Category: অন্যান্য

  • ভোলাহাটে নাইট-কোচ(বাস)এর ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষকের মৃত্যু ; গুরুতর আহত – ১

    ভোলাহাটে নাইট-কোচ(বাস)এর ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষকের মৃত্যু ; গুরুতর আহত – ১

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের ছাইতনতলা নামকস্থানে ঢাকাগামী নাইট-কোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ” ও মোটরসাইকেলের মর্মান্তিক (এক্সিডেন্ট) সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষকের মৃত্যু, গুরুতর আহত আরো – ১। 

    জানা যায়, ভোলাহাট টু ঢাকাগামী নাইট-কোচ মোটরসাইকেলের পিছনদিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষক চাকায় পিষ্ট হয়ে মারা যায় ও পিছনে থাকা আরও এক আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে ।

    স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, রোববার (৩০ নভেম্বর ২০২৫) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ছাইতনতলা নামকস্থানে ভোলাহাট হতে মোটরসাইকেল যোগে বাড়ী যাবার সময় পথের মধ্যে  নাচোল উপজেলার কাজলা গ্রামের মুনসুর আলীর ছেলে এমএক্সএন মডার্ণ হারবাল ফুড লিঃ এর ডিএস মোঃ এমদাদুল হক (৩৭) ও শিবগঞ্জ উপজেলার রানীহাটী কলেজের শিক্ষক হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে হারবাল কোম্পানীর জিপিএস মিঠুন কুমার দাস (৪৩) ভোলাহাট-সন্ন্যাসীতলা থেকে রওয়ানা দেন। পথের মধ্যে ছাইতনতলা নামকস্থানে ঢাকাগামী নাইটকোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ” যার গাড়ীর নম্বর-ঢাকা মেট্রো-ব-১২-১৬৬৩ পিছন দিকদিয়ে নাইট-কোচ চালক মোঃ আব্দুর রহমান মোটরসাইকেলটিকে স্ব-জোড়ে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল চালক এমদাদুল হক ছিটকে দূরে পড়েন ও পিছনে বসা মিঠুন কুমার দাস ঘটনাস্থলে পড়ে গেলে নাইট-কোচের চাকায় পিষ্ট হয়ে মাথায় প্রচণ্ড আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    দূর্ঘটনার খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটিদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।  এবং আহত এমদাদুল হককে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় ।

    কর্তব্যরত  চিকিৎসক ডাঃ মোসাঃ জামিলা আক্তার বলেন, অ্যাক্সিডেন্টের পর দ্রুত হাসপাতালে আনা ও চিকিৎসা দেওয়ায় আহত এমদাদুল হক এখন শঙ্কামুক্ত। আশা করি আমাদের সেবা,চিকিৎসায় দ্রুতই সেরে উঠবে।

    পরে থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ এসআই মোঃ খাইরুল ইসলাম ও এসআই মোঃ কামাল হোসেন সহ দূর্ঘটনা স্থলে যান এবং জড়িত নাইট-কোচ ও বাস ড্রাইভার মোঃ আব্দুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

    ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে আসতে অনেক দেরী করে। আর ফায়ার সার্ভিসের লোক মৃতের রক্ত রাস্তায় পড়ে থাকতে দেখে তারা সেটি পরিষ্কার করে ফেলে। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতি স্থানীয় প্রত্যক্ষদর্শী সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে। যার দরুণ রাস্তায় ইটপাটকেল ফেলে রাস্তা অবরোধ করে। এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

     ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান দৈনিক বাংলার তরী এর প্রতিবেদককে জানান, ভোলাহাটে মডার্ণ হারবাল লিঃ এর একটি সেমিনারে তারা ট্রেনার হিসেবে এসেছিলেন। ট্রেনিং শেষে মটরসাইকেল যোগে বাড়ী ফিরার পথে ছাইতনতলা নামকস্থানে পিছনদিক থেকে জোড়ে ধাক্কা দেয় ঢাকাগামী নাইটকোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ। ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।এবং বাসের চাকার তলে পড়ে পিষ্ট হলে ঘটনাস্থলেই মিঠুন কুমার দাস মারা যান। পরে হাসপাতালের কার্যাদি শেষ করে মৃত মিঠুন কুমার দাসকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

    থানায় আটককৃত নাইট-কোচ ও বাস ড্রাইভার মোঃ আব্দুর রহমানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নাইট-কোচ ” ম্যাক্স এন্টারপ্রাইজ ” বাস ও তার ড্রাইভার মোঃ আব্দুর রহমানকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।# মহ/

  • এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ; স্মারকলিপি প্রদান

    এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ; স্মারকলিপি প্রদান

    নিজস্ব প্রতিবেদক :

     

    হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

    রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

    অপর দিকে একই দাবিতে দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেন কর্মচারীরা।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও মাস্টাররোলভুক্ত প্রায় ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০–২৫ বছর ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন। সিটি করপোরেশন থেকে ওয়াসায় হস্তান্তরের পর ১৫৭টি পদ সৃষ্টি হলেও সিটি করপোরেশন থেকে আসা ১২২ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

    স্থায়ীকরণের দাবিতে বহুবার আবেদন করেও কোনো সমাধান না পাওয়ায় কর্মচারীরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট (নং-৬০১৯/২০১৫) দায়ের করেন। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের পক্ষে রায় দেন। এ রায়ের পর তিনটি প্রতিষ্ঠানের কর্মচারীকে স্থায়ীকরণ সম্পন্ন হয়।

    এছাড়া খুলনা ওয়াসার বিভিন্ন বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিস আদেশের মাধ্যমে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের উদাহরণও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে রায় বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

    ওয়াসা কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলন বা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

    মানববন্ধনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম।

    সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। এ ছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।# মহ/

  • দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    জিএম কিবরিয়া, রাজশাহীঃ

    রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে মনিয়া আক্তার নামে দেড়-বছরের শিশু মৃত্যু বরণ করেছেন।

    ১৫ আগস্ট (শুক্রবার) দুপুর তিনটার দিকে পানানগর ইউপির ধরমপুর চকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার ফারুকের মেয়ে।

    পরিবার সুত্রে জানাযায়, শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করেছিলো। শিশুটির মা সাংসারিক কাছে ব্যস্ত হয়ে পড়েছিলো। কাজ শেষে শিশুটিকে দেখতে না পেয়ে চারদিকে খোজা খুঁজি করতে থাকেন মা। আনুমানিক বিকাল ৪ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুর শিশুটি ভাসতে দেখে প্রতিবেশীরা মৃত অবস্থায় উদ্ধার করেন।

    এবিষয়ে দুর্গাপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে একটি শিশু মৃত্যু বরণ করেছে। এনিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদন ও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#মহ/

  • দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত : আহত ২

    দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত : আহত ২

    দুর্গাপুর প্রতিনিধিঃ

    রাজশাহী দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিমল দাস (৫৫) নামের এক চার্জার ভ্যানচালক নিহত এবং একই ভ্যানের ২ জন আরোহী সাধন (৩০) ও রেখা রানী (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬ টার সময় উপজেলার পালী বাজার কফি শপের কাছে।

    ‎নিহত ভ্যানচালক বিমল দাস উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কাঞ্চন দাসের ছেলে এবং আহত সাধন একই গ্রামের রঞ্জিতের ছেলে ও রেখা রানী ওই গ্রামের সুজনের স্ত্রী।

    ‎জানাগেছে, শীবপুর থেকে আসা দুর্গাপুর গামী বালুবাহী একটি ড্রামট্রাক পালী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে যাওয়া বেটারী চালিত চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালকসহ ভ্যানের ২ জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে ভ্যানচালক বিমল দাসকে ডাক্তার মৃত ঘোষনা করে।

    ‎দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।# মহ/

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    গত ১৫ এপ্রিল “ দুর্গাপুরে চাঁদাবাজের হামলার শিকার এলাকাবাসী ”এমন শিরোনামে আকাশ বাংলা নিউজ ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (সাবদুল)।

    এক প্রতিবাদ পত্রে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা যার বাস্তবিক কোনো ভিত্তি নেই। মাদকাসক্ত মজনু রহমানের নেতৃত্বে এলাকায় নির্মাণাধীন রাস্তায় ব্যাপক অনিয়ম চলছিলো এতে এলাকাবাসী প্রতিবাদ করলে তার সঙ্গে বাগ বিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে নাম সর্বস্ব ভুঁইভোড় অনলাইন পেজে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদকের মাধ্যম দিয়ে আমার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আমি দিতে ও অস্বীকৃতি জানালে আমার বক্তব্য ছাড়ায় ভুয়া সংবাদটি প্রকাশ করা হয়। পরবর্তীতে আমি প্রচার করা সংবাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। কুচক্রী মহল মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে। যা মানহানিকর। উক্ত ভুয়া সংবাদটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    প্রতিবাদকারী,
    সাইদুর রহমান (সাবদুল)
    বেলঘড়িয়া
    দুর্গাপুর, রাজশাহী।

     

  • রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ৩

    রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ৩

    নিজস্ব প্রতিবেদক :

    গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর গ্রাম হতে রাতে ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা চারঘাট থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), মোঃ মামুনুর রশিদ (৩৫) ও মোঃ হৃদয় (২৪)। মোঃ মেহেদী হাসান মুন্না রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর (মোল্লাপাড়) গ্রামের মোঃ আবুল কালাম আজাদের পুত্র, মোঃ মামুনুর রশিদ একই থানার রায়পুর (মহাজন পাড়া) গ্রামের মোঃ মুনছুর আলীর পুত্র এবং মোঃ হৃদয় একই থানার একই গ্রামের মোঃ জামরুল ইসলামের পুত্র।

    ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক ও ফোর্স-সহ আজ সোমবার (১৪ এপ্রিল) রাত ০১:৩০মি: এর দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ফরিদপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহীর চারঘাট থানাধীন রায়পুর গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল কুদ্দুসের বসত বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মো: আব্দুর রাজ্জাক ফোর্স-সহ সোমবার (১৪ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে। চারঘাট থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযুক্ত মো: মেহেদী হাসান মুন্নার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশে কোমরে গোজা অবস্থায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি-সহ তাদেরকে গ্রেফতার করে। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় অভিযুক্তদের নিকট হতে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।# মহ/

     

  • জয়পুরহাটে ৪১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    জয়পুরহাটে ৪১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    নিজস্ব প্রতিবেদক :

    জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৪ এপ্রিল)  জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকা হতে ৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক দব্যবসায়ী জুলহাজ ও কাজল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-৫ ।

    গ্রেফতারকৃতরা হলেন  মোঃ জুলহাস (৩২), পিতা-মৃত শাহাজাহান, গ্রাম-আরাফাত নগর, থানা-সদর, জেলা-জয়পুরহাট এবং মোঃ কাজল ইসলাম (৩১), পিতা-মোঃ সাইফুল ইসলাম, গ্রাম-পশ্চিম কোড়িয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এলাকার বাসিন্দা।

    গ্রেফতারকৃত আসামী জুলহাস এবং কাজল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী জুলহাস এবং সোহাগ এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।গত(১৪ এপ্রিল) সোমবার জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকায় মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজল কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদ্বয়ের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

    গ্রফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।# মহ/

  • রাজশাহীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

    রাজশাহীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক :

    ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মীর রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া গ্রামের মৃত আশরাফের ছেলে। সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকেল পৌনে ৫ টার দিকে আড়ানি স্টেশন অতিক্রম করার সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

    তার লাশটি দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, আগে থেকেই বৃদ্ধ রুহুল আমিন রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ধূমকেতু ট্রেনটি আড়ানি স্টেশন অতিক্রম করছিল। তার সামনে দিয়ে ট্রেন আসতে দেখে তিনি দৌড়ে গিয়ে রেল লাইনে শুয়ে পড়েন। ট্রেনটি তাকে চাপা দিয়েই চলে যায়। এতে তার লাশ দ্বিখন্ডিত হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদি জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

    এ তথ্য নিশ্চিত করে ঈশ্বরদি জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে ওই বৃদ্ধ ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন। সেই পেঁয়াজের ফলন ভালো না হওয়ায় ঋণের চাপে বিপাকে ছিলেন। এছাড়াও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। এ কারণে আত্মহত্যা করতে পারে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।# মহ/

  • ঢাকায় যুবককে খুন : ভাড়া বাসায় মেলে নিথর দেহ

    ঢাকায় যুবককে খুন : ভাড়া বাসায় মেলে নিথর দেহ

    নিজস্ব প্রতিবেদক :-

     

    ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে বিপ্লব গাজী (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।

    সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিপ্লবের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

     

    নিহত বিপ্লব রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।

    জানা যায়, ঢাকায় বেক্সিমকো ফার্মায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করতেন বিপ্লব। পুরান ঢাকা এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। রোববার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা বিপ্লবের খোঁজে গ্রামের বাড়ি ফোন দেন। তাতেও খোঁজ না মেলায় সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে বিপ্লবের খোঁজ জানতে চান।

     

    পরে বাসার মালিকসহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে তারা দেখেন বিপ্লবের নিথর দেহ।

    নিহত বিপ্লব গাজীর মামাতো ভাই হাসান গাজী জানান, ৪-৫ ধরে বেক্সিমকো ফার্মায় চাকরির সুবাদে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন বিপ্লব। অবিবাহিত বিপ্লব একাই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।

    ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

    ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।# মহ/

  • আদম ব্যবসায়ী প্রতারক চক্রের মূলহোতা সিরাজুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    আদম ব্যবসায়ী প্রতারক চক্রের মূলহোতা সিরাজুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    স্টাফ রিপোর্টার :

    চাঁপাইনবাবগঞ্জরে সদরে বিদেশে চাকুরী দেয়ার নামে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা সিরাজুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

    এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ এপ্রিল শনিবার রাত ১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকুরী দেয়ার নামে অসহায় মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারনা চক্রের মূলহোতা মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা-মৃত ফজলুর রহমান, গ্রাম: পিটিআই মাস্টারপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , উক্ত ব্যক্তি দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভণ দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

    একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা হতে ওই প্রতারককে গ্রেফতার করে র‌্যাব-৫ ।

    উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।# মহ/