Category: অন্যান্য

  • বাগমারায় ৬ পুলিশকে আহত করে খুনের অভিযুক্তকে পিটিয়ে হত্যা

    বাগমারায় ৬ পুলিশকে আহত করে খুনের অভিযুক্তকে পিটিয়ে হত্যা

    ছবি:সংগৃহীত

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের বাধা উপেক্ষা করে অভিযুক্ত তরুণকে ধরে পিটিয়ে হত্যা করেছেন। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের উপপরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

    শুক্রবার ( ৪ এপ্রিল)  বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগমারা উপজেলার ঝিকড়ার রনশিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি বাগমারার সীমান্তবর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।গন পিটুনিতে নিহত তরুণের নাম আমিনুল ইসলাম (২২)। তিনিও একই গ্রামের বাসিন্দা।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে আবদুর রাজ্জাক (৩৫) রনশিবাড়ি বাজারের নজরুলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে একই গ্রামের আমিনুল ইসলাম (২২) দোকানের ভেতরে ঢুকে আব্দুল রাজ্জাককে ছুরি দিয়ে খুঁচিয়ে আহত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মৃত্যু নিশ্চিত করে দৌড় দিয়ে পালায় আমিনুল।

     স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে আমিনুলকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি রনশিবাড়ি গ্রামের আব্দুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। ক্ষুব্ধ জনতা বাড়িটি ঘিরে রাখেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে লোকজনের বাধায় ব্যর্থ হয়। ক্ষুব্ধ জনতা কয়েক দফা বাড়ির দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালান। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে তাঁদের হাতে তুলে দিয়ে পুলিশকে চলে যেতে বলেন।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আরও জানান, একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্ষুব্ধ লোকজন বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বাধা দিলে পুলিশ উপপরিদর্শক সাদিকুল ইসলামসহ পুলিশের ছয় সদস্যকে লাঞ্ছিত ও মারধর করে ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ এলাকাবাসি।পুলিশকে মারপিট করে অবরুদ্ধ অবস্থায় থাকা ওই তরুণকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে মেরে ফেলা হয়েছে।

     বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার কথা শুনেছি। ঘটনাস্থল বাগমারা হলেও নিহত ব্যক্তির বাড়ি আত্রাইয়ের গোয়ালবাড়ি গ্রামে। খুনের সঙ্গে জড়িত তরুণের বাড়িও একই গ্রামে।  এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।#

    মহ/

  • রাবির অবসরপ্রাপ্ত প্রফেসরের মৃত্যুতে উপাচার্যের শোক

    রাবির অবসরপ্রাপ্ত প্রফেসরের মৃত্যুতে উপাচার্যের শোক

    স্টাফ রিপোর্টার:

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর শামসুন নাহার মোল্লার (৮৬) মৃত্যুতে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

    উল্লেখ্য, প্রফেসর শামসুন নাহার মোল্লা, শুক্রবার (৪ এপ্রিল) ভোর প্রায় ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি বিভাগীয় সভাপতি ও দুটি হলের প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।এবং ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

    মৃত্যুকালে তিনি এক পুত্র রেখে গেছেন। তিনি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ রাবি ইতিহাস বিভাগের মরহুম প্রফেসর কছিম উদ্দীন মোল্লার সহধর্মিণী।

    আজ শুক্রবার বাদ জুমআ রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।#

    মহ/

  • নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে দূর্গাপুরে মশাল মিছিল অনুষ্ঠিত

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে দূর্গাপুরে মশাল মিছিল অনুষ্ঠিত

    দূর্গাপুর প্রতিনিধিঃ

    নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টির পায়তারা করার প্রতিবাদে দূর্গাপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২য়ে এপ্রিল ২০২৫ ইংরেজি তারিখ বুধবার রাত্রি অনুমানানিক ১০ ঘটিকার দিকে মশাল মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দূর্গাপুর থানা গেটে এসে শেষ হয়।

    দূর্গাপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে মশাল মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাহারা ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে স্লোগান দেন।

    এ নিয়ে বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াসহ বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে বিএনপি’র পক্ষ থেকে সাবেক কাউন্সিলর হায়দার আলীর সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

