Author: Admin1

  • নির্মম হামলার শিকার ইভেন, শরীরে শতাধিক ক্ষতচিহ্ন—অপরাধীরা এখনো প্রকাশ্যে 

    নির্মম হামলার শিকার ইভেন, শরীরে শতাধিক ক্ষতচিহ্ন—অপরাধীরা এখনো প্রকাশ্যে 

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহী মহানগরীতে সাংস্কৃতিক কর্মী মনোয়ার বিন তারেক ইভেনের উপর হামলার ৭ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে থানা পুলিশ এখনো গ্রেফতার করতে না পারায় ইভেনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে আসামিপক্ষের লোকজন মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য মামলার বাদীসহ ইভেনের পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    মামলার আসামিরা হলেন বুদ্দু সাদেক (২৫) , বিকি (৩০), উভয়ের পিতা আইয়ুব মহলদার , অন্ত (২২) পিতা দেলোয়ার হোসেন সবাই রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বাসিন্দা। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হয়নি কেউ।

    জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে নগরের গুলগফুর পেট্রোল পাম্প এলাকায় ইভেনের উপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা । এ সময় স্থানীয়রা ইভেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ইভেনের পিতা মনোয়ারুল ইসলাম বকুল বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

    মনোয়ারুল ইসলাম বলেন, আসামীরা নগরের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হওয়ার পুলিশের সাথে তাদের সক্ষতা থাকায় তাদের গ্রেফতার করা হচ্ছে না। আসামিরা আমাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা ঠিকমতো চলাফেরা করতে পাচ্ছি না।

    এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।#

    মহ/

  • রাবি নবাব আবদুল লতিফ হলের শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবরটি “গুজব “

    রাবি নবাব আবদুল লতিফ হলের শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবরটি “গুজব “

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, হল থেকে অস্ত্র উদ্ধারের খবরটি বিভিন্ন জায়গা থেকে শুনেছি। এই ঘটনার ক্রস চেক করেছি, কিন্তু এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ গুজব।

    রাবি শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, লতিফ হলের অস্ত্র উদ্ধারের ভিডিও ফেসবুকে দেখেছি। এটা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা নয়। শিবিরের নামে চালিয়ে সম্পূর্ণ একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। বিগত সময়েও রাজনৈতিক প্রতিপক্ষ শক্তিগুলো ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে এমন গুজব ছড়াতো বিভিন্ন সময়। কিন্তু সাধারণ শিক্ষার্থী ও দেশবাসী এসব গুজবে বিশ্বাস করেনি।

    উল্লেখ্য, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের শিবিরের সভাপতির রুম থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।#মহ/

    সূত্র:সমকাল

  • এসআই এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    এসআই এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    গত ২১ ফেব্রুয়ারী “তালাশ বিডি” অনলাইন পত্রিকায় “চালান দেওয়া আসামী পথে থেকে ফিরিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ মতিহার থানার সেকেন্ড অফিসারের বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগরীর মতিহার থানায় কর্মরত পুলিশ অফিসার এসআই আশেকুল ইসলাম। তিনি বলেন,“আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণীত ।

    ঘটনাসূত্রে জানা যায়, এসআই (নিঃ) এ.টি.এম আশেকুল ইসলাম রাত্রী অনুমান ০৮ ঘটিকায় “জাতীয় জরুরী সেবা” ৯৯৯ ও ভিকটিম মোঃ সানোয়ার রহমান (৫২), পিতা-আবু তাহের, মাতা-আমেনা বেগম, সাং-কাজলা, থানা-মতিহার, মহানগর রাজশাহী এর প্রদত্ত সংবাদের মাধ্যমে জানতে পারেন, মতিহার থানাধীন অক্ট্রোয় মোড়স্থ জনৈক রবি এর মোটর সাইকেলের গ্যারেজের সামনে একটি মোটরসাইকেল ও ইমা গাড়ী দূর্ঘটনায় পতিত হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে তিনি তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও ইমা গাড়ীর দূর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক সানোয়ার রহমান (৫২), পিতা-আবু তাহের, মাতা-আমেনা বেগম, সাং-কাজলা, থানা-মতিহার, মহানগর রাজশাহী ও তার নিজ মোটরসাইকেলের আরোহী জয়নাল আবেদীন জয় (৪০), পিতা-জালাল উদ্দিন, সাং-ছত্রগাছা, থানা-বেলপুকুর, মহানগর রাজশাহীদ্বয়কে প্রাথমিক চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে একটি ইমা গাড়ী, যার রেজিঃ নং রাজ-মেট্রো-ছ-১১-০৩৪৪ এবং ইমা গাড়ীচালক সাফিয়ান ইসলাম সাফিন (২৪), পিতা-মুকুল হোসেন, সাং-নন্দনগাছী, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ‘কে হেফাজতে নেন এবং মতিহার থানায় নিয়ে আসেন।

