রংপুর জেলা প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসায় শহীদ আবু সাঈদের স্মরণে শহীদ আবু সাঈদ হেলথ্ ক্যাম্পের আয়োজন করেন পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার(পিপিআরসি) ।
সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্বাস্থ্যসেবা নিতে আসছেন সব বয়সীর সেবা প্রত্যাশীরা। হেলথ্ ক্যাম্পটিতে চক্ষু, হাড়,চর্ম-যৌন,ডায়বেটিস সহ বিভিন্ন বিশেষজ্ঞ ১৪ জন ডাক্তার চিকিৎসা দেন যা চলবে (০৫/১০/২৪)ইং শনিবার পর্যন্ত।
শুক্রবার সকালে দুদিন ব্যাপী হেলথ্ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্তাবধাযক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, শহীদ আবু সাঈদের পরিবার ।শহীদ আবু সাঈদের নামে এলাকায় একটি স্থায়ী হাসপাতার করার দাবী পরিবারের ।সেবা নিতে আসা রোগিরা জানায়,এমন হেলথ্ ক্যাম্পের আয়োজন যেনো বারবার করা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা.হোসেন জিল্লুর রহমান দৈনিক বাংলার তরীর প্রতিবেদক কে জানান,আবু সাঈদের যে আত্নত্যাগ সেটা সাধারণ মানুষকে সেবাদানের মধ্য দিয়ে একটু মর্যাদা দেয়ার চেষ্টা করছি। আমাদের ডাক্তার টিম ঢাকা, চট্টগ্রাম ও রংপুর থেকে আসসে আমাদের সবোচ্চ প্রচেষ্টা থাকবে যারাই সেবা নিতে আসবে তাদের চাহিদাটা যেন পুরন করতে পারি।আমরা কিছু ঔষধ নিয়ে আসসি তা দেওয়ার চেষ্টা চলছে। যারা স্থানীয় আসসেন সবার সহযোগিতা দরকার আমাদের রোগীদের তরফ থেকেও সহোযোগিতা দরকার আপনাদের সহযোগিতা না পাইলে ভালো করে সেবা দিতে পারবোনা।
এসময় উপস্থিত ছিলেন আবু সাঈদেরদের বাবা মকবুল হোসেন আবু সাঈদের বড় ভাই আবু হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকত আলী রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
আবু সাঈদরা যে বৈষ্যমের বিরুদ্ধে লড়েছেন সেই স্বপ্ন পূরণে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকেরা।আবু সাঈদ, মুগদ্ধরা যে স্বপ্ন নিয়ে তাদের জীবন উৎসর্গ করে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন একটি সোনার বাংলা গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার। # মহ/ দৈনিক বাংলার তরী