Author: Admin1

  • দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

    দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

    দুর্গাপুর প্রতিনিধি:

    দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬সেপ্টেম্বর ) সকালে মুক্তিযোদ্ধা মিলনায়তনে নির্বাহী কমিটির এক জুরুরি সভায় দৈনিক সোনার দেশের রিপোর্টার এস এম শাহাজামালকে আহ্বায়ক ও দৈনিক শ্যামবাজারের রিপোর্টার হাসিবুরকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এর আগে সভায় আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।  

    সভায় সিনিয়র সাংবাদিক জীবন আলী সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিবেদক ও দুর্গাপুর প্রেসক্লাব ও সংবাদিক সমাজের উপদেষ্টা গোলাম রসুল আন্টু উপস্থিত ছিলেন।

    গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মমিন জাদরান সম্মানিত সদস্য আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন মায়া, সাংবাদিক আলামিন হক বিজয় , সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব ও মনোয়ারা হোসেন পন্টি।

    আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
    এদিকে জুরুরি সভা শেষে মিলনায়তনে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    এতে দুর্গাপুরের সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল,মোবারক হোসেন শিশির, মিজান মাহি, গোলাম রসূল, আব্দুল খালেক, ফরিদ আহমেদ আবির, জিএম কিবরিয়া, রাজু আহমেদ,জাহিদুল ইসলাম জাহিদ,জুবায়ের তুহিন,
    শাহাবুদ্দীন মোল্লা, রাকিবুল ইসলাম শাহিন,হাসিবুর রহমান,রাকিবুল ইসলাম, মাসুদ রানা তুষার,আসাদুজ্জামান সুমন,সোহানুর রহমান,নাঈম হোসেন,মেহেদী হাসান,জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম,সেলিম রেজা,মশিউর রহমান,রাকিবুল ইসলাম শাহিন, আল-আমিন ইসলাম,জিল্লুর রহমান,আশরাফুল ইসলাম,মুন্না ইসলাম,শাহিনুর ইসলাম,রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

    সভায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ ব্যতিত অন্য কোন সংগঠন না করা। এছাড়া আহবায়ক কমিটিতে থাকা সদস্যবৃন্দ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।#মহ/দৈনিক বাংলার তরী

  • বাঘায় বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম।

    বাঘায় বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম।

    বাঘা উপজেলা প্রতিনিধি :

     

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহীর  বাঘা উপজেলা টিমের উদ্যাগে তিনদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৩ -৫ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী বাঘা উপজেলার খানপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট।

    উক্ত অনুষ্ঠানের ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জাকারিয়া অন্তর, মোঃ সাগর আলী, মো: মিনু রহমান । ট্রেনিং শেষে ছাত্র/ ছাএী দের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

    প্রশিক্ষণ কর্মশালয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা উপজেলা টিমের সাবেক টিম লিডার মো আসিফ রহমান গুঞ্জন, বর্তমান টিম লিডার উর্মি আহমেদ, রাজু আহমেদ, বাশার সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইয়ুথ কমিটির সদস্যবৃন্দ।# মহ/ বাংলার তরী

  • রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক :

    আজ ০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রাম হতে ভোর ০৪:০৫ টায় ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

    পলাতক অভিযুক্তের নাম মো: রবিউল ইসলাম ওরফে রবি (৪৫)। সে রাজশাহী জেলার চারঘাট থানার চক মোক্তারপুর গ্রামের মো: আ: সাত্তারের পুত্র।

    ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম ফোর্স-সহ আজ ০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ০৩:৫৫ টায় রাজশাহী জেলার চারধাট থানাধীন মোক্তারপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামস্থ রাজশাহী ক্যাডেট কলেজের মূল গেটের দক্ষিণ-পশ্চিম কোণে অনুমান ২০০ গজ দূরে গাছের নিচে ইউসুফপুর টু সারদা মোড়গামী পাঁকা রাস্তার ওপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

    এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী জনাব মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম ফোর্স-সহ আজ ০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:০০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ভোর ০৪:০৫ টায় উল্লিখিত মাদকব্যবসায়ী ঘটনাস্থলে ০২ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল ও একটি কারো রঙয়ের DAYANG RUNNER BULLET 100 cc মোটরসাইকেল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

    প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্তের মো: রবিউল ইসলাম ওরফে রবি-এর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানা-সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

    ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।# দৈনিক বাংলার তরী

  • বাগমারার সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের বিচার চেয়ে মানববন্ধন

    বাগমারার সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের বিচার চেয়ে মানববন্ধন