    পুলিশ হেফাজতে থাকা ব্যক্তি হঠাৎ করেই তার শরীরে জ্বর জ্বর অনুভব এবং শরীর খারাপ লাগতে থাকলে তা থানার ডিউটি অফিসার অবগত হন। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তি সাফিয়ান ইসলাম সাফিন(২৪) কে প্রাথমিক চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে পুলিশ হেফাজতে থাকা ব্যক্তি জানতে পারেন যে গত ২০/০২/২৫খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার দিকে তার ইমা গাড়ির সাথে মোটরসাইকেল চালক সানোয়ার রহমান যে দুর্ঘটনা ঘটেছিল তা উভয়পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপোষ মীমাংসা করে নিয়েছে। এই সংবাদ শুনে সে শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করে এবং পুলিশকে জানায় যে সে আর হাসপাতালে যাবে না বাসায় গিয়ে চিকিৎসা করবে। তখন পুলিশ তাকে পুনরায় থানায় নিয়ে আসে। অভিযোগ দাখিলের পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হলে এবং বাদী তার নিজ নাম স্বাক্ষরিত দাখিলকৃত অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আহত মোটরসাইকেল চালক সানোয়ার রহমান (৫২) এর স্ত্রী মোসাঃ সাবিনা ইয়াসমিন(৪০) বাদী হয়ে অফিসার ইনচার্জ, মতিহার থানা, আরএমপি, রাজশাহী বরাবরে লিখিত অভিযোগ দাখিলের পরমূহুর্তেই বাদীর ও সাক্ষীদের নিজ নিজ নাম স্বাক্ষরিত আপোষনামা ও বাদীর তার নিজ নাম স্বাক্ষরিত দাখিলকৃত অভিযোগ প্রত্যাহারের বিষয়ে অফিসার ইনচার্জ, মতিহার থানা, আরএমপি, রাজশাহী বরাবরে আবেদন করেন। বাদী তার আবেদনে উল্লেখ করেন যে, তারা উভয় পক্ষ স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা সম্পন্ন করেছেন। বিধায়, বাদী বা তার পরিবারের অন্য কোন সদস্যদের উক্ত ঘটনাকে কেন্দ্র করে কোন প্রকার অভিযোগ বা অনুযোগ নেই। এমনকি পুলিশ হেফাজতে থাকা ব্যক্তি সাফিয়ান ইসলাম সাফিন (২৪) এর বিরুদ্ধে কোন প্রকার মামলা মোকদ্দমা করবেন না। তিনি আরো উল্লেখ করেন যে, পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিকে তার পরিবারের নিকট জিম্মায় প্রদান করলে তাদের কোন প্রকার আপত্তি নেই। উক্ত আপোষনামা ও দাখিলকৃত অভিযোগ প্রত্যাহারের আবেদন প্রাপ্তির পর পর্যালোচনা সাপেক্ষে পুলিশ হেফাজতে থাকা ব্যক্তি সাফিয়ান ইসলাম সাফিন (২৪) কে তার পরিবারের নিকট মুচলেকা ও জিম্মানামা মূলে প্রদান করা হয়।
    নিবেদক
    এস আই আশেকুল ইসলাম
    মতিহার থানা (আর এমপি)
    রাজশাহী।#

    মহ/

  • দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার :
      
