Category: অন্যান্য

  • যৌথ বাহিনীর অভিযানকালেও বাগমারায় সর্বহারা আতঙ্ক

    যৌথ বাহিনীর অভিযানকালেও বাগমারায় সর্বহারা আতঙ্ক

    স্টাফ রিপোর্টার:

    দেশে যৌথ বাহিনীর অভিযান চলা অবস্থায়ও রাজশাহীর বাঘমারায় আবার সর্বহারা চক্র মাথাচারা দিয়ে উঠেছে। প্রত্যন্ত গ্রামগুলোতে শুরু হয়েছে অচেনা মুখের আনাগোনা। এসব নিয়ে জনমনে রীতিমত ভয়ভীতি ছড়িয়ে পড়ছে।

    স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বাঘমারার গোয়ালকান্দি ইউনিয়নের দুলালিপাড়ার সাবেক সর্বহারা কমান্ডার আক্কাছ আলী মাস্টারের নেতৃত্বে সেখানে অস্ত্রবাজ গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ভাতিজা বিপুলের বাহিনী।

    বেজায় দাপুটে এ চক্র যাকে তাকে হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে, মেতে উঠেছে হামলা, ভাংচুর, দখলবাজির অপকর্মে। বাংলা ভাইয়ের সক্রিয় কমান্ডার হিসেবে গ্রেফতার হলেও আক্কাছ আলী মাস্টার অলৌকিক ক্ষমতায় তড়িঘড়ি জামিনে বেরিয়ে আসেন।

    পরবর্তীতে স্থানীয় এমপি আবুল কালাম আজাদের সহযোগী হিসেবে আওয়ামী দাপটে যা ইচ্ছে তাই করে বেড়ান আক্কাছ মাস্টার। নিরীহ মানুষের জায়গা জমি জবর দখল, বাজারের চাঁদাবাজি, পরিবহনের চাঁদা নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অপকর্ম চালালেও তার বিরুদ্ধে টু শব্দটি করতে সাহস পায়নি কেউ।

    সরকার পতনের সঙ্গে সঙ্গে কয়েকদিনের জন্য গা ঢাকা দিলেও হঠাত করেই সদলবলে তিনি ঢুকে পড়েন এলাকায়। প্রকাশ্য দিবালোকে আক্কাছ আলী তার সহযোগিদের নিয়ে কনোপাড়া গ্রামে হানা দিয়ে জনৈক ব্যক্তির আমবাগান জবর দখল করে নেন। তারা শতবর্ষী ৭০টি আম গাছ কেটে বিক্রি করে দেন, ক্ষয়ক্ষতি সাধন করেন অন্তত বিশ লাখ টাকা মূল্যের সম্পদের।

    এ ব্যাপারে বাঘমারা থানায় আক্কাছ মাস্টারকে প্রধান আসামি করে মামলা (নং-৮-২৬/৫/২০২৪ ইং) দায়ের হলেও তিনি গ্রেফতার এড়িয়ে সদাপটে এলাকায় বিচরণ করে থাকে।

    ইদানিং তার বসতবাড়িকে কেন্দ্র করে বহু অচেনা অজানা মুখের আনাগোনায় এলাকাবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

    এসব বিষয়ে যোগাযোগ করা হলে আক্কাছ আলী মাস্টার দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানির পাঁয়তারা চালানো হচ্ছে। থানায় দায়ের করা মামলাকেও তিনি ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, ওই মামলায় জামিন নিয়েই এলাকায় বসবাস করছি। ভুক্তভোগী বাসিন্দারা অবিলম্বে আক্কাছ মাস্টার ও তার সশস্ত্র সহযোগিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • বাগমারা’য় স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    বাগমারা’য় স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    বাগমারা প্রতিনিধিঃ

    রাজশাহীর বাগমারায় পুকুর থেকে সবুজ নামক এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ স্থানীয় মাধনগর হাইস্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। বিকেল চার’টায় কাস্ট নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

    বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন মাধনগর গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে নিহত ইয়ামিন ইসলাম সবুজ (১৬)।
    স্থানীয়দের ভাষ্য, পার্শ্ববর্তী কাস্টো নাংলা গ্রামের আকরাম হোসেনের নমব শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল।

