Author: Admin1

  • রাজশাগীর পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

    রাজশাগীর পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

    নিজস্ব প্রতিনিধি :

     

    সনাতন ধর্মাবলম্বীগণের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গতকাল ১২ অক্টোবর রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান মহোদয় জেলার চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

    পরিদর্শনের সময় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ ও ওসি (ডিবি) জনাব মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন।

    সম্মানিত পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান পূজামণ্ডপের সভাপতি ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত পূজা অর্চনাকারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

    পক্ষান্তরে সভাপতি ও মন্দির কমিটির নেতৃবৃন্দও সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে তাঁর আন্তরিকতা ও পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

    উল্লেখ্য, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো: খায়রুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো: রফিকুল আলম একযোগে জেলার বিভিন্ন পূজামণ্ডপে রাতভর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিদর্শন করে দায়িত্বরত পুলিশ, আনসার ও পূজামণ্ডপের স্বেচ্ছাসেবক টিমকে সজাগ রাখেন।# মহ/ দৈনিক বাংলার তরী 

  • সাংবাদিক রুবেলের মা’র মৃত্যু, বিভিন্ন সাংবাদিক সংগঠনের শোকপ্রকাশ 

    সাংবাদিক রুবেলের মা’র মৃত্যু, বিভিন্ন সাংবাদিক সংগঠনের শোকপ্রকাশ 

    নিউজ ডেক্স :

    মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেলের মা মমতাজ বেগম (৪৭) ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

    শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজার ভাড়া বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মমতাজ বেগম দুই সন্তানের জননী ছিলেন।রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় রেলগেট গোরহাঙ্গা মসজিদে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে৷

    মায়ের মৃত্যুতে তার কনিষ্ঠ সন্তান মাহফুজুর রহমান রুবেল সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।

    সাংবাদিক রুবেলের মায়ের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন জার্নালিস্ট ইউনিটি, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, মহানগর প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, রাজশাহী রিপোর্টাস ইউনিটি, বরেন্দ্র প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম,দুর্গাপুর সাংবাদিক সমাজ/দুর্গাপুর প্রেসক্লাবসহ সকল সাংবাদিক সংগঠন শোকপ্রকাশ করেছে এবং মরহুমের বিদোহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহ / দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি গঠন

    দুর্গাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি গঠন

    দূর্গাপুর প্রতিনিধি :

    রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুর্গাপুর উপজেলা শাখা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার ( ১২ অক্টোবর) বিকেলে উপজেলার সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক কর্মী সভার আয়োজন করা হয়।

    সভায় দুর্গাপুর উপজেলার শ্রমিকদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তোতা।

    মোক্তাদের হোসেন মন্টুর সঞ্চালনায় সভায় এসময়, বক্তব্য রাখেন, দুর্গাপুর বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বিএনপি নেতা আ: রফিক সরকার, যুবদলের আহ্বায়ক চয়েন উদ্দিন প্রমুখ।

    অনুষ্ঠান শেষে উপজেলা ও পৌর শ্রমিকদল শাখার আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে দুর্গাপুর উপজেলা শাখায় মো: আলাউদ্দিনকে আহ্বায়ক ও মো: মুনসুর রহমানকে সদস্য সচিব করে ১৬ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও দুর্গাপুর পৌর শাখায় মো: আবুল কালামকে আহ্বায়ক ও মাহাবুবুল হক রিপনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই দুইটি কমিটিকে আগামী ১ মাসের মধ্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।#মহ/দৈনিক বাংলার তরী

  • তাহেরপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিএনপি’র আইনশৃঙ্খলা বিষয়ক মনিটরিং টিম গঠন

    তাহেরপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিএনপি’র আইনশৃঙ্খলা বিষয়ক মনিটরিং টিম গঠন

    বাগমারা প্রতিনিধিঃ

    আজ থেকে শুরু হয়েছে সারা দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাউৎসব । রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিএনপি’র দলীয় নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

    উক্ত মনিটরিং টিম লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয় আবু নাঈম শামসুর রহমান মিন্টু সাবেক মেয়র তাহেরপুর পৌরসভা । হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে তারা শান্তিপূর্ণ নির্বিঘ্নে পালন করতে পারে সেই লক্ষ্যে নিরাপত্তা বজায় রাখতে কাজ করবে বিএনপি সে ধারাবাহিকতায় তাহেরপুর পৌরসভায় আবু নাঈম শামসুর রহমান মিন্টুর নেতৃত্বে অস্থায়ী শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মনিটর টিম গঠন করা হয় ।

    আজ ১০ অক্টোবর রাত আনুমানিক ৯.৩০ ঘটিকায় তাহেরপুর পৌরসভার হরি তলা মোড়ে একটি অস্থায়ী অফিস নির্মাণ করা হয় । উক্ত অনুষ্ঠানে তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা । উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু ,হিন্দু সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রী সত্যজিৎ রায় তোতা, সাবেক কাউন্সিলর কার্তিক সাহা, সাবেক কাউন্সিলর পিন্টু সহ বিভিন্ন ওয়ার্ডে বিএনপির সভাপতি সেক্রেটারি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।

    এ সময় আবু নাঈম শামসুর রহমান মিন্টু তার বক্তব্যে বলেন, তাহেরপুর হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা প্রথম স্থান, শরৎকালের এই পূজা রাজা কংস নারায়ন পনেরশত আশি খ্রিস্টাব্দে ৯ লক্ষ টাকা ব্যয় করে এই পূজা উদযাপন করেছিলেন, এই পূজাটি বর্তমানে পৃথিবীব্যপি পালন করা হয়। আমার নেতা তারেক রহমানের নির্দেশ ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার,আমরা হিন্দু ভাইদের পাশে থাকতে চাই, তাদেরকে নিরাপত্তা দিতে চাই, তাদের ধর্মীয় উৎসব যাতে আনন্দঘন পরিবেশে ধুমধামের মাধ্যমে অনুষ্ঠিত হয় এটাই হচ্ছে আমার নেতার চাওয়া এবং আমাদের নেতার সাথে সাথে আমরা নেতার কর্মী হিসেবে এটা আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের একই চাওয়া।

    তাহেরপুরে ভৌগলিক কারণে একটি কর্নার জায়গা, এখানে বিভিন্ন জায়গা থেকে কোন দুষ্কৃতিকারীরা এসে আমাদের ধর্মীয় উৎসবকে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা প্রত্যেকটা মন্দিরে কমিটি করেছি ২১ সদস্য বিশিষ্ট , আমরা প্রত্যেকটা কমিটিকে সেটা সরবরাহ করেছি, আমরা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সাথে বসেছি তারা আশ্বস্ত করেছে এবার বিগত দিনে যে বারোটি ম্ডপে পূজা হয়েছে এবারও বারটি মন্ডপে পূজা হবে ।

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় আমরা প্রত্যেকেই বাঙালি, আমরা প্রত্যেকেই বাংলাদেশী, আপনাদের যে ভোটার অধিকার আছে, আমাদেরও সে ভোটার অধিকার আছে, আপনারা সংখ্যালঘু নই আপনারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের ভাই অতএব এক ভাইয়ের সমস্যা হলে আরেক ভাই সেখানে আমরা যাব তাদেরকে সহযোগিতা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেটা আদর্শ সেটাই নীতি ,আমার নেতা সেটাই আদর্শ।

    আপনারা দেখেছেন বিগত দিনের কোন বিতর্কিত বিষয়ের সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, তিনি কোন কারনে পালিয়ে বিদেশ চলে যায়নি, আমরা সেই আপোসিন নেত্রীর আদর্শ সৈনিক । আগামী দিনে যে কয়দিন পূজা হবে আমাদের যে কমিটি আছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,বিএনপি আমরা প্রত্যেকটা নেতা কর্মী প্রয়োজনে রাত জেগে প্রশাসনের সাথে সহযোগিতা করে এই দুর্গাপূজাকে সাফল্যমন্ডিত করবো।

    আর এই মনিটরিং অস্থায়ী অফিস আমরা করেছি যাতে এখান থেকে আমরা বারোটা পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সাথে কথা বলতে পারি, আমাদের যারা ভরলেনটিয়ার ভাইয়েরা আছে তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারি, আমরা আগামীকাল থেকে প্রয়োজনে সারারাত্রি পর্যন্ত এখানে থাকবো ।

    আমি আছি, আমাদের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি আছে এবং আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, এখানে আমাদের নেতৃবৃন্দদের ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনারা আমাদেরকে যে কোন ইনফর্ম করলে দুই মিনিটের মধ্যে আমরা সেই মন্ডপে উপস্থিত হব ইনশাল্লাহ । অতএব পূজা হবে সমস্যা নাই আমরা আপনাকে আবার আশ্বস্ত করতে চাই আমরা ছিলাম আছি এবং আমরা পালিয়ে যাব না আমরা শেষ দিন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।# মহ/ দৈনিক বাংলার তরী

  • আবু সাঈদের কটুক্তিকারী ম্যাজিট্রেট ঊর্মির দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

    আবু সাঈদের কটুক্তিকারী ম্যাজিট্রেট ঊর্মির দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

    রংপুর জেলা প্রতিনিধি:

    রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি কুটুক্তিমুলক বক্তব্য ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফুসে উঠেছে পীরগঞ্জবাসী।

    মঙ্গলবার শহীদ আবু সাঈদের পরিবার ও সর্বস্তরের জনসাধারণের পক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবুল হোসেন, ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম, সাংবাদিক আব্দুল করিম সরকার ও বেগম রোকেয়া বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন প্রমুখ ।

    সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ । তার এ মৃত্যু গোটা দেশ তথা বিশ্বাবসী প্রত্যক্ষ করেছে । তার এ আত্মত্যাগের মধ্যে দিয়ে ছাত্রজনতার যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল এতে নিহত হয়েছে শতশত ছাত্র জনতা । শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন হয়েছে।

    গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে । দেশবাসীসহ গোটা বিশ্ববাসীর কাছে এ আন্দোলনে শহীদ গণ সমাদৃত । অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাঈদ সম্পর্কে ম্যাজিট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছে তা অগ্রহন যোগ্য । ওইদিন বিকালে আবু সাঈদের জন্মস্থান জাফরপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।#মহ/ দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে বাঁশ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

    দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে বাঁশ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

    দুর্গাপুর প্রতিনিধি:

    রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মুনসুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান জমি জমার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী নরুল ইসলাম নরু (৪২) ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

    তিনি তা দিতে অস্বীকার করলে গত (৪.১০.২৪)ইং শুক্রবার তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নরুর নেতৃত্বে হিটলার, আমজাদ,নিয়ামত তাদের দল-বল নিয়ে তুলে নিয়ে যায় এবং পালশা নতুন হাটে সোহেলের অফিসের সামনে মারধর করে তার কাছে থাকা ব্যবসার ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

    পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

    বিষয় টি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর অবগত আছেন। তিনি জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।#মহ/ দৈনিক বাংলার তরী

  • তাহেরপুর কলেজ কমিটি’র সভাপতি হলেন,সাবেক মেয়র মিন্টু

    তাহেরপুর কলেজ কমিটি’র সভাপতি হলেন,সাবেক মেয়র মিন্টু

    বাগমারা প্রতিনিধি :

    রাজশাহীর বাগমারার ঐতিহাসিক ঐতিহ্য তাহেরপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, আ.ন.ম সামসুর রহমান মিন্টু।

    সোমবার ৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে তাঁকে সভাপতি নির্বাচিত করে কলেজ পরিচালনার জন্য একটি এডহক কমিটি গঠিত করা হয়।

    তিনি রাজশাহী জেলা বিএনপির সদস্য, সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি।

    আ.ন.ম সামসুর রহমান মিন্টু তাহেরপুর ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষনিক ভাবে কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।#মহ/দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল – ভেড়ার পিপিআর রোগের টিকা 

    দুর্গাপুরে বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল – ভেড়ার পিপিআর রোগের টিকা 

    দুর্গাপুর প্রতিনিধিঃ 

    রাজশাহীর দুর্গাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গৃহপালিত ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন চলছে।   

    ১ অক্টোবর থেকে শুরু ভ্যাকসিন দেওয়ার  কার্যক্রম চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। ৭ টি ইউনিয়ন ও  পৌরসভায় অভিজ্ঞ ভ্যাক্সিনেটর দ্বারা প্রতিদিন ভোর ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলছে।

    দুই মাসের কম বয়সী, অসুস্থ  ও গর্ভবতী গবাদি পশু ব্যতীত সকল ছাগল  ভেড়াকে এই টিকা প্রদান করা হবে। উপজেলায় মোট ১ লক্ষ ত্রিশ হাজার ছাগল  ও ১ হাজার ভেড়া বিপরীতে দ্বিতীয় ডজের  ৮৫ হাজার টিকা প্রস্তুত রয়েছেন। উপজেলায় গড়ে প্রতিদিন ৫ হাজার টিকা প্রদান করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর মাসে ১ম ডজের ৯০ হাজার টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা জুড়ে উপযুক্ত সকল ছাগল ও ভেড়া বিনামূল্যে ভ্যাকসিনের আওতায় আনা  হবে ।

