Author: Admin1

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার লিফলেট বিতরণ,

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার লিফলেট বিতরণ,

    দুর্গাপুর প্রতিনিধি :

    রাজশাহীর দূর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিসংগ্রামী ছাত্র-জনতার উদ্যোগে প্রতিবাদী লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

    আজ, ১১ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে, দূর্গাপুর উপজেলা পরিষদ গেট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে দুর্গাপুর থানা মোড়ে শেষ হয়।লিফলেট বিতারণ অনুষ্ঠানের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

    আন্দোলনকারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে সমতা প্রতিষ্ঠার দাবিতে স্লোগানদেন এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

    ছাত্র আন্দোলনের নেতারা জানান, তারা সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করতে চান এবং বিশেষভাবে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সরকারি চাকুরির ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা।

    এছাড়া, আন্দোলনকারীরা স্থানীয় জনগণের কাছে এই লিফলেটগুলো তুলে ধরে, তাদের জানায় যে সমাজের প্রতিটি স্তরে সমতা এবং ন্যায্যতার জন্য সংগ্রাম চলছে। তারা জনগণকে সচেতন করে তোলার পাশাপাশি, সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতে আহ্বান জানায়।

    এই সময় উপস্থিত ছিলেন,কেন্দীয় ছাত্র প্রতিনিধি,মোঃ ফাতিন মাহাদি।রাজশাহী জেলা ছাত্র প্রতিনিধি, নাহিদুল ইসলাম সাজু।মোঃ হাসিব এবং শোয়াইব হাসান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার এই প্রতিবাদ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচি দুর্গাপুরে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক ন্যায্যতার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। আন্দোলনকারীরা আশা করছেন, সরকারের নীতি ও পদক্ষেপে পরিবর্তন আসবে এবং সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।#

    মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীর পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেফতার

    রাজশাহীর পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়ার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে পুঠিয়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    থানা সূত্রে জানা গেছে, উপজেলার পালোপাড়া গ্রামের মৃত, বেলায়েত হোসেনের ছেলে, সেলিম হোসেনের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের ক্ষতি ও তার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিম অত্র থানায় দায়েরকৃত নাশকতার মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।#

    মহ/দৈনিক বাংলার তরী

  • রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪৮ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

    রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪৮ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

    নিজস্ব প্রতিনিধি :

    রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রাম হতে গত ৫ জানুয়ারি রাতে একজন মাদক কারবারিকে ৪৮ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাসুদ রানা (২৮)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামের মোঃ মান্নাফ আলীর পুত্র।

    ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ৫ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৩০ টায় চারঘাট থানাধীন কাকড়ামারি বাজারে ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ জনৈক মোঃ কাওসার (৪৫)-এর আম বাগানের সামনে পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

    এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ৫ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৪০ টায় অভিযান পরিচালনা করে।

    এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মাসুদ রানার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের ব্যাগের মধ্যে হতে ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।

    উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদক কারবারি মোঃ সামাদ ও মোঃ রান্টু আলী নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।#

    মহ/দৈনিক বাংলার তরী

  • দূর্গাপুরে ইউএনও’র উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

    দূর্গাপুরে ইউএনও’র উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

    দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর দূর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বহরমপুর খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা হাফেজিয়া মাদ্রাসায় ৩৩ টি শীতবস্ত্র (কম্বল) ৩৩ জন ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

    আজ রবিবার (০৫/০১/২০২৫) ইংরাজী তারিখ সন্ধ্যা পর দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থ শিশুদের উষ্ণতা দিতে পাশে দাড়ালেন দূর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। তাহার উপস্থিতিতে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে ছাত্ররা খুবই আনন্দিত হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন,দূর্গাপুর পৌরসভার ইঞ্জিনিয়ার শাহাবুল হক, হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৈবুর রহমান মকবুল, উক্ত হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, বজলুর রহমান, আসাদুল, আফসার আলী, মিজানুর রহমান প্রমূখ।

    শীতবস্ত্র বিতরণ কালে দূর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বলেন, সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই অসহায় শিশুদের পাশে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আমরা বহরমপুর খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা হাফেজিয়া মাদ্রাসার অসম্পূর্ণ কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব বলেও আশ্বাস প্রদান করেন।#