    কাস্ট নাংলা গ্রামের ইব্রাহিম হোসেন বলেন, এর পূর্বে সবুজ কে মেরে আহত করে আকরাম ও তার লোকজন। মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।সবুজের শিক্ষক হুরমতুল্লা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

    সবুজের পিতা-মাতা ছেলের হত্যাকারীদের ফাঁশি দাবী করেন। তাঁরা কান্নাজড়িত কন্ঠে বলেন, রাত নয়’টার দিকে মোবাইল ফোনে সবুজকে ডেকে নেয়। তারপর থেকে নিখোঁজ ছিল সবুজ।অভিযুক্ত আকরাম হোসেন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

    খুনের ঘটনা ঘটে কাস্ট নাংলা গ্রামে আকরামের শ্বশুর বাড়ি সামনে। স্থানীয় সূত্র জানায়, চার থেকে পাঁচজন খুনের সাথে জড়িত থাকতে পারে। পুকুর পাড়ে একটি লোহার রড় ও চিকন চেন দেখতে পাওয়া গেছে। নিহতের মুখের ডান দিকে জখমের চিহ্ন রয়েছে । নিহত সবুজের পিতা আবাদুর রাজ্জাক ও মা বার বার মূর্ছা যাচ্ছিলেন।

    নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
    বাগমারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ এই প্রতিবেদককে জানান, ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের কাছে শুনে এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।# মহ/ দৈনিক বাংলার তরী

  • বিএনপি উদ্যোগে পীরগঞ্জে ৯৭ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান।

    বিএনপি উদ্যোগে পীরগঞ্জে ৯৭ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান।

    রংপুর প্রতিনিধি :

    রংপুরের পীরগঞ্জ উপজেলার সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ধর্ম বর্ণ নির্বিশেষে সাজো সাজো রব পড়েছে। উপজেলা প্রশাসন দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে সনাতন ধর্মালম্বী নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। বসে নেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা।

    আগামী ৯ আগস্ট ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার কার্যক্রম শুরু হবে। বর্তমান সরকার প্রতিটি মন্দিরে খাদ্য সহায়তর কার্যক্রম সম্পন্ন করেছে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম উপজেলার ৯৭ মন্দিরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব সহকারী অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, ছাত্রদলের আহ্বায় মিলু সরকার সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।# মহ/ দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    দুর্গাপুর প্রতিনিধিঃ

    রাজশাহীর দুর্গাপুরে “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৫ অক্টোবর সকাল ১০ টার সময়ে উপজেলা কনফারেন্স রুমে আলোচনাসভা শেষে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

    উক্ত অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ।শিক্ষকরা দিবসটি উপলক্ষে তাদের নানান প্রতিবন্ধকতা বর্ণনা করেন।

    প্রধান অতিথি মহান শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে দিবসটি নিয়ে বিস্তার আলোচনা করে তিনি বলেন, শিক্ষায় একটি জাতির মেরুদন্ড, শিক্ষা একটি দেশ ও জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। শিক্ষার আলো ব্যক্তিকে, সমাজকে, দেশকে, আলোকিত করে। এই আলো জ্বালানোর প্রধান কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জীবনে সেই আসার আলো, যিনি সঠিক দিক নির্দেশনা করে ছাত্র-ছাত্রীকে উন্নতির পথে নিয়ে যান। আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

    জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।#মহ/ দৈনিক বাংলার তরী

  • পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    রংপুর জেলা প্রতিনিধি :

    “শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার ” প্রতিপাদ্য ধারণ করে রংপুর পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় উপজেলা হলরুমে,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাজেদুল বারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভার পূর্বে শিক্ষকদের বর্ণাঢ্য একটি শোভাযাত্রার বিভিন্ন সড়ক পৌরসভার প্রদক্ষিণ করে। আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ্ উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ মন্ডল, এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পীরগঞ্জ উপজেলা আহবায়ক মাহামুদুন্নবী চৌধুরী পলাশ,বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মওলানা মোকছেদ আলী,পীরগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান। নির্বাচিত গুনিজন শিক্ষক আলমগীর সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বাশিস শাখার সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

    প্রধান অতিথি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে মানুষ গড়ার কারিগর হিসেবে নিয়োজিত থাকার আহবান জানান। পরে পাঁচজন গুনীশিক্ষককে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • বাঘায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ

    বাঘায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ

     

    বাঘা প্রতিনিধি :

    বাঘায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। শনিবার (০৫ অক্টোবর) বাঘা উপজেলার চক রাজাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

    এদিন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ট্রলার যোগে চকরাজাপুর ইউনিয়নে পদ্মা নদীর পানিতে প্লাবিত এলাকা গুলোর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ করে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

    ত্রাণ বিতরণকালে বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ,  বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, বাজু বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ সামীম সরকার, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমুল, পৌর যুবদল নেতা হুমায়ুন কবির সবুজ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার

    রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার :

    ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। তিনি জানান, তার নামে ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

    এছাড়া রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোন মামলা থাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।#মহ/ দৈনিক বাংলার তরী

  • দূর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আ.লীগের সভাপতি গ্রেফতার

    দূর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আ.লীগের সভাপতি গ্রেফতার

    রাজশাহীর (দূর্গাপুর) প্রতিনিধিঃ

    রাজশাহীর দূর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আইনুদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ।

    সে দূর্গাপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বহরমপুর গ্রামের মৃতঃ দাইমুদ্দিনের ছেলে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার ২ (অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

    সূত্র মতে, গত ৩(সেপ্টেম্বর) হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দূর্গাপুর উপজেলার চক-জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।

    মামলার এজাহার সূত্রে জানাগেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দূর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।

    প্রসঙ্গত, আওয়ামী লীগের সময় ভোটকেন্দ্র দখল, হাটের টেন্ডার বাজি ও খাস পুকুর দখল করে কোটি টাকার বনে গিয়েছেন আইনুদ্দিন । আওয়ামী লীগের আমলে সে অন্যায় অত্যাচার, মারপিট, জুলুম নির্যাতন চালিয়েছেন এবং নিজে বানিয়েছেন টর্চার সেল।

    তার নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন, দূর্গাপুর উপজেলার নানান শ্রেণীর ও পেশার মানুষ এর মধ্যে উল্লেখযোগ্য বহরমপুর গ্রামের মৃতঃ আকবরের ছেলে রহিদুল, বদরুদ্দিন ওরফে বুদের ছেলে শাহজাহান, মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে উজ্জল, আজিমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, আওয়াল, মঙ্গলের ছেলে নাজমুল। তার চাচাতো ভাই এনামুল শেখ’কে দুই বছর পূর্বে দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ইমারজেন্সি বিভাগে মাথায় শিলায় চলাকালীন সময়েও মারপিট করে। মেডিকেল গেটের বাইরে বসে থাকা তার চাচীকেও মারপিট করে জখম করেন।

    তার হাত থেকে রক্ষা পায়নি তার নিজের ভাই চয়েন উদ্দিন। সে বিএনপি করার কারণে তৎকালীন সরকারের সময় তার ভাই আইনুদ্দিন তাকে ধরে নিয়ে এসে মাদ্রাসার মাঠে হাত পা রশি দিয়ে বেঁধে মারপিট করে নির্যাতন করেন। এমনকি থানার মধ্যে গোল ঘরে বসেও সাধারণ মানুষকে লাথি, মারপিট করতেন। তিনি আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী হওয়ার কারণে তার ভয়ে কেউ মুখ খুলতো না।

    এ ব্যাপারে দূর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এর সাথে কথা বলা হলে তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দূর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতা আইনুদ্দিনকে আটক করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আটকৃতকে আদালতে পাঠানো হয়েছে।# মহ/ দৈনিক বাংলার তরী

  • পীরগঞ্জে ২দিন ব্যাপী শহীদ আবু সাঈদ হেলথ্ ক্যাম্প

    পীরগঞ্জে ২দিন ব্যাপী শহীদ আবু সাঈদ হেলথ্ ক্যাম্প

    রংপুর জেলা প্রতিনিধি :

    রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসায় শহীদ আবু সাঈদের স্মরণে শহীদ আবু সাঈদ হেলথ্ ক্যাম্পের আয়োজন করেন পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার(পিপিআরসি) ।

    সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্বাস্থ্যসেবা নিতে আসছেন সব বয়সীর সেবা প্রত্যাশীরা। হেলথ্ ক্যাম্পটিতে চক্ষু, হাড়,চর্ম-যৌন,ডায়বেটিস সহ বিভিন্ন বিশেষজ্ঞ ১৪ জন ডাক্তার  চিকিৎসা দেন যা চলবে (০৫/১০/২৪)ইং শনিবার পর্যন্ত।

    শুক্রবার সকালে দুদিন ব্যাপী হেলথ্ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্তাবধাযক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, শহীদ আবু সাঈদের পরিবার ।শহীদ আবু সাঈদের নামে এলাকায় একটি স্থায়ী হাসপাতার করার দাবী পরিবারের ।সেবা নিতে আসা রোগিরা জানায়,এমন হেলথ্ ক্যাম্পের আয়োজন যেনো বারবার করা হয়।

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা.হোসেন জিল্লুর রহমান দৈনিক বাংলার তরীর প্রতিবেদক কে জানান,আবু সাঈদের যে আত্নত্যাগ সেটা সাধারণ মানুষকে সেবাদানের মধ্য দিয়ে একটু মর্যাদা দেয়ার চেষ্টা করছি। আমাদের ডাক্তার টিম ঢাকা, চট্টগ্রাম ও রংপুর থেকে আসসে আমাদের সবোচ্চ প্রচেষ্টা থাকবে যারাই সেবা নিতে আসবে তাদের চাহিদাটা যেন পুরন করতে পারি।আমরা কিছু ঔষধ নিয়ে আসসি তা দেওয়ার চেষ্টা চলছে। যারা স্থানীয় আসসেন সবার সহযোগিতা দরকার আমাদের রোগীদের তরফ থেকেও সহোযোগিতা দরকার আপনাদের সহযোগিতা না পাইলে ভালো করে সেবা দিতে পারবোনা।

    এসময় উপস্থিত ছিলেন আবু সাঈদেরদের  বাবা মকবুল হোসেন আবু সাঈদের বড়  ভাই আবু হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকত আলী রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

    আবু সাঈদরা যে বৈষ্যমের বিরুদ্ধে লড়েছেন সেই স্বপ্ন পূরণে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকেরা।আবু সাঈদ, মুগদ্ধরা যে স্বপ্ন নিয়ে তাদের জীবন উৎসর্গ করে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন একটি সোনার বাংলা গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার। # মহ/ দৈনিক বাংলার তরী

  • দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জে আইন-শৃঙ্খলা সভা ও ডিও (চাল) বিতরণ

    দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জে আইন-শৃঙ্খলা সভা ও ডিও (চাল) বিতরণ

    রংপুর জেলা প্রতিনিয়ন:

    রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই সভা ও ডি ও (চাল) বিতরণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শানেরহাট ইউনিয়নের বড়পাহাড়পুর মহেন্দ্রবাড়ী পুজা মন্ডবের সভাপতি বিনয় চন্দ্র মহন্ত, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন চন্দ্র মহন্ত, সভাপতি সুধীর চন্দ্র রায়, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ রতন শর্মা, পীরগঞ্জ থানার ওসি তদন্ত নজির হোসেন, উপজেলা জামায়তের আমীর মওলানা বেলাল হোসেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, রংপুর জেলা জামায়াতের সদস্য মওলানা নুরুল আমীন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

    জানা গেছে, এবারে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৯৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
    দুর্গাপূজার সরকারীভাবে ৯৭ টি মন্ডপে ৫শত কেজি করে চাল এবং ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। সভায় পীরগঞ্জের সবগুলো পুজা মন্ডপের সভাপতি/ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা পীরগঞ্জে শান্তিপুর্ণ ভাবে পুজা উদযাপনের ব্যাপারে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।# মহ/ দৈনিক বাংলার তরী