    বিএনপি সমর্থিত এসব সংগঠনের নেতারা আরো দাবী করেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং তাদের এই কার্যকলাপের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে এবং থাকতে হবে। আমরা মশাল মিছিলের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।#

    মহ/

  • দৌলতখানে প্রতিপক্ষের হামলায় আহত ৭

    দৌলতখানে প্রতিপক্ষের হামলায় আহত ৭

    স্টাফ রিপোর্টার :

    ‎ভোলা দৌলতখান উপজেলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন । গুরুতর আহত দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    ৩১ মার্চ (রবিবার) উপজেলার উত্তর জয়নগর ইউপির ৩ নং ওয়ার্ডে সন্ধ্যা সাতটার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এতে মোসাঃ মনি বেগম, মোঃ সাগর, ‎মোঃ এমরান,  শরীফ উদ্দিন, মাসিম, রুনু বেগম,রাব্বি আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইদ্রিস মালের নেতৃত্বে বে-আইনী জনতাবদ্বে দেশি অস্ত্র সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে মনি বেগমকে মাথায় আঘাত করে ও উপরোক্ত ব্যক্তিদের ওপর এলোপাথারি হামলা চালায় মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ‎এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

    এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপঃ সহকারী পুলিশ পরিদর্শক মোঃ সালেহ উদ্দিন কাওছার ঘটনাস্থল পরিদর্শক পরিদর্শন করেছেন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।

    ‎দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

    মহ/

  • BD Agriculture এর চেয়ারম্যানের পক্ষ থেকে সকল কৃষক ও কৃষি কর্মী সহ দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা

    BD Agriculture এর চেয়ারম্যানের পক্ষ থেকে সকল কৃষক ও কৃষি কর্মী সহ দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা

     

    স্টাফ রিপোর্টারঃ

    কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের কৃষকরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। সেই সকল শ্রমজীবী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাতে BD Agriculture এর চেয়ারম্যান, মানবাধিকার কর্মী, ও অগ্রগামী সামাজিক সংগঠনের পরিচালক মোঃ রবিউল ইসলাম ঈদুল ফিতরের আগমনে এক উষ্ণ শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

    তিনি বলেন, ঈদ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের একে অপরকে সম্মান, ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ দেয়। দেশের কৃষক ভাই-বোনেরা বছরের পর বছর প্রতিকূলতা সত্ত্বেও নিজেদের নিবেদিত পরিশ্রমে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। তাদের এই অবদান কোনোভাবেই ভুলে যাওয়ার নয়।

    তিনি আরও যোগ করেন, এই ঈদে আমি সকল কৃষক, কৃষি কর্মী, সকল শ্রেণীপেশার এবং বিশেষত BD Agriculture পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই। তাদের পরিশ্রম, দায়িত্বশীলতা এবং প্রজ্ঞা আমাদের দেশের কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা করি, তারা ঈদের আনন্দ ও শান্তি উপভোগ করবেন এবং তাদের কাজের মাধ্যমে দেশের উন্নতিতে অবদান রাখবেন।

    মোঃ রবিউল ইসলাম সকল কৃষকের সুস্বাস্থ্য, সফলতা এবং উন্নত ভবিষ্যতের জন্য ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কৃষকদের উৎসাহিত করে বলেন, ঈদ আসুক, তবে সবার সঙ্গে একত্রিত হয়ে আমাদের কৃষির প্রতি ভালোবাসা আরও গভীর হোক। আসুন, একসঙ্গে আমরা উন্নত কৃষি ব্যবস্থার দিকে আরো একধাপ এগিয়ে চলি।সকল কৃষকের জন্য ঈদের শুভেচ্ছা, BD Agriculture চেয়ারম্যানের পক্ষ থেকে।ঈদের খুশি, সবার মুখে হাসি🌙🌙।#