    মহ/দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থদণ্ড

    দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থদণ্ড

    দুর্গাপুর (রাজশাহী):
    মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুর্গাপুর মেডিকেল  মড়ে চারটি ফার্মেসিতে  ভ্রাম্যমান আদালত ১১ হাজার টাকা জরিমানা করেছে। স্থানীয় প্রশাসনের অভিযানকালে ওই দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়, যা জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।
    আজ, ৫ জানুয়ারি ২০২৫, দুর্গাপুরে উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলার সহকারি কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্র্রেট  সুমন চৌধুরী।
    এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে রাজশাহী দপ্তরের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম। বাজারের মেডিকেল মোড়ে শেলী ফার্মেসী-৩০০০, বিসমিল্লাহ ফার্মেসি- ৩০০০ ,  নিয়ন ফা‌র্মেসী- ৩০০০  প্রফেসর ফার্মেসী- ২০০০,   চারটি  ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়।  অভিযানের নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার ভূমি,  ফার্মেসী চারটিতে ১১ হাজার টাকার অর্থদণ্ড দেন।
    এসময়, দোকান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু ঔষধ যার মেয়াদ বেশ আগেই শেষ হয়ে গেছে। এসব ঔষধের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, সর্দি-কাশির ঔষধ এবং ভিটামিন ট্যাবলেট ছিল। স্থানীয় জনগণের অভিযোগ ছিল যে, এসব ঔষধ নিয়মিতভাবে বিক্রি করা হচ্ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
    স্থানীয় এক নারী, বলেন, “আমরা তো সাধারণ মানুষ, এসব ব্যাপারে সচেতন না। কিন্তু এমন ঘটনা ঘটার পর আমরা আরও সতর্ক থাকব।# মহ/দৈনিক বাংলার তরী
  • দুর্গাপুরে নির্বাচন অফিসে ভোগান্তির শিকার সাধারণ মানুষ

    দুর্গাপুরে নির্বাচন অফিসে ভোগান্তির শিকার সাধারণ মানুষ

    দুর্গাপুর প্রতিনিধি:
    রাজশাহী দুর্গাপুর উপজেলা  নির্বাচনী কাজের জন্য ভোটারদের নথি সংশোধন, নতুন ভোটার নিবন্ধন এবং অন্যান্য পরিষেবা নিতে নির্বাচন অফিসে আসা সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নির্বাচনী সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগ, অপ্রতুল জনবল, সেবা প্রদান ব্যবস্থার দুর্বলতা এবং অব্যবস্থাপনার কারণে দিনের পর দিন তারা সেবা পাচ্ছেন না।
     দুর্গাপুর নির্বাচনী অফিসে গিয়ে দেখা গেছে, ভোটারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই জানিয়েছেন, তারা কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের কাজ শেষ করতে পারছেন না। নির্বাচন মিশনের অধীনে কাজ করা এসব অফিসে জনবল সংকট এবং সেবা প্রদান ব্যবস্থায় ঘাটতি লক্ষ্য করা গেছে।
    মো. মাইনুল ইসলাম যিনি ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন অফিসে এসেছিলেন, বলেন, “আমি গত সপ্তাহে এসেছিলাম, কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও কাজ হয়নি। আজ আবার আসলাম, কিন্তু এখনো কোনো সেবা পাচ্ছি না।”
    অন্যদিকে, কাজল রেখা  যিনি ভোটার তথ্য সংশোধনের জন্য এসেছিলেন, বলেন, “কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরও কোনো সঠিক উত্তর পাচ্ছি না। অফিসে জনবল কম, এবং কর্মীদের মধ্যে তেমন কোনো তৎপরতা নেই।”
    এছাড়া, অনেকের অভিযোগ, অফিসের কর্মীরা তাদের সঠিকভাবে গাইড করেন না এবং প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন। কিছু জায়গায়, অফিসের পরিবেশ অস্বাস্থ্যকর এবং সেবা পেতে নাগরিকদের একধরনের অবহেলিত অবস্থায় পড়তে হচ্ছে।
    *স্থানীয় নির্বাচন অফিসের একজন কর্মকর্তা*, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “আমরা প্রতিদিন হাজার হাজার মানুষকে সেবা দিতে চেষ্টা করি, কিন্তু কর্মীসংকটের কারণে অনেক সময় সেবা দিতে দেরি হয়ে যায়। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে যাতে নাগরিকদের সঠিক সেবা দেয়া যায়।”
    এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাচন কমিশনর জয়নুল আবেদীন সাথে যানতে চেয়ে কথা বলা হলে তিনি বলেন যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া হয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‘নাগরিকদের সেবা প্রদানকে প্রাধান্য দেওয়া হবে।
    নির্বাচন অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অসুবিধার শিকার হলেও, নির্বাচন কমিশন এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। তবে, নাগরিকদের এই ভোগান্তি কমাতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সাধারন মানুষ।# মহ/ দৈনিক বাংলার তরী
  • পুঠিয়ায় দলীয় অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    পুঠিয়ায় দলীয় অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    নিউজ ডেস্ক:

    রাজশাহীর পঠিয়ায় দলীয় অফিস খোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে শিলমাড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ায় বিএনপির নতুন অফিস খোলাকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামান এর সমর্থকের সাথে শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম এর সমর্থকের সংঘর্ষ হয়।

    সংঘর্ষে আহতরা হলেন হায়াত গ্রুপের ইন্তাজ আলী (৫০), মো. মিঠু (৪০), কালা চাঁদ (৫১), মো. রেজাউল ইসলাম (৪৮), ডাবলু সরকার (৪০), আজহার আলী (৫৫) এবং হাফিজুল গ্রুপের মো. রবিন (৩০), সোহাগ আলী (২৬), রাজু হোসেন (২৫), জিল্লুর রহমান (৩২), মহিউদ্দিন আহমেদ (৩৫)। আহতদের বাড়ি পুঠিয়ার মোল্লাপাড়া ও ছাতারপাড়ায় এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে , পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হাফিজুল ইসলামের সমর্থকরা ছাতারপাড়া বাজারে বৃহস্পতিবার একটি নতুন অফিস খোলেন। নতুন অফিস খোলায় পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর‌্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়।

    পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ছাতারপাড়া বাজারে নতুন অফিস খোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।# মহ/ দৈনিক বাংলার তরী

    সূত্র:রাজ: আলো

  • রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৩

    রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৩

    নিজস্ব প্রতিনিধি :

    রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রাম হতে গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকালে দুইজন মাদককারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ এবং বাঘা থানাধীন আশরাফপুর গ্রাম হতে রাত ১০:৩৫ টায় একজন মাদককারবারিকে ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ মিজানুর রহমান মানিক (৪৫), ২। মোসাঃ বেলী বেগম (৪০) ও ৩। মোঃ শাকিল আলী (২৩)। মোঃ মিজানুর রহমান মানিক চারঘাট থানার চন্দনশহর গ্রামের আব্দুল হাকিমের পুত্র, মোসাঃ বেলী বেগম একই থানার পিরোজপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী এবং মোঃ শাকিল আলী বাঘা থানার পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

    ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ ইনামুল ইসলাম ও ফোর্স-সহ গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ অভিযুক্ত মোসাঃ বেলী বেগমের বসত বাড়ির উঠানে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়কালে বিকাল ০৩:০০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মিজানুর রহমান মানিক ও মোসাঃ বেলী বেগমদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

    পৃথক আরেকটি অভিযানে, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ দাউদুজ্জামান আকাশ ও ফোর্স-সহ ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন আশরাফপুর গ্রামের জনৈক আলহাজ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত আনছার আলীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত ১০:৩৫ টায় অভিযুক্ত মোঃ শাকিল আলীকে অবৈধ মাদকদ্রব্য ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

    প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত ১। মোঃ ইমন আলী (২৮), পিতা-গোলাম মোস্তাফা, সাং-ক্ষুদি ছয়ঘটি ও ২। মোঃ হাবিবুর রহমান (২৪), পিতা-মৃত ইউনুস মন্ডল, সাং-পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া), উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

    ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলা রুজু হয়েছে।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীর দুর্গাপুরে ডাক্তার ও ক্লিনিকের অবহেলায় প্রসূতি নারীর মৃত্যু

    রাজশাহীর দুর্গাপুরে ডাক্তার ও ক্লিনিকের অবহেলায় প্রসূতি নারীর মৃত্যু

    দূর্গাপুর প্রতিনিধি :

    রাজশাহী দুর্গাপুরে একটি ক্লিনিকে অস্ত্রোপচার কালে রোকসানা বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে দুর্গাপুর উপজেলা সদরে অবস্থিত ‘মা ও শিশু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে।