    রাজশাহী দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় মতবিনিময় সভা করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
    দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
    এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ যোবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, রাজশাহী জেলা সহকারি কমিশনার জাফর আহম্মদ, সহকারি কমিশনার ইয়াছিন মিয়া, সহকারি কমিশনার নুরুল আবছার সবুজ, সহকারি কমিশনার প্রিতম চক্রবর্তী, সহকারি কমিশনার ফাবলিহা আনবার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, আনসার ভিডিপি অফিসার সেলিনা, ফ্যায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার সাইদুর রহমানসহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ ও দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক  মনোয়ার হোসেন, সদস্য সচিব সোহানুর রহমান(সোহান) সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজাসহ বিএনপি, জামায়াতে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    মতবিনিময় সভায় রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, দুর্গাপুর উপজেলার সরকারি জলাশয়গুলো উন্মুক্ত করে দেয়ার কথা বলেন যেন সাধারণ জেলে পরিবার মৎস্য স্বীকার করে জীবিকা নির্বাহ করতে পারে। তিনি আরও বলেন, এই উপজেলা যেহেতু মৎস্য চাষের উপর নির্ভর সেজন্য পুরাতন পুকুর গুলো সংস্কারের কথা বলেন। এছাড়াও দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবনকে বহুতল ভবন করে দেয়ার কথা বলেন।#
    মহ/
  • দুর্গাপুরে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    দুর্গাপুরে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    দূর্গাপুর প্রতিনিধি :

     

    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ১ ফেব্রুয়ারি বিকেলে  উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের  উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    দুর্গাপুর বাজারের উপজেলা মোড় হতে এ বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবং দুর্গাপুর থানা মোড়ে এসে শেষ হয়।

    পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট।

    সেসময় আরো উপস্থিত ছিলেন,  রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য হাসেম আদনান, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, মুজনুর রহমান, দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মিঠুন আলী,  দুর্গাপুর পৌর ছাত্রদলের  সদস্য সচিব,  এস এম সাকিব হাসান, দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আহসান হাবিব।

    এছাড়াও উপস্থিত ছিলেন,  যুবদল নেতা, তারেকুল ইসলাম, ইব্রাহিম, বাবুল আক্তার, মোঃ নাসির, ছাত্রদল নেতা, নাজমুল, মুন্না, হানিফ,  আল-আমিন, কাফি, মানিক, সাকিব, জীবন সহ শত শত ছাত্রদল ও যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। #

    মহ/

  • রাজশাহীর দূর্গাপুরে জাসাস ‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    রাজশাহীর দূর্গাপুরে জাসাস ‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    দূর্গাপুর প্রতিনিধি :

    রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(১ফেব্রয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে দূর্গাপুর জিয়া চত্বরে অস্থায়ী কার্যলয়ে কর্মী সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা শেষে দূর্গাপুর পৌর ও উপজেলা আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হয়।
    এতে আক্তারুল আরেফিনকে সভাপতি ও শাহেদ হোসেন রাজুকে সদস্য সচিব করে উপজেলা কমিটি ও রাশেদুর রহমানকে সভাপতি এবং কোরবান আলীকে সদস্য সচিব করে পৌর কমিটি গঠন করা হয়।

    অনুষ্ঠানে দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাসাস এর সভাপতি মুন্সি মোহাম্মদ আবুল কালাম আজাদ।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি তৌফিক আহসান টিটু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ। দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জারজিস আলী, সাবেক পৌর কাউন্সিলর হায়দার আলী, উপজেলা যুবনেতা রবিনসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#

    মহ/

  • জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

    জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

    বিচারবহির্ভূত হত্যা (খুন), গুম, অমানবিক নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে কেউ অভিযুক্ত হলেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইভাবে গুরুতর দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হলেও তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এমনকি এসব ব্যক্তি কোনো রাজনৈতিক দলের কমিটির কোনো পদে বা সাধারণ সদস্য হিসাবেও থাকতে পারবেন না।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বুধবার জমা দেওয়া নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। এতে সংবিধানের ৬৬(২)(ছ) অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়নের কথা বলা হয়েছে।

    ওই প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ প্রতিবেদন তৈরি করেছেন, যাতে চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা নিহত-আহত হয়েছেন, তাদের চরম আত্মত্যাগ বৃথা না যায়।

    সংশ্লিষ্টরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জেলায় জেলায় মামলা দায়ের হয়েছে। ওইসব মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ থেকে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ওইসব মামলায় আদালত কর্তৃক অভিযুক্ত হলে অর্থাৎ তাদের বিরুদ্ধে দায়ের হওয়া চার্জশিট আদালত গ্রহণ করলেই তারা নির্বাচনে অযোগ্য হবেন। যদিও বিদ্যমান সংবিধান ও আরপিও অনুযায়ী সাজাপ্রাপ্তরা কেবল নির্বাচনে অযোগ্য হন।

    নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার কথা বলা হয়েছে। যদিও বিএনপি জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার দাবি জানিয়ে আসছে। এছাড়াও জাতীয় সংসদে ৪০ শতাংশের কম ভোট পড়লে ওই আসনে পুনর্নির্বাচন করা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ বন্ধ করতে ‘না’ ভোটের বিধান চালু করাসহ ১৬ দফা সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে আরও রয়েছে একই ব্যক্তির একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করা, রাষ্ট্রপতি ও সংসদের নারী আসনে সরাসরি ভোটের বিধান করা।

    একই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদপ্রধান হতে পারবেন না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও শাস্তির আওতায় আনার বিধান করা। এছাড়াও অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং প্রবাসীদের ভোটার করে তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুপারিশ করা হয়েছে।

    নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্যরা বুধবার প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন। এদিন বিকালে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমাদের নির্বাচনব্যবস্থা ভেঙে গেছে। সেটিকে ঠিক করা আমাদের নৈতিক দায়িত্ব। যে কাজটি করার চেষ্টা করেছি, সেটি হলো নির্বাচনব্যবস্থায় যাতে একটি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে সব অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, ভোটারদের ভোট দেওয়ার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। প্রতিবেদনে ১৫০টির মতো সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সুপারিশের অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদের ক্ষমতায়িত করা এবং একই সঙ্গে তাদের দায়বদ্ধ করা। ইসিকে দায়বদ্ধতার বিধান আমরা যুক্ত করেছি। গণতন্ত্রায়ণ ও রাজনৈতিক দলগুলোর জবাবদিহি চাট্টিখানি কথা নয়। এটি বলা সহজ। কিন্তু এটি আমাদের করতে হবে। যদি দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা করতে পারব, সেই আশা করাও দুরূহ।

    বদিউল আলম মজুমদার বলেন, গত তিনটি নির্বাচনে যারা নির্বাচনব্যবস্থাকে নির্বাসনে ফেলে দিয়েছে, সেসব নির্বাচন কমিশনার ও কর্মকর্তা বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে মধ্যরাতে যে অভূতপূর্ব কাণ্ড ঘটেছে, সে ব্যাপারে একটি তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে মনে করি। তিনি আরও বলেন, আমরা কয়েকটা আইনের খসড়া তৈরি করেছি। আরও দু-একটা তৈরি করার প্রক্রিয়ায় আছি। আমাদের একটু সময় দিতে হবে।

    সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন : কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বেশ কয়েকটি সুপারিশ করেছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে ঋণ-বিল খেলাপি এবং আদালত কর্তৃক ফেরারি আসামিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা; সংবিধানের ৬৬(২)(ঘ)-এর অধীনে নৈতিক স্খলনজনিত অপরাধে বিচারিক আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলেই তাকে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করা। আরও আছেÑগুরুতর মানবাধিকার (বিচারবহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সংবাদিক/মানবাধিকারকর্মীর ওপর হামলা) এবং গুরুতর দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগে গুম কমিশন বা দুর্নীতি দমন কমিশন বা আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত হলে তাদের সংবিধানের ৬৬৯২)(ছ) অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদ-সদস্য হওয়ার অযোগ্য করা। নির্বাচনব্যবস্থায় ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা; নির্বাচনকালীন আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা; নির্বাচনে ‘না’ ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিলকৃত নির্বাচনের কোনো প্রার্থীকে নতুন নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া; স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদত্যাগ না করে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ কয়েকটি সুপারিশ করা হয়েছে।

    প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন : প্রতিবেদনে সংবিধান সংশোধন করে একই ব্যক্তির সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পথ সীমিত করা, দুবার নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অযোগ্য করা এবং একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদনেতা না হতে পারেন, সেই বিধান করার সুপারিশ করা হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান করার সুপারিশ করা হয়েছে।

    এছাড়া সংবিধান সংশোধনের মাধ্যমে ১০০ আসন নিয়ে সংসদের উচ্চকক্ষ সৃষ্টি করা; সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে (সংখ্যানুপাতিকভাবে) আসন বণ্টন করা; উচ্চকক্ষে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের ৫০ শতাংশ দলের সদস্যদের মধ্য থেকে এবং অবশিষ্ট ৫০ শতাং আসন নির্দলীয় ভিত্তিতে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, মানবসেবা প্রদানকারী, শ্রমজীবীদের প্রতিনিধিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংখ্যানুপাতিক হারে নির্বাচিত করার বিধান করার সুপারিশ করা হয়েছে। সংসদের উচ্চকক্ষের সদস্যদের বয়স কমপক্ষে ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে øাতক নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।