    বাগমারা প্রতিনিধিঃ

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহেরপুর কলেজ ও পৌর শাখার আয়োজনে রাজশাহী বাগমারার সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার সায়লা পারভীনের ভোট চুরি, অস্ত্রের মুখে জমি দখল, চাকুরী বানিজ্য, অবৈধ পুকুর খনন, পৌরসভায় মার্কেট বানিজা ও সন্ত্রাসীদের মদদদাতার বিচারের দাবীতে বাগমারা উপজেলা তাহেরপুর পৌরসভায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রাজশাহীর-৫৫ বাগমারা-৪ আসনের সাবেক এমপি আবুলকালাম আজাদ ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পরভিনের দুর্নীতির, চাঁদাবাজি, ,নিয়োগ বানিয্য,জোরকরে জমি দখল, লুটপাট , সন্ত্রাস ও নানা আপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র-ছাত্রী বৃন্দ সহ বাগমারা বাসি। এসময় অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানানো হয়।

    এই এমপি ও মেয়র এর সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, টেন্ডারবাজি, বিপুল পরিমান অর্থ আত্নসাত এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর বৃহঃপ্রতিবার বেলা ১১ টায় তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারের হরিতলা মোঢ়ে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও ইস্কুল- কলেজের শিক্ষাথীবৃন্দ।

    বক্তব্যে সাবেক এমপি আবুল কালাম ও তার সহ-ধর্মী খন্দকার শায়লা পারভিন সাবেক মেয়র তাহেরপুর পৌরসভাার বিভিন্ন অপকর্ম তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সোহেল রানা বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছরে এই দেশ একক রাজত্ব কায়েম করেছিল । এই স্বৈরাচারী সরকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাকস্বাধীনতা ,তাদেরকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে মানুষের কণ্ঠ রোধ করে মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার ।

    বাগমারাতে এই আওয়ামী লীগ সরকারের এমপি আবুল কালাম আজাদ ছিল বাগমারা ত্রাস তার দাপট এতটাই ছিল যে তার বিরুদ্ধে কথা বলার সাহস রাখত বাগমারার জনগণ ।

    কালাম বাগমারায় গড়ে তুলেছিল একটি ক্যাডার বাহিনী, তার এই নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা বাগমারা তে এমন কোন অপকর্ম নাই যে এমপি আবুল কালাম আজাদ করেনি ! মানুষের তিন ফসলি জমিতে জোর করে পুকুর , হাটবাজার দখল , জোর করে নিরীহ মানুষের বিভিন্ন জায়গা জমি দখল এবং তার ক্যাডার বাহিনী দ্বারা বিভিন্নভাবে চাঁদা উত্তোলন বিভিন্ন ব্যবসায়ীকে হেনস্থা , চাকরির নামে নিয়োগ-বাণিজ্য এবং তার স্ত্রী সাহেলা পারভীনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাহেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত করে দিয়েছিলেন আবুল কালাম আজাদ ।

    এই স্বৈরাচারী কালামের ভয়ে তাহেরপুর পৌরসভায় কেউ নির্বাচনে দাঁড়াতে সাহস পায়নি ।

    আমরা এই স্বৈরাচারী আবুল কালাম আজাদ ও বিনা ভোটের তাহেরপুর পৌরসভার মেয়র শায়লা খন্দকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং ভবিষ্যতে যাতে এইরকম স্বৈরাচারী কোন সরকার এ দেশে না আসে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি এদেশের বর্তমান উপদেষ্টা মন্ডলীদের কাছে ।

    এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।

    এ সময় বক্তারা বলেন, কোনো দুর্নীতিবাজের ছাড় নেই। বিভিন্ন দপ্তরে ঘুষ গ্রহণ,কমিশন বাণিজ্য, সিন্ডিকেট, হামলা, মিথ্যা মামলায় আসামি করে সাধারণ মানুষকে হয়রানিসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।# মহ/দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে সাবেক মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ,২শ জনের নামে মামলা

    দুর্গাপুরে সাবেক মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ,২শ জনের নামে মামলা

    দূর্গাপুর প্রতিনিধি :

    রাজশাহীর দুর্গাপুরে সাবেক প্রতিমন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান সহ ২০০ জন আওয়ামীলীগ নেতাকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

    গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন উপজেলার চক জয়কৃঞ্চপুর গ্রামের শাহাদত হোসেন।
    এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে জেলা ডিবি ও থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার (৫০) দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর (৫২) ও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী (৪০)।

    থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগীতাকারীদের হত্যার উদ্দ্যেশ্যে দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে বোমাবাজি করে নাশকতা সৃষ্টির অভিযোগ এনে গত ৩ সেপ্টেম্বর মামলা দায়ের করেন জয়কৃঞ্চপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র শাহাদত হোসেন।