    এদিকে ঐ ঘটনার পর রাতেই ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিকে তালা দিয়ে পালিয়ে যায়। নিহত প্রসূতি দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর মোল্লা পাড়া গ্রামের আবু হানিফের স্ত্রী।

    নিহতের স্বজনরা জানান, গত রোববার রাত ৮টার দিকে প্রসূতি রোকসানা বেগমকে উপজেলার সদরে ‘মা ও শিশু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ সিজারিয়ান অস্ত্রোপচার করতে নিয়ে আসা হয়। এরপর রোকসানাকে সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। থেয়েটারে নেওয়ার পরে তাকে ইনজেকশন দেওয়া হয়। এসময় বাহিরে অপেক্ষা করেন স্বজনরা। কিছুক্ষন পরে হাসপাতালে জরুরী রোগী এসেছে বলে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে চলে যায় কর্তব্যরত চিকিৎসক মিল্টন খন্দকার।

    এসময় প্রসূতীর স্বজনদের সন্দেহ হয়। মিল্টন খন্দকার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সএ আবাসিক মেডিকেল অফিসার। তিনি ‘মা ও শিশু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়মিত অস্ত্রোপচার ও রোগী দেখেন। এরপর সেখানকার নার্স ও ক্লিনিক পরিচালক আলতাফ হোসেন রোগীর অবস্থা খারপ বলে তড়িঘড়ি করে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে বের করে দেন। পরে প্রসূতির নাকের কাছে হাত নিয়ে দেখেন শ্বাস-প্রশ্বাস বন্ধ। এরপর সেই অবস্থায় প্রসূতি রোকসানাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানায় প্রসূতি রোকসানা অনেক আগেই মারা গেছেন। তবে সিজার অপারেশনের যে সকল প্রস্ততি তা কোন চিকিৎসক নিয়েছিলো তা শিকার করেননি কেও। এরই মধ্যে ক্লিনিক ছেড়ে পালিয়ে যায় নার্স ও মালিক পক্ষ। এখন পর্যন্ত ওই ক্লিনিক তালা বদ্ধ অবস্থায় দেখা যায়।

    নিহতের স্বামী আবু হানিফ বলেন, ‘চিকিৎসক ভুল ইনজেকশন অথবা ভুল স্থানে ইনজেকশন দিয়ে অপারেশন থিয়েটারেই আমার স্ত্রীকে মেরে ফেলেছে। আমার স্ত্রী স্বাভাবিক ও সুস্থ ছিলো। আমি এর বিচার চাই।

    এবিষয়ে ‘মা ও শিশু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

    এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, প্রসূতির মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

    এবিষয়ে,ডা মিল্টন খন্নকার বলেন, আমি অপারেশন করতে ক্লিনিকে গিয়েছিলাম। রোগীর কাছে গিয়ে দেখি রোগীর অপারেশন করার প্রাথমিক যে প্রস্তুতি তা চলছে। এমনকি ক্লিনিকের অ্যানেসথেসিয়া ডাক্তার ক্লিনিকের বাহিরেই ছিলেন। তবে মনে হচ্ছিল রোগীর শ্বাসকষ্টে হচ্ছে। এতে আমি রোগীর অবস্থা খারাপ দেখে চলে আসি।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আমাকে কর্তৃপক্ষ বা রোগীর স্বজনরা কেউ এ বিষয়ে জানায়নি। তবে আমি শুনেছি মা ও শিশু ক্লিনিকে একজন সিজারের রোগী মারা গিয়েছে।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, আমার এ বিষয়ে জানা নেই। তবে আমি খোঁজ খবর নিয়ে জানবো। এমনকি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।# মহ/ দৈনিক বাংলার তরী

  • জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক কৌশিক আহমেদ

    জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক কৌশিক আহমেদ

    জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।

    নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুভি বাংলা টেলিভিশন ও সময়ের আলো পত্রিকার বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ। তিনি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে বারবার নির্যাতনের শিকার হয়েছেন।

    রোববার সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

    নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ সোহাগ জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম রানা ও তার যোগ্য উত্তরসূরী নব নির্বাচিত সভাপতি গোল নাহার ইভা এবং সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার খ. ম. জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।# মহ/