August 2, 2026, 7:17 pm
শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার বাগমারায় আদালতের আদেশ অমান্য করে অবৈধভাব ডিলার নিয়োগ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত মিথ্যা মামলা ও অপপ্রচারের নিন্দা, সুষ্ঠু তদন্তের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল রাসিকের ২২ নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া, আলোচনায় অমিত ঘোষ বিকি সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ : পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাবির অবসরপ্রাপ্ত প্রফেসরের মৃত্যুতে উপাচার্যের শোক

স্টাফ রিপোর্টার:

স্টাফ রিপোর্টার:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর শামসুন নাহার মোল্লার (৮৬) মৃত্যুতে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

উল্লেখ্য, প্রফেসর শামসুন নাহার মোল্লা, শুক্রবার (৪ এপ্রিল) ভোর প্রায় ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি বিভাগীয় সভাপতি ও দুটি হলের প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।এবং ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র রেখে গেছেন। তিনি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ রাবি ইতিহাস বিভাগের মরহুম প্রফেসর কছিম উদ্দীন মোল্লার সহধর্মিণী।

আজ শুক্রবার বাদ জুমআ রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।#

মহ/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন