Author: Admin1

  • বাঘায় ব্র্যাকের আয়োজনে বাল্যবিয়ে মুক্ত স্বপ্ন সারথি সদস্যদের নিয়ে গ্রাজুয়েট সিরিমনি অনুষ্ঠিত। 

    বাঘায় ব্র্যাকের আয়োজনে বাল্যবিয়ে মুক্ত স্বপ্ন সারথি সদস্যদের নিয়ে গ্রাজুয়েট সিরিমনি অনুষ্ঠিত। 

    বাঘা প্রতিনিধি :

    পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই স্লোগান কে ধারন করে রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় আঠারো বছর উত্তীর্ণ স্বপ্নসারথি কিশোরীদের কর্মসূচির পক্ষ থেকে সনদপত্র,শুভেচ্ছা উপহার ও ফুল দিয়ে সন্মাননা প্রদান করা হয়েছে। 

    এ উপলক্ষে ২৮ শে সেপ্টেম্বর ( শনিবার) দুপুর ১২ টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ভানুকর স্বপসারথি দলের ১৪ তম সেশন শেষে আয়োজিত গ্রাজুয়েট সিরিমনি অনুষ্ঠানের মাধ্যমে এই সন্মাননা প্রদান করা হয়।

    এসময় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কর্মসূচির বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম, অভিভাবক সদস্য, সজাগ দলের সদস্য সহ স্বপসারথি ও গ্রাজুয়েট স্বপ্নসারথি কিশোরী সদস্য বৃন্দ।

    উল্লেখ্য, বাল্যবিয়ে মুক্ত কিশোরীর জীবন গঠন ও স্বপসারথি কিশোরীর সুন্দর ভবিষ্যত বিনির্মানে বাঘা উপজেলায় ব্র্যাক কর্তৃক জুলাই ২০২৩ হতে জুন ২০২৫ পযন্ত ৮ টি গ্রামের (১৩ থেকে-১৭ বছর বয়সী) ২০০ জন স্বপ্নসারথি কিশোরী নিয়ে পাইলটিং প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে কিশোরীদের মাস ভিত্তিক জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও স্যানিটেরি সামগ্রী বিতারন, অভিভাবকদের নিয়ে ত্রৈমাসিক সভা, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে ওয়ার্ড ভিত্তিক সজাগ দলের সভা, ঝুঁকিপূর্ন কিশোরীদের শিক্ষা সহায়তা বৃত্তি, গননাটক মঞ্চায়ন এবং স্বপ্নসারথি কিশোরীদের মধ্যে বাল্যবিয়ে মুক্ত আঠারো বছর উত্তীর্ণ হওয়া  কিশোরীর মাঝে সন্মাননা প্রদান কার্যক্রম বাস্তবায়ন চলমান  আছে।

    এ বিষয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মোছায় সুফিয়া বেগম বলেন ” এ ধরনের কার্যক্রম অনান্য কিশোরীদের বাল্যবিয়ে মুক্ত জীবন গঠনে উৎসাহিত করবে এবং আত্মনির্ভরশীল প্রতিষ্ঠিত জীবন গঠনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি সমাজের সকল স্তরের মানুষ কে বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • নবী মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    নবী মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    নিজস্ব প্রতিবেদক :

    বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীসহ মুসলিম জনতা।

    শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বৃষ্টির মাঝে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।

    এখানে মিছিলে অংশগ্রহণকারীদের নিয়েই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, কখনোই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। অথচ সেই ধর্মীয় শিষ্টাচার না মেনে মহানবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। যা কোনো মুসলিমের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।

    এ সময় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ার করে দিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) ব্যঙ্গকারীদের ফাঁসি দাবি জানান। অন্যথায় বাংলাদেশে ভারতীয় যেসব দূতাবাস আছে সেগুলো ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। সে সাথে ভারতীয় সব পণ্য বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয় সমাবেশ থেকে। এছাড়া এই ঘটনার পর ভারতের মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ারও দাবি জানানো হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নগরীর বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা ও ধর্ম প্রাণ মুসলিম সাধারণ জনতা উপস্থিত ছিলেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীতে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ, র‌্যাবের অভিযানে আসামি আরিফ গ্রেপ্তার 

    রাজশাহীতে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ, র‌্যাবের অভিযানে আসামি আরিফ গ্রেপ্তার 

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ মামলার পলাতক আসামী আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে। রাজশাহীতে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ-র‌্যাবের জালে আসামি আরিফ আটক। 

    ঘটনা সূত্রে জানা যায়, আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।
    গত ৩১ আগস্ট সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায় আরিফ।
    পরবর্তীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ২ বছর ৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে পালিয়ে যায়।
    পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

    এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।। সে উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে।

    ঘটনা সূত্রে জানা যায়,আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।
    পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান। এরপর অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেকে) নিয়ে যাওয়া হয় ভিকটিমকে।উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
    পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
    এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি,র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।#মহ/ দৈনিক বাংলার তরী
  • বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় 

    বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় 

    ফুলপুর,ময়মনসিংহ প্রতিনিধি:

    সারাদেশের ন্যায় ফুলপুরে সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও ব্লাড ক্যাম্পেইন করেছে সেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’

    শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার হরিরামপুর গ্রামে ও স্থানীয় একটি মাদ্রাসায় সংগঠনটির ২৫২ তম ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বিনামূল্যে প্রায় আড়াই শতাধিক মানুষকে ব্লাড গ্রুপিং করান।

    সংগঠনটির পক্ষ থেকে উক্ত ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে ছিলেন ফুলপুর উপজেলা সমন্বয়ক ইয়াসিন আরাফাত,সহ-সমন্বয়ক আমানউল্লাহ,যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মোঃশহিদুল ইসলাম মামুন,অর্থ বিষয়ক সমন্বয়ক রলি আক্তার সহ স্বেচ্ছাসেবী প্রমুখ।

    সংগঠনটির উপজেলা সমন্বয়ক ইয়াসিন আরাফাত জানান দেশের ৬৪ জেলায় আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা এই দেশ ও দেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে চাই।# মহ/দৈনিক বাংলার তরী

  • বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

    বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ।

    রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীলও করা হয়েছে। একই সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিগত পাঁচ আগস্ট এর ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের সনাক্তকরণের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

    এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিটি প্রশ্নের উত্তর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন তিনি।

    ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।#মহ/ দৈনিক বাংলার তরী

  • পবা উপজেলায় নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

    পবা উপজেলায় নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

    জেলা প্রতিনিধি রাজশাহী :

    রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় দুই দিন পর মো. দুলাল (৪৫) নামের এক কৃষকের ভাসমান লাশের সন্ধান মিলেছে পুকুরে। নিহতের বাড়ি উপজেলার মদনহাটি গ্রামে।

    বুধবার (২৫ সেপ্টেম্বর ) সকালে ওই গ্রামের একটি পুকুরে দুলালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
    পুকুরে দুলালের লাশের সঙ্গে একটি বাঁশও ভাসছে। লাশটি ওই বাঁশের সঙ্গে বাঁধা রয়েছে বলে ধারণা স্থানীয়দের। আজ বেলা ১১টা পর্যন্ত লাশ পুকুরের পানি থেকে তোলা হয়নি।

    পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমের জন্য অপেক্ষা করছি। তারা আসার পরে লাশটি পানি থেকে তুলে সুরতহাল করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’ ওসি বলেন, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কৃষক দুলাল। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ধারণা করা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।# মহ/দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে বিএনপি নেতা আয়নালের সালিশি বৈঠকে ১৮ লাখ টাকা চাঁদা দাবি

    দুর্গাপুরে বিএনপি নেতা আয়নালের সালিশি বৈঠকে ১৮ লাখ টাকা চাঁদা দাবি

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীর দুর্গাপুরে এক বিএনপি নেতার নেতৃত্বে তালিকা করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত ৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় উত্তরপাড়া গ্রামে কথিত শালিশি বৈঠক থেকে প্রায় অর্ধশতাধিক সাধারন মানুষের তালিকা করে এ চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

    অভিযোগ উঠেছে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের নেতৃত্বে লিজ সুত্রে মালিক দাবি করা একই এলাকার আলিমুদ্দিন নামের এক ব্যক্তির পক্ষে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের নামে লিজ পুকুরটি দখল করে নেন।

    কথিত সালিশি বৈঠকে সাবেক চেয়ারম্যান আয়নালকে সভাপতি করে চাঁদার জন্য এলাকার লোকজনের নামের তালিকা করা হয়। ওই কথিত বৈঠকে অর্ধশতাধিক এলাকার জনসাধারণের মাঝে ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয় । সেই সাথে বৈঠকে নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চরম ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে গণহারে চাঁদাদাবির ন্যাক্কারজনক ঘটনায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মাঝে। আয়নাল বাহিনীর তালিকায় থাকা ব্যাক্তিদের দাবীকৃত চাঁদা না দিলেই এমনকি চাঁদা দেওয়ার পরও নির্যাতনের স্বীকার হওয়া নিঃস্ব পরিবার ও এলাকার সাধারন জনগণ ভয়ে কারো কাছে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না ।

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় এক শ্রেণির নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়েছেন।
    শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও চাঁদাবাজির লাগাম টেনে ধরতে কঠোর হুশিয়ারী দেন। সেখানে দুর্গাপুরের বিএনপি নেতা আয়নাল যেন এলাকায় সর্বময়কর্তা হিসেবে ফুলে ফেঁপে উঠেছে । তিনি তার বাহিনী লেলিয়ে দিয়ে লাখ-লাখ টাকা চাঁদা আদায় করছেন বলে একাধিক সূত্রে জানায়।

    জানা যায়, কুহাড় উত্তর পাড়া ওয়াক্তিয়া মসজিদের নামে ট্রেজারি চালানের মাধ্যমে তফসিল বর্ণিত ১ নং খাস খতিয়ান ভুক্ত ১ একর পকুর মসজিদের নামে লিজ সুত্রে কমিটি মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। ওই পুকুরে আনোয়ারা বেগমের ৪২ শতক জমি নিজ নামিয় থাকায় দখল নিয়ে মসজিদ কমিটির সাথে দ্বন্দ্ব শুরু হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

    সরেজমিনে গিয়ে জানা যায়, কুহাড় উত্তর পাড়া গ্রামের একটি খাস খতিয়ান ভুক্ত পুকুরকে কেন্দ্র ওই গ্রামের প্রায় অর্ধশতাধিক ব্যাক্তির তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পারিবারিক অবস্থা ভেদে চাঁদার ১৮ লক্ষ টাকা বিএনপি নেতা আয়নালের সহচর আলিমুদ্দিন ও ডাবলুর কাছে হস্তান্তর করতে বলা হয়। ওই বৈঠকে সভাপতি ছিলেন সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল। এছাড়া ওই খাস পুকুরের মাছ বিক্রির ১ লক্ষ টাকা মসজিদ ফান্ডে রাখা ছিল সেই টাকাগুলো জোর পুর্বক কমিটির কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে । বর্তমানে মসজিদ কমিটিকে মামলার ভয়ভীতি দেখিয়ে আয়নালের নেতৃত্বে আলিমুদ্দিন নামের ব্যক্তিকে পুকুরটি দখল দেন।

    মসজিদ কমিটির সভাপতি ছবের আলী বলেন,
    পুকুরটি মসজিদের নামে মাছ চাষ করার জন্য প্রস্তত করা পরে আলিমুদ্দিন নামের ব্যক্তি ঝামেলা শুরু করে। গত ৫ আগস্টের পরে হঠাৎ মসজিদ কমিটিকে ভয় দেখিয়ে পুকুরটি দখলে করে নেন। পরে সালিশি বৈঠকে গ্রামের অর্ধশতাধিক লোককে ভয় দেখিয়ে ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। এমন ঘটনায় এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আমরা কার কাছে বিচার চাইব।

    নাম প্রকাশ না করা শর্তে মসজিদ কমিটির এক সদস্য জানান, আমার উপর চাপানো ভাগের চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে আয়নাল বাহিনীর লোকজন একের পর এক প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ তটস্থ। মসজিদের পুকুরকে কেন্দ্র করে দাবি কৃত চাঁদার এত টাকা সাধারন মানুষ কিভাবে দিবে। এর পর থেকে ভয়ে গ্রামের মানুষ খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। মসজিদের পুকুরকে কেন্দ্র করে দাবিকৃত ১৮ লক্ষ চাঁদার টাকা জন্য সাধারন মানুষ আতঙ্কে এবং প্রানভায়ে অনেকেই এলাকা ত্যাগ করেছেন বলে জানাগেছে।

    এব্যাপারে কথিত সালিশ বৈঠকে থাকা ঝালুকা ইউপি সদস্য নুরুল হক বলেন, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের নেতৃত্বে এলাকায় শান্তি বজায় রাখতে আলিমুদ্দিনের ক্ষতিপুরণ বাবদ জরিমানা করা হয়েছে।

    সালিশি বৈঠকের প্রতিনিধি হাতেম আলী মাস্টার বলেন, আয়নাল চেয়ারম্যানের সভাপতিত্বে ক্ষতি পুরন বাবদ ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    এবিষয়ে কথিত লিজ গ্রহিতা আলিমুদ্দিন বলেন, তারা আমার পুকুরে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ক্ষতি করেছে। পরে সালিশি বৈঠকে ক্ষতিপুরন বাবদ ১৮ লক্ষ টাকা আমাকে দিবে সিদ্ধান্ত হয় ।

    জানতে চাইলে সালিশি বৈঠকের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল কোন মন্তব্য করতে রাজি হননি।

    এব্যাপারে, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, চাঁদা দাবির বিষয়টি আমার জানা নাই। দলের পরিচয়ে কারো চাঁদা দাবির প্রমান পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

    এব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ পারভেজ বলেন, অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।মহ/ দৈনিক বাংলার তরী

  • মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

    মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি :

    অবৈধ নিয়োগ, বিদ্যালয় ফান্ডের টাকা আত্মসাৎ ও প্রকাশ্যে মাদক গ্রহনের অভিযোগে মোহনপুর মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির বিভিন্ন দূর্নীতির বিষয় তুলে ধরে শিক্ষক ও ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: শাকিল বলেন, আওয়ামী লীগ শাসনামলে নিজের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ নিয়োগের বানিজ্য করেছে ম্যানেজিং কমিটির সভাপতি হযরত আলী। তিনি তার ইচ্ছে মতো নিজের পরিবার ও পছন্দের লোকজনদের এ বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ দেন। অবৈধ নিয়োগের মাধ্যমে তার মেয়ে খালেদা শিক্ষক পদে, ছেলে শামীম ক্যারানী পদে, তার সহযোগী জাহানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবর আলী বাবর পিওন পদে, মোশারফ ও শুভকে অফিস সহকারী পদে নিযুক্ত করেন। এছাড়াও বিদ্যালয়ের ফান্ডে যত টাকা ছিলো সব তিনি আত্মসাৎ করেছেন এবং পরবর্তীতে কোনো ফান্ড সংগ্রহ করতে ব্যর্থ হন। যার ফলে বর্তমানে বিদ্যালয় ভবনটি সম্পূর্ণ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

    তিনি বলেন, বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেও ক্ষ্যান্ত হননি হযরত আলী। প্রকাশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে তার দোসররা মদ্য পান করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বরং ক্ষমতার দাপটে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের দমিয়ে রেখেছিলেন।  এর ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের উপর বাজে প্রভাব পড়েছে।  তাই এই ম্যানেজিং কমিটির সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান তিনি।

    এ বিষয়ে জানতে চায়লে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে যে বা যারা এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী কলেজের ছাত্রনেতা সোহেল রানা বলেন, গত ৫ আগস্ট সহস্র রক্তের বিনিময়ে অর্জিত হওয়া স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদী বা তাদের দোসরদের কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে যারা এই দূর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এবং শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিদ্যালয় ছাদের ফাটলের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যখন তখন ভবনটি ধ্বসে যেতে পারে। তাই যতদ্রুত সম্ভব এটির মেরামতেরও ব্যবস্থা করতে হবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মো: শরিফুল ইসলাম, মতিহারের সাবেক মেম্বার মো: নজরুল ইসলাম, পল্লি চিকিৎসক মো: সাবজাল হোসেন, সুশীল সমাজ ব্যক্তিত্বের মো: লিয়াকত আলী সহ স্থানীয় গ্রামবাসী।#মহ/ দৈনিক বাংলার তরী

  • সাবেক এমপি এনামুল হকের জামিন আবেদন নাকচ

    সাবেক এমপি এনামুল হকের জামিন আবেদন নাকচ

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান তার জামিন না মঞ্জুর করেন।

    আদালত পরিদর্শক আমান উল্লাহ জানান, এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

    এসময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের উপস্থাপনে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।#মহ/দৈনিক বাংলার তরী

  • বাঘায় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি , বর্তমান ও প্রাক্তণ ছাত্র জনতার মানববন্ধন

    বাঘায় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি , বর্তমান ও প্রাক্তণ ছাত্র জনতার মানববন্ধন

    বাঘা(রাজশাহী) প্রতিনিধি:

     

    রাজশাহীর বাঘায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ছাত্র-ছাত্রীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২২সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জানা যায়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কৃষি ও কারিগরি কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ মোটা অংকের টাকা বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে গত ১৪ই আগষ্ট ২০১৯ইং সালের সাবেক সভাপতি শাহদৈালা সরকারী কলেজের সহকারী অধ্যপক আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে নিয়োগ গ্রহন করেন। প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই তিনি ব্যাপক দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ে। তিনি রাতের অন্ধকারে সাবেক সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এর আড়ানীর বাসায় জামায়াত ইসলাম থেকে আওয়ামীলীগ এ যোগদান করে। এরপর থেকে আওয়ামীলীগ নেতা বনে গিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে দায়িত্ব পালন করে আসছিলো। তার প্রতিষ্ঠিানের কোন শিক্ষক এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলেই ঐ শিক্ষকের প্রতি কারণ দর্শানো নোটিশ ও দুর্ব্যবহারসহ নানা ধরণের মানষিক অত্যাচার করতো। সে গত ৩১শে জুলাই ২০২২ইং সালে রাতের অন্ধকারে গোপনে তার আপন ভাই আঃরশিদ কে দাতাসদস্য ও তার চাচাতো ভাই আওয়মী লীগ নেতা সিরাজুল ইসলাম মুন্টুকে সভাপতি করে একটি কমিটি গঠন করে। কমিটি গঠনের পর তাদের ক্ষমতার অপব্যবহার আরও বেরে যায়। সন্ধ্যা হলেই আওয়ামীলীগ নেতাদের সাথে আব্দুল হামিদ তার অফিস কক্ষে ভুড়িভোজের আয়োজনে ব্যস্ত থাকতেন। ছাত্র-ছাত্রী দের অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও সভাপতি সিরাজুল ইসলাম মুন্টু গত ১১-০৫-২০২৪ ইং তারিখে মোটা অংকের টাকার বিনিময়ে ২ জন ল্যাব এসিস্ট্যান্ট সহ ৪ জন কর্মচারীকে নিয়োগ প্রদান করে। এই নিয়ে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। সেই পরিবেশ তিনি আওয়ামী লীগ নেতাদের দিয়ে শান্ত করিয়ে নেন।

    এ বিষয়ে ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক  আব্দুল হামিদ গনমাধ্যমকর্মীদের বলেন, আমার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তারা সবাই ছাত্র না। যে সকল ছাত্ররা পিছনের বেঞ্চে বসে ও পরিক্ষার ফি সময়মত দেয় না তারাই এই সময় প্রতিবাদ করেছেন। আমার প্রতিষ্ঠানে ৬৭ জন শিক্ষক কর্মচারী রয়েছে। এর মধ্যে ২৩ জন বেতন পান না। এই কারণে অতিরিক্ত টাকা নিয়ে ২৩ জন শিক্ষকদের বেতন দেই, এই বিষয়টি মাসিক মিটিং এ আমাদের সভাপতি ইউএনও কে জানানো হয়েছে।

    এ বিষয়ে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমি অফিসের কাজে রাজশাহী ডিসি স্যারের অফিসে মিটিং এ থাকায় মোবাইল ফোনের মাধ্যমে আজকের ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল হামিদ এর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধনের ভিডিও ও ছবি পেয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে আগেও একাধিক লিখিত অভিযোগ জমা হয়েছে।#মহ/ দৈনিক বাংলার তরী