    হলফনামা তথ্য গোপনে সংসদ-সদস্য পদ বাতিল : প্রার্থী কর্তৃক মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক দল তার প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্রের পরিবর্তে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তি কর্তৃক হলফনামা জমা দেওয়ার বিধান করা, যাতে মনোনীত প্রার্থীর নামের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য না হওয়ার এবং দলীয় প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ থাকে। পরবর্তী নির্বাচনের আগে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচিত ব্যক্তির হলফনামা যাচাই-বাছাই করতে এবং মিথ্যা তথ্য বা গোপন তথ্য পেলে তার নির্বাচন বাতিল করার বিধান চালু করার সুপারিশ করা হয়েছে।

    নির্বাচনি আচরণবিধি : নির্বাচনি প্রচারণায় ব্যানার, তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট, ভোটার-প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান, পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে প্রচারের সমসুযোগ প্রদানের বিধান করা, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিধান করা এবং ১৯৯০ সালের তিন জোটের রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণবিধি প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে।

    নির্বাচন কমিশনের দায়বদ্ধতা : প্রতিবেদনে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যরে অভিযোগ উঠলে তা সংবিধানের ১১৮ ও ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সুরাহ করার বিদ্যমান আইন কার্যকর করা; সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা শপথ ভঙ্গ করলে সংসদীয় কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা এবং ইসির আইনি, আর্থিক ও প্রশাসনিক প্রস্তাব কোনো মন্ত্রণালয়ের পরিবর্তে সংসদের উচ্চকক্ষের কমিটির কাছে উপস্থাপনের বিধান করার সুপারিশ করা হয়েছে।

    সংসদ-সদস্যদের সুবিধা কমানো : কমিশনের প্রতিবেদনে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি, আবাসিক প্লট এবং সব ধরনের প্রটোকল ও ভাতা পর্যালোচনা ও সংশোধন করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সংসদ-সদস্য আচরণ আইন প্রণয়নের কথা বলা হয়েছে।#

    মহ/দৈনিক বাংলার তরী

    সূত্র :যুগান্তর

  • রাজশাহীতে বিশেষ কল্যাণসভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল

    রাজশাহীতে বিশেষ কল্যাণসভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে ১৫ জানুয়ারি বিকেল ৪টায় এই সভা আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

    বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। বাংলাদেশ পুলিশ এ বিষয়ে তাদের সহযোগিতা করছে।

    তিনি আরও বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তম পুলিশি সেবা দিয়ে তা দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। যে সকল পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে। এছাড়াও তিনি বলেন, পুলিশে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। জনগণের সাথে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

    উক্ত সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুন নাহার, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী।

    কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

    বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দ্বারা সমাপ্ত হয়।#

    মহ/দৈনিক বাংলার তরী

  • রাজশাহীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

    রাজশাহীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

    রাজশাহী প্রতিনিধি :

    রাজশাহীর চারঘাটে  দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্তদেররাজশাহীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার(১৪ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার সময় বানেশ্বর ব্রাঞ্চের অধীনে চারঘাট উপশাখা আইএফআইসি ব্যাংক পিএলসি এর উদ্যোগে  ২০২৪-২৫ অর্থ বছরের ৫০ জন  দুস্হ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকের অফিসার ইন চার্জ তাসনিম ওয়াসিক এবং কর্মকর্তা মোঃ মাশকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#

    মহ / দৈনিক বাংলার তরী

  • রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

    রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

    নিজস্ব প্রতিনিধি :

    রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহীর সরদহ স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

    পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টা ২০ মিনিটে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশনের আগে ১০টি বগির মধ্যে শেষের বগিটি লাইনচ্যুত হয়।এখন উদ্ধার কাজ চলছে, আশা করা হচ্ছে আধা ঘণ্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে।

    তিনি আরও জানান, লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৬টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল ৭টার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল ৭টা ৪০ মিনিটের ট্রেন সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না। উদ্ধারকাজ শেষ করতে সকাল ১০টা পার হয়ে গেলে বিরতিহীন ট্রেন বনলতার যাত্রা বাতিল করতে হবে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।#

    মহ/দৈনিক বাংলার তরী