পাবে। আগামীতে রাজশাহীতে বিজেপির জনজোয়ার তৈরি হবে বলেও জানান সরদার জুয়েল।

    মহানগর বিজেপির সদস্য সচিব আসাদ জানান, মানুষ পার্থ সাহেবকে অত্যন্ত বেশি ভালোবাসে। দলের চেয়ারম্যানের আলাদা একটি ইমেজ তৈরি হয়েছে। আগামীতে আস্থার প্রতীক তৈরি হয়েছে।

    ৩১ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর বিজেপির সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য দায়িত্বে যারা আছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক রওশন উজ্জামান খান, তাজ মোহাম্মদ, সোহাগ হোসেন, মাওলানা মফিদুল ইসলাম সিরাজী, শাহিন হোসেন জনি, আশরাফুল আলম পলাশ, মেহেদি হাসান নয়ন, বাকী চিশতি, ইয়াসিন আলী, তানভীর রহমান শিমুল।

    সদস্যরা হলেন, রয়েল হাসান, ফেরদৌস কমল, রাজন ইসলাম, মনির হোমেন, ফারুক হোসেন, সুমন আলী, সাকিবুল ইসলাম, রাজিব হোসেন, সাকুয়ার হোসেন মিম, নাজমুল হোসেন, রায়হান আলী, মাসুদ রানা, মোহন আলী, জীবন হোসেন, নাহিদ উদ্দিন, ইবনে খাবতাব, বাপ্পি ইসলাম, শাহরিয়ার আলী।# মহ/ দৈনিক বাংলার তরী

  • এ্যাড: সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে এলডিপির মানববন্ধন

    এ্যাড: সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে এলডিপির মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক :

    এ্যাড: সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাজশাহী মহানগর ও জেলা কমিটি।

    রোববার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় এ্যাড: সাইফুল হত্যার বিচার চেয়ে আন্দোলনকারীরা বলেন, হিন্দু- মুসলিম আমরা সকলে ভাই ভাই। কিন্তু ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ সদস্যরা এক অজানা শক্তির মদদে এ দেশে দাঙ্গা সৃষ্টি করার কৌশল করছে। তবে সেই দুষ্কৃতিকারীদের বলতে চাই, এদেশের মানুষ শান্তিপ্রিয়। এখানকার হিন্দু-মুসলিম ভাইদের মাঝে কোনো রকম বিভেদ কিংবা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তারা বলেন, বেশকিছুদিন আগে এ্যাড: সাইফুল ইসলামকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারন পরবর্তীতে বাংলাদেশে যেনো এমন কাজ করার আগে দুষ্কৃতিকারীরা শতবার ভাবে। এ্যাড: সাইফুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর আন্দোলন করার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম শফিউল আজম (জুয়েল) রাজশাহী মহানগরের সহ- সভাপতি গোলাম আজম ফারুক, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান (ডাবলু), দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক মোঃ তহিদুজ্জামান তুষার সহ অন্যন্যরা ।#মহ / দৈনিক বাংলার তরী

  • প্রকাশ্যে এক বৃদ্ধকে পিটিয়ে : হত্যা

    প্রকাশ্যে এক বৃদ্ধকে পিটিয়ে : হত্যা

    শরিয়তপুর প্রতিনিধি :

    ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামে প্রকাশ্যে পিটিয়ে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সকাল ৭ টার দিকে পূর্ব ডামুড্যার চরভয়রা সম্ভুকাঠি বাজারের পুর্ব পাশের গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম ওরফে (নজু মোল্লা)(৭০) নামে পরিচিত।পেশায় তিনি একজন কৃষক।

    নিহতের পরিবার জানান, নজু মোল্লার ছোট মেয়ের জামাই ও তার চাচাতো ভাই ভাবীদের মাঝে পূর্ব থেকেই স্বর্নের চেইন নিয়ে ঝগরাজাটি চলছিলো। নজু মোল্লার মেয়ে জাইমাইয়ের চাচাতো ভাইদের সাথে বৃহস্পতিবার সকালে পুনরায় আবারও এ বিষয় নিয়ে তর্কাতর্কি হয় ।তরকাতরকির এক পর্যায় পিছন থেকে নিজাম সরদার,বিল্লাল সরদার ,সালামত সরদার এরা সবাই মিলে এস এস পাইপ দিয়ে নজু মোল্লাকে উপর্যুপরি আগাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে(হাসপালে) নেওয়ার পথে তিনি মারা যান।

    ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক সাংবাদিকদেরকে বলেন ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয় এবং লাশ কে ময়না তদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।# মহ/ দৈনিক বাংলার তরী

  • আরওজেএফ’র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

    আরওজেএফ’র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক:

    রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম (আরওজেএফ)’র কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৬.০০ টায় নিজ কার্যালয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তুহিন আলীর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

    সভায় সভাপতিত্ব করেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন।
    নতুন সদস্য সংগ্রহ, সংগঠনকে গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।এসময় উপস্থিত সদস্যরা তাদের মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন।

    সকলে মতামতের ভিত্তিতে সভাপতি সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ, কাজের পরিবেশে একতাবদ্ধ হওয়া, সংগঠনের কার্যালয় পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেন।

    কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন , কার্যনির্বাহী সদস্য মো: আল-আমিন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য সাঈদ হাসান পিন্টু, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান সাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক নাঈম হোসেন, অর্থ সম্পাদক মৃদুল, প্রচার সম্পাদক ওমর আলী, সদস্য সুরুজ আরিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    আলোচনা সভায় যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতির সুস্থতা কামনা করে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।মহ/দৈনিক বাংলার তরী

  • পীরগঞ্জে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    পীরগঞ্জে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    রংপুর জেলা প্রতিনিধি:

    উত্তরাঞ্চল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শহীদ আবু সাঈদের পরিবার ও ছাত্র-জনতা। ১৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

    উত্তরবঙ্গ তথা পীরগঞ্জ থেকে দুইজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। এবং তারা আরো বলেন দাবি আদায় না হলে ঢাকার সঙ্গে উত্তরের ১৬ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করতে রেলপথ ও সড়ক অবরোধসহ রংপুর বিভাগ অচল করার মতো কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।

    আন্দোলনকারীরা এ সময় বলেন শহীদ আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জ থেকে দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি তোলেন এবং তারা হলেন পীরগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর রহমান এবং শহীদ আবু সাঈদের ভাই মোহাম্মদ রুহুল আমিন ।

    এ সময় তারা আরো বেশ কিছু দাবি তুলে ধরেন দাবিগুলো হলো—সুষম উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না; সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে, নীতি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পরামর্শ নিতে হবে।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবু সাঈদের বড় ভাই রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম বিল্লাহ, কারমাইকেল কলেজের ছাত্র মেহেদী হাসান, রাকিব মিয়া, রংপুর সরকারি কলেজের ছাত্র রাজেদুল, নুর আলম,পারভেজ, মুজাহিদ, সিয়াম, নাহিদ প্রমুখ।

    আবু সাঈদের বড় ভাই রুহুল আমিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ১৩ জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে একজনকেও নেওয়া হয়নি। এটা রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য হচ্ছে। অন্তর্বর্তী সরকার এভাবে চললে আঞ্চলিক বৈষম্য আরও বাড়বে। তাই আমরা চাই অতি দ্রুত রংপুরসহ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হোক। এবং তিনি আরো বলেন আমার ছোট ভাই আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে বৈষম্য হতে দেওয়া হবে না।

    বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মুহূর্তেই শিক্ষার্থীদের আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় ।#মহ/ দৈনিক বাংলার তরী

  • বাঘায় বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা

    বাঘায় বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা

    বাঘা প্রতিনিধি :

    রাজশাহীর বাঘায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

    বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও আসাদুজ্জামান আসাদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

    এ সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলার সাবেক টিম লিডার আসিফ রহমান গুনজন।

    এছাড়াও রাজু আহমেদ, বাসার, আবির, তূর্য, আলিফ, শিমুল, সাদিয়া, শান্তা, কাওসার ইত্যাদি উপস্থিত ছিলেন।

    বাঘা উপজেলার উপ দলনেতা রাজু আহমেদ  বলেন, আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে সকাল ১০ টায় বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষার আয়োজন করেছি। আমরা এ সময় ১০০ জন মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করি। আমাদের এই কার্যক্রম বাঘা উপজেলা জুড়ে চলমান থাকবে।#মহ/দৈনিক বাংলার তরী