    মহ/

  • দুর্গাপুরে ১০ লক্ষ টাকার যাকাত প্রদান করলেন দান বীর আব্দুস সাত্তার

    দুর্গাপুরে ১০ লক্ষ টাকার যাকাত প্রদান করলেন দান বীর আব্দুস সাত্তার

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহীর দুর্গাপুরে ৩ হাজার গরীব দুঃখী মানুষের মাঝে ১০ লক্ষ টাকার যাকাত আদায় করেছেন দানবীর রাজশাহী ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার।

    ৩০ মার্চ (রবিবার) ঝালুকা ইউপির মাহিন্দায় তার গ্রামের বাড়িতে এই বিশাল দানের আয়োজন করা হয়। সকাল থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিন্ম আয়ের মানুষের সারিবদ্ধ ভাবে তার বাড়িতে অবস্থান করেন। এসময় আব্দুস সাত্তার নিজ হাতে গরীব দুঃখী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। উক্ত যাকাত বিতরণ কর্মসূচীতে উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল,বিএনপি নেতা জিল্লুর রহমান, এনতাজ আলী মেম্বার, হাতেম আলী, জালাল উদ্দীন,যুব নেতা, সালাম, আলী, হাবিল, ছাত্র নেতা,পিন্টু কাজল, প্রমূখ নেতৃবৃন্দ-রা তাকে সার্বিক সহযোগিতা করেছেন।

    হতদরিদ্র মর্জিনা বেগম জানান, জনদরদি আব্দুস সাত্তার প্রতিবছর আমাদের মত হাজারো অসহায় দরিদ্র মানুষদের যাকাত প্রদান করে আসছেন। তার কাছে আসলে কোন মানসিক খালি হাতে ফেরে-না। সারা বছর তিনি জনগণের কল্যাণে নিজ অর্থায়ন থেকে কাজ করে চলেছেন। মহান আল্লাহ তার নেক হায়াত বৃদ্ধি করুন এবং তার মতো যোগ্য ব্যক্তিকে আমাদের দুর্গাপুর এমপি হিসেবে মনোনীত করুন।

    এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আব্দুল সাত্তার বলেন , ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে হতদরিদ্র মানুষের প্রাপ্ত হক যাকাত আদায় করেছি। আমি প্রতিবছর ব্যক্তি উদ্যোগে হাজারো মানুষের মাঝে ক্ষুদ্র সহযোগিতা নিয়ে হাজির হই। এছাড়া বছরজুড়ে মানুষের নানাবিধ সমস্যায় সাধ্যমত সহযোগিতা করে থাকি। মহান আল্লাহ আমার তৌফিক আরও বৃদ্ধি করলে সাধারণ জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ।#

    মহ/

  • রাজশাহীতে ইমাম ও মুয়াজ্জিনের সম্মানে প্রবাসীর ব্যতিক্রম উদ্যোগ

    রাজশাহীতে ইমাম ও মুয়াজ্জিনের সম্মানে প্রবাসীর ব্যতিক্রম উদ্যোগ

    রাজশাহী প্রতিনিধি :

     

    লন্ডন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী রেজাউল করিমের উদ্যোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে এক ব্যতিক্রম ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার(২৮ মার্চ) দুর্গাপুর মহিলা কলেজ মাঠে এমন ব্যতিক্রম ইফতার অনুষ্ঠিত হয়।

    এ সময় আলিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী রেজাউল করিম। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে আগত ইমাম ও মুয়াজ্জিনরা বলেন, আমরা বর্তমান সমাজের কাছে খুব অবহেলিত। ঈদ আসলেও আমাদের খোঁজ খবর কেউ রাখেনা। তবে এবার আমাদের সম্মানিত করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন প্রবাসী রেজাউল করিম ভাই। আগে কখনো এভাবে কেউ মূল্যায়ন করেনি। আমাদের খুব ভালো লাগছে প্রথমবার আমরা ঈদ উপহার পেলাম। শুধু তাই নয় প্রতিটি এলাকায় তিনি মসজিদ নির্মাণ ও কুরআন শিক্ষা চালু করার যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা সাধুবাদ জানায়।

