Author: Admin1

  • রাজশাহীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময়

    রাজশাহীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময়

    নিজস্ব প্রতিনিধি:

    বিশ্ব নদী দিবস আজ। প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। এ বছর বিশ্ব নদী দিবসে আমাদের প্রতিপাদ্য ‘আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার’। বাংলাদেশের জলবায়ু, প্রাকৃতিক সম্পদ এবং ভৌগোলিক সীমারেখার প্রেক্ষাপটে প্রতিপাদ্যটি অত্যন্ত প্রাসঙ্গিক।

    বিশ্ব নদী দিবস উপলক্ষে দখলদারদের হাত থেকে নদীগুলো স্বাধীন হোক। এমন প্রত্যাশায় রাজশাহী জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় কমিশনার
    ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে মতবিনিময়, আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময়
    অতিরিক্ত জেলা প্রশাসক অসীম কুমার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহন জিমু ۔۔রবিন..সাগর প্রমুখ।

    নদী আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নদী জীবনদাতা, অনেক প্রাণী পানির জন্য নদীর ওপর নির্ভরশীল হলেও পরিবেশে দূষণের কারণে নদীগুলোও আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। বর্তমানে অনেক নদী অত্যন্ত দূষিত হয়েছে এবং অনেক নদী বিলুপ্তির পথে। নদী সংরক্ষণ করা খুবই জরুরি।
    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, আমাদের সংস্কৃতি ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদী রক্ষা ও দূষণমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
    প্রতি বছর সেপ্টেম্বরের চতুর্থ রোববার পালন করা হয় ‘বিশ্ব নদী দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

    ২০০৫ সালে নদী রক্ষার সংকল্প নিয়ে পালন করা শুরু হয় বিশ্ব নদী দিবস। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই পালন করা হয় বিশ্ব নদী দিবস। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, মালয়েশিয়া, ভারত, কানাডা ও ব্রিটেনে নদী রক্ষায় নানা কর্মসূচির আয়োজন করা হয় এই দিনে। ক্রমবর্ধমান দূষণের কারণে নদীর পানি দূষিত হচ্ছে। দূষণের কারণে জলবায়ুতেও পরিবর্তন এসেছে যার কারণে অনেক নদী সংকুচিত হয়ে যাচ্ছে।#মহ/দৈনিক বাংলার তরী

  • রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেপ্তার

    রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি :

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহীর বাগমারাতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান তাকে গ্রেপ্তার করেছে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    তিনি জানান,গত ০৫ আগস্ট রাজশাহীর বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণ চালায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক ও তার সহযোগীরা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে সে পলাতক থেকে জীবন-যাপন করছিলো।

    পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

    উল্লেখ্য এনামুল হক ২০০৮,২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এনামুল হক বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি এনা গ্রুপের চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে সাঁকয়া গ্রামে।
    গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#মহ/ দৈনিক বাংলার তরী

  • বাঘায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম । 

    বাঘায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম । 

    বাঘা প্রতিনিধি :

    রাজশাহী বাঘা উপজেলাধীন আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ে ১১/০৯/২০২৪ ইং হতে ১২/০৯/২০২৪ পর্যন্ত দুইদিন ব্যাপী বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা টিমের উদ্যাগে রাজশাহী জেলা ইউনিট কর্তক আয়োজিত প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

    এসময় ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জাকারিয়া ইকবাল অন্তর, মোঃ সাগর আলী, মো: মিনু ইসলাম ও মো: শ্রাবণ আলী । ট্রেনিং শেষে ছাত্র/ ছাএী দের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সঞ্জয় কুমার দাস (অধ্যক্ষ) আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়।

    প্রশিক্ষণ কর্মশালয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা উপজেলা টিমের সাবেক টিম লিডার মো আসিফ রহমান গুঞ্জন, বর্তমান টিম লিডার উর্মি আহমেদ, রাজু আহমেদ,বাশার, জিসান ইত্যাদি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইয়ুথ কমিটির সদস্যবৃন্দ।

  • রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

    রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক:

    রাজশাহীতে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করাই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে শিক্ষার্থী ও জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