    মামলার আসামীরা হলেন বিগত সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, নজরুল ইসলাম, আব্দুল মজিদ সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান ফিরোজ, আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী, সাবেক পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, আকতার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী, কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরমোহাম্মদ, পানানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আদম আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজুম, ঝালুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভা যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক রিপন সহ এজাহার নামীয় ৭০জন সহ অজ্ঞাত ১৫০-২০০ জন।

    দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা চেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে নামীয় ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।

    এ ঘটনা থানা পুলিশের হাতে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার বর্তমানে তিনি রাজশাহী জেলা ডিবি কার্যালয়ের হেফাজতে রয়েছে।# মহ/ বাংলার তরী

  • বাঘার আড়ানীতে গোখাদ্য দিয়ে তৈরী আখের গুড়

    বাঘার আড়ানীতে গোখাদ্য দিয়ে তৈরী আখের গুড়

    বাঘা প্রতিনিধি :

     

    সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আকর্ষিক বন্যার কারনে চাহিদা থাকে শুকনা খাবার গুড়ের। আর তাতে পাল্লা দিয়ে বাড়ে গুড় আমদানি। ভারত থেকে আমদানি কৃত মানুষের খাবার  অনুপযোগী গুড় দেশে এনে অসাধু উপায়ে করা হচ্ছে বাজারজাত। এমন সংবাদের ভিত্তিতে যাচাই করতে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের সরজমিনে গিয়ে পাওয়া যায় এ ঘটনার সত্যতা।

    বাজারের একটি গুড়ের আড়ৎ হাজার হাজার টিন গুড় দেখে তথ্য সংগ্রহ করতে এগিয়ে যায় সাংবাদিক। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে নিমিষেই পালিয়ে যায় ব্যাবসায়ী।

    পরবর্তীতে গুড় কারখানার সন্ধান পেয়ে সেখানে গিয়ে হাজির হয় সাংবাদিকরা। সেখানকার কর্মচারীরা জানান এ বিষয়ে তারা কিছুই জানেন না, এইসব গুড় ইন্ডিয়া থেকে দেশে আসে খাওয়ার জন্যই। ব্যবসায়ীরা কিভাবে আনে তা তারা বলতে পারেনা ।

    আড়ানী বাজারের এক পাহাড়াদের সাথে কথা হলে তিনি বলেন, আপনার উপর থেকেও তো লোক আসছে, ভোক্তাঅধিকার আসছে ,বিএসটিআইয়ের লোক আসছে অনুমোদন আছে তো।

    আড়ানী বাজারের এক মুদি ব্যাবসায়ী বলেন, এসকল গুড় ইন্ডিয়া থেকে দেশে আসে গরুর গোখাদ্য হিসেবে। এই গুড় গুলো কিছু ব্যবসায়ী কারখানায় প্রসেসিং করে মানুষের খাওয়ার জন্য বাজার জাত করে। গুড় গুলো অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাতকরণ করা হয়। এই গুড় খেলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে শুনেছি।

    সচেতন মহল জানান, আড়ানী তে ছোট বড় সব মিলিয়া প্রায় ২০০র বেশি গুড় কারখানা রয়েছে। এর আগে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে অসংখ্য বার অভিযান পরিচালনা করা হয়েছে, তবে এই কার্যক্রম বন্ধ হয়নি।

    স্থানীয় দের সঙ্গে কথা বলে জানা যায়, আড়ানী তে যেসকল গুড় ব্যাবসায়ী রয়েছে তারা প্রায় সবাই আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের আত্মীয়-স্বজন বা মাসোহারা দিয়ে কার্যক্রম চলমান রাখতো। তবে এসকল অসাধু ব্যবসায়ীদের জন্য যারা খাটি আখের গুড় তৈরিকারক (কৃষক) তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে।

    বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, গুড় মানসম্মত নয় অথবা মানুষের খাবার উপযোগী নয়, এরাকম যদি সুনির্দিষ্ট অভিযোগ মানুষেরা দেয় সেগুলো আমরা তদারকি করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো।# মহ/ বাংলার তরী

  • দুর্গাপুরে ওসি খায়রুলের বিদায় সংবর্ধনা

    দুর্গাপুরে ওসি খায়রুলের বিদায় সংবর্ধনা

    দুর্গাপুর(রাজশাহী) সংবাদদাতা:

    রাজশাহীর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা জানিয়েছেন দুর্গাপুরে কর্মরত সাংবাদিক বৃন্দ।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে থানা প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, সাংবাদিক জীবন আলী সবুজ (কুরবান), শাহজামাল পিকে,ফরিদ আহমেদ আবির, জিএম কিবরিয়া, জাহিদুল ইসলাম জাহিদ, হাসিবুল ইসলাম হাসিব, রাকিবুল ইসলাম, জাকির হোসেন বাবলু সহ থানার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

    সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসি খাইরুল ইসলাম একজন উদার মনের মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে দুর্গাপুর থানায় কর্মরত ছিলেন।আমরা একজন চৌকস পুলিশ কর্মকর্তা কে বিদায় জানাচ্ছি। তিনি দুর্গাপুর থানায় দায়িত্ব পালনকালে  নারী শিশু নির্যাতন বন্ধ, মাদক উদ্ধার, পাচার চোরাচালান বন্ধ ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করেছেন।
    বিদায়ী ওসি  খাইরুল ইসলাম দুর্গাপুর থানার সকল কর্মকর্তা বৃন্দ ও এলাকাবাসী তাকে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করেন।

    উল্লেখ্য, ওসি খায়রুল ইসলাম ৯ ডিসেম্বর ২০২৩ সালে দুর্গাপুর থানায় যোগদান করে করেন। গত ২ সেপ্টেম্বর রাতে এক বদলীর আদেশে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেছেন তিনি। দুর্গাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাসুদ পারভেজ।#মহ/ দৈনিক বাংলার তরী

  • যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে, রাজশাহীতে পুলিশ সুপার

    যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে, রাজশাহীতে পুলিশ সুপার

    বাঘা প্রতিনিধি :

    রাজশাহী পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব বিজিবিসহ অনন্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নিবে।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার আইনশৃঙ্খলা বিষকয়ক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

    রাজশাহী পুলিশ সুপার আরো বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। আগামীকাল (বুধবার) রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

    জেলার মামলার বিষয়ে পুলিশ সুপার বিভিন্ন মামলা থানায় হচ্ছে সব কয়টি মামলা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কোন মামলায় যেন নীরিহ কোন লোক হয়রানির শিকার না হয়। সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ। এছাড়াও থানায় সেবা কার্যক্রম বাড়াতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় রাজশাহীর জেলা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#মহ /দৈনিক বাংলার

  • বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি :

    রাজশাহী বিভাগ যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় রাজশাহী সাহেব বাজার মুনলাইট গার্ডেনে রাজশাহী বিভাগীয় যুবদল আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম রবি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল ডিকো, নাটোর জেলার হাই তালুকদার, পাবনার ইলিয়াস আহমেদ হিমেল, মাসুদুর রহমান সুজন ও শাহজাহান ফিকীর শুভ্র, সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের রফিকুল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ যুবদলের গোলাম কিবরিয়া শাওন, বগুড়া’র জাহাঙ্গীর আলম, নাটোরের আনিসুর রহমান আনিস, রাজশাহী জেলার রেজাউল করিম মুকুল, নওগাঁ’র রুহুল আমিন মুক্তার, পাবনার মনির আহমদ, জয়পুরহাটের আদনান হোসেন, সিরাজগঞ্জের মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ।

    এছাড়াও রাজশাহী বিভাগের প্রতিটি জেলা যুবদলের নেত্রীবৃন্দসহ প্রায় হাজার হাজার নেতাকর্মী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, দলে কোনো অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া যাবে না। কোনো প্রকার দখলদারি, চাঁদাবাজি করা যাবে না। আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু করতে সর্তক অবস্থানে থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। দখলদারি, চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে। দলকে সুসংগঠিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।#মহ/দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে সাংবাদিকদের আলোচনাসভা

    দুর্গাপুরে সাংবাদিকদের আলোচনাসভা

    দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি:

    সাংবাদিকদের মাঝে ঐক্য ও কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে পেশাদার সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার ২ (সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সিনিয়র সাংবাদিক জীবন আলী সবুজ (কুরবান)এর সভাপতিত্বে ও ফরিদ আহমেদ আবিরের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, সাংবাদিক জিএম কিবরিয়া, আব্দুল খালেক, জাহিদুল ইসলাম জাহিদ, রাজু আহমেদ, শাহাবুদ্দীন মোল্লা, মমিন জাদরান,হাসিবুর রহমান,রাকিবুল ইসলাম, জুবায়ের তুহিন, মোফাজ্জল হোসেন মায়া, মাসুদ রানা তুষার,আসাদুজ্জামান সুমন,সোহানুর রহমান,নাঈম হোসেন,মেহেদী হাসান,জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম,সেলিম রেজা,মশিউর রহমান,রাকিবুল ইসলাম শাহিন আল-আমিন ইসলাম,জিল্লুর রহমান,মুন্না ইসলাম,শাহিনুর ইসলাম,রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

    উক্ত সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ও কর্মতৎপরতা আরো বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।মহ/দৈনিক বাংলার তরী