    প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, আমাদের এলাকার ইমাম মুয়াজ্জিনদের তেমনভাবে মূল্যায়ন করা হয়না। তাদের সম্মানে সবাইকে এগিয়ে আসা উচিত। এছাড়া উপজেলার প্রতিটি এলাকায় মসজিদ নির্মাণ, মসজিদে শিশুদের জন্য কুরআন শিক্ষা চালু করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • দুর্গাপুরে যুবসমাজের উদ্যোগে হতদরিদ্র মাঝে ঈদ উপহার বিতরণ

    দুর্গাপুরে যুবসমাজের উদ্যোগে হতদরিদ্র মাঝে ঈদ উপহার বিতরণ

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহীর দুর্গাপুরে সিংগা গ্রামের যুবসমাজের উদ্যোগে অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    ২৮ মার্চ (শুক্রবার) দুর্গাপুর মডেল উচ্চবিদ্যালয়ে বিকাল ৪ টার দিকে এই বিতরণ কার্যকর অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক, রাজশাহী জেলা জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) সদস্য খায়রুল ইসলাম, জাজাস পৌর আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক আল আমিন, বিশিষ্ট ব্যাবসায়ী সোহাগ, রিদয়, শাকিল, প্রমূখ যুবকরা উপস্থিত ছিলেন। উপহার প্যাকেজে পোলার চাউল,লাচ্চা, চিনি, মিনিকেট চাউল বিতরণ করা হয়।

    সোহেল রানা শহীদ জানান, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ধনী গরিব সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে সিংগা গ্রামের যুব সমাজের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে ঈদ উপহার দিয়েছি আমরা। এতে করে ঈদের দিনে সকলেই একই ধরনের খাবার খেতে পারবে উৎসবের আমেজ প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে আমরা বড় পরিসরে অসহায় মানুষদের সহায়তা করবো ইনশাল্লাহ ।#

    মহ/

  • রাজশাহী টেনিস প্রিমিয়ার লিগ-২৫ খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

    রাজশাহী টেনিস প্রিমিয়ার লিগ-২৫ খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

    মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহীঃ

    রাজশাহী টেনিস প্রিমিয়ার লিগ ২০২৫ সালের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত৷ হয়েছেন।

    ২৭ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে রাজশাহীর ১) কিং অফ সুলতানস, ২) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ৩) অন্তর ইলেভেন ষ্টার, ৪) লোকাল ষ্টার, ৫) আতিফা ষ্টারস, ৬) ব্লেস বাউন্সার, ৭) রাজশাহী নোয়াবস, ৮) ইত্যাদি ইলেকট্রনিক্সসহ মোট ৮ টি টিম অংশগ্রহণ করে।

    রাজশাহী টেনিস ক্রিকেটার এসোসিয়েশনের আয়োজনে উপস্থিত ছিলেন আহবায়ক বাসু প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ, সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, সদস্য তাইরান, রনি, রকি, মশিউর, সবুজ, অনিক, কাজল, রানা প্রমুখ।

    আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর সদস্য সচিব ইঞ্জি আরিফুজ্জামান বলেন, আমার চেষ্টা করছি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহীতে প্রতিষ্ঠা করতে। আমার মাত্র টিম নিলাম আশা করি খেলার মাধ্যমে রাজশাহী বাসীর মনে জায়গা করে নিবো।#

    মহ/

  • রাজশাহীর দুর্গাপুরে জাসাস’র পরিচিতি সভা অনুষ্ঠিত

    রাজশাহীর দুর্গাপুরে জাসাস’র পরিচিতি সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার  :

    রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে উপজেলা ও পৌর শাখার আয়োজনে দূর্গাপুর আলিম মাদ্রাসা মাঠে এ পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় জাসাস এর উপজেলা আহ্বায়ক আকতারুল আরিফিন পাভেলের সভাপতিত্বে ও ইমন আহমেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এমপি নাদিম মোস্তফার সুয্যেগ্য সন্তান ও পুঠিয়া দূর্গাপুর আসনের এমপি পদপার্থী জুলফার নাইম মোস্তফা, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল,, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন , জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ,উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক চয়েন উদ্দিন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা, সোহেল রানা, আকতারুজ্জামান লাবু, আব্দুল গাফফার মন্টু,সাবেক ছাত্র নেতা জারজিস সহ স্থানীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরিচিতি সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।#

    মহ/