    দাউদকান্দি এলাকার ছাগল খামারি মুস্তাফিজুর রহমান জানান, বর্ষা মৌসুমে ছাগলের পিপিআর রোগ বেশি দেখা দেয়। এই টিকা দিতে গ্রামের ডাক্তার ডাকলে ছাগল প্রতি ১০০ থেকে ২০০ টাকা দেওয়া লাগে। তাদের  ডাক্তার ডাকলে নানা তালবাহানা শুরু করে।  আজ গ্রামেই বিনামূল্যে পিপিআর রোগের  জন্য টিকা দিয়ে নিলাম।

    ছাগল খামারি পলাশ  বলেন, অধিকাংশ ছাগল  পিপিআর রোগে আক্রান্ত হয়।  এ রোগের টিকা সময়মতো দিতে না পারলে ছাগল মারা যায়।টিকা দিতে অনেক হয়রানি ও অর্থ ব্যয় করতে হয়। আজ প্রাণিসম্পদ অফিস থেকে গ্রামের সবাইকে একত্রিত করে বিনামূল্যে  টিকা দিয়ে গেছে।

    এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস জানান, গবাদি পশু পালনে পিপিআর রোগের প্রকোপে খামারিদের ব্যাপক লোকসানের সম্মুখীন হন।  প্রাণিসম্পদ অধিদপ্তর দেওয়া বিনা মূল্যের ভ্যাকসিন প্রতিটি খামারির কাছে পৌঁছে তাদের গবাদি পশুকে দেওয়া হচ্ছে। এই রোগ প্রতিরোধে মাধ্যমে খামারিরা আরো লাভবান হবেন । এগিয়ে যাবে গ্রামীণ অর্থনীতি।#মহ/ দৈনিক বাংলার তরী

  • পীরগঞ্জ উপজেলা বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

    পীরগঞ্জ উপজেলা বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

    রংপুর জেলা প্রতিনিধি :

    রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন- যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ৬ অক্টোবর সন্ধ্যা ৮ ঘটিকার সময় ৬ নং টুকুরিয়া ইউনিয়নের টুকুরিয়া স্কুল মাঠে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত তারুণ্যের সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার।

    উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশে যুবদলের আহবায়ক আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, উক্ত তারুণের সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, যুগ্ন আহবায়ক সাহিনুজ্জামান শাহিন, যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল শরিফুল ইসলাম, রংপুর জেলা যুবদলের সদস্য আবুল বাশার, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন,গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার হটাও আন্দোলনে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র পীরগঞ্জের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ এর রক্তের বিনিময়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে।শহীদ আবু সাঈদের জন্যই আজ আমরা পীরগঞ্জবাসী ধন্য।ছাত্র জনতার সংগ্রামের ফসলকে স্বৈরাচার শেখ হাসিনার দল বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

    তিনি আরো বলেন খুনি হাসিনা ভারতে বসে নীল নকশা তৈরি করছেন এমনকি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে নস্যাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুন্ন করার চেষ্টা করছে।

    তাই সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, এবং আওয়ামী লীগের কুচক্রিমহল আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মী, সনাতন ধর্মালম্বী ভাই বোন এবং গণমাধ্যম কর্মী,সংস্কৃতি কর্মী ভাই বোনদেরকে সজাগ থাকার আহ্বান জানান।#মহ/ দৈনিক বাংলার তরী

  • শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা আহবায়ক মোঃ নাসির উদ্দিন এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম

    শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা আহবায়ক মোঃ নাসির উদ্দিন এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম

    নিজস্ব প্রতিনিধি :

    সিরাজগন্জ জেলার শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা । আহবায়ক মোঃ নাসির উদ্দিন এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম । অদ্য ৫ অক্টোবর ২০২৪ তারিখ রবিবার রাজধানির সেগুন বাগিচায় “বাগিচা “ রেস্টুরেন্টে কমিটির ২য় সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হলো 

    সভাপতি রফিকুল ইসলাম বাবলার মৃত্যুতে এবং কমিটির মেয়াদ শেষ হওয়াতে সমিতির কার্যনির্বাহী সদস্য সহ সকলের সম্মতিতে সমিতি গতিশীল করার জন্য এই আহবায়ক কমিটি গঠন করা হয় ।

    সমিতির নবনির্বাচিত আহবায়ক মোঃ নাসির উদ্দিন বলেন যে শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা । সত্যিকারে শাহজাদপুর মানুষের কল্যানে কাজ করতে চাই এবং যত তারাতারি সম্ভব নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সর্বজনীন পূর্ণাঙ্গ কমিটি উপহার দিব । সবাইকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন। ইতি পৃর্বে শাহজাদপুর উপজেলার সকলের সুখে-দু:খে ও সব সময় কাজ করে থাকেন সামাজিক সংগঠনটি।# মহ/ দৈনিক বাংলার তরী