    মানববন্ধনে বক্তারা বলেন, রাজপাড়া থানার চন্ডিপুরের যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ব্যবসায়ী সহযোগী নাঈমুর রহমান দুর্জয়সহ কয়েকজন লক্ষীপুর মোড়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন দোকানে গিয়ে বিদ্যুত বিলের নামে অতিরিক্ত টাকা আদায় করছিলেন। এসময় স্থানীয় জনতাকে সাথে নিয়ে তাদের আমরা প্রতিহত করি। এরপর তাঁরা রাজপাড়া থানায় আমাদের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে অথচ আমরা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। উল্টো এখন আমাদের নামে অভিযোগ করা হলো।

    মানববন্ধনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান বলেন, আমরা শিক্ষার্থীরা সবরকমের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি সবসময়। দেশ সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়েছি অথচ চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে আমাদের নামে অভিযোগ করা হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। #মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ ছেলে সন্তান জন্ম দিয়েছেন এক জননী ।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ ছেলে সন্তান জন্ম দিয়েছেন এক জননী ।

    রাজশাহী জেলা প্রতিনিধি:

     

    বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মেরিনাকে প্রশব বেদনার ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।

    রামেক হাসাপাতালের ২২ নং ওয়ার্ডে সিজারের মাধ্যমে নবজাতক শিশু গুলোর জন্ম হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা মেরিনা।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাত নবজাতক পাঁচজনই ছেলে সন্তান। বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    পারিবারিক সূত্র জানায়, মেরিনা আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছির শ্রীরামপুর এলাকায়। তাঁর স্বামীর নাম আব্দল মজিদ। তিনি মালেশিয়া প্রবাসী। এর আগেও মেরিনা দুটি কন্যা সন্তান জন্ম দেয় একজনের নাম সুমাইয়া( ১০) অপরজনের নাম সুরাইয়া (০৬) বছর। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান। সব মিলিয়ে ৭ সন্তানের জননী হলেন মেরিনা আক্তার।

    মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান, গর্ভে ২টি সন্তান থাকলেই কোনও না কোনও সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনও সমস্যা হয়নি প্রসূতির মেরিনার। এঘটনায় পরিবারের সদস্যরা অনেকে খুশি হয়েছে।

    এদিকে, মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভীড় করছেন এক নজর সেই নবজাতকগুলোকে দেখার জন্য।

    এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, নবজাতকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদের সহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।#মহ / দৈনিক বাংলার তরী

  • সর্বচ্চো আনন্দঘন পরিবেশে পালিত হবে এবারের তাহেরপুরের দূর্গাপূজা, বললেন সাবেক মেয়র।

    সর্বচ্চো আনন্দঘন পরিবেশে পালিত হবে এবারের তাহেরপুরের দূর্গাপূজা, বললেন সাবেক মেয়র।

    বাগমারা প্রতিনিধিঃ

    হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার রিভারভিউ উচ্চবিদ্যালয়ে রবিবার রাত ৯.০০ টায় তাহেরপুর পৌরসভার দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় এবারে দুর্গাপূজা পালনে নিরাপত্তা সহ যাবতীয় বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আবু নাঈম শামসুর রহমান মিন্টু বলেন, শামীম ওসমান বলতেন খেলা হবে, তো এবার আমি বলতে চাই পূজা হবে,আনন্দ-ঘন পরিবেশের মধ্যে পূজা হবে,ভয়-ভিত উপেক্ষা করে পূজা হবে,আপনারা বিগত দিনে যে ভাবে পূজা পালন হয়েছে এবার তারচেয়ে ধুম-ধাম করে পূজা হবে, পৌর ছাত্রদল যুবদল,কৃষকদল, সহ পূজা কমিটির সবাই সহযোগীতায় থাকবে।

    হিন্দুরা আমাদের ভাই ,তারা সংখ্যলঘু নয় পূজা উৎযাপনে বাগমারা থানার পুলিশ সহযোগীতা করবে, সম্পপ্রীতির বন্ধনে পূজা উৎযাপন করতে চাই। যদি হিন্দুদের পূজায় মুসলমানরা না যায় তাহলে পুজা উৎসব মুখর হয়না,আমরা পূজা মন্ডপের নিরাপত্তা নিশচিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব। আওযামীলীগের পতন হয়েছে হিন্দু ভাইদের তো পতন হয়নি আপনারা পূজা উৎযাপন করবেন আমরা আপনাদের পাশে আছি।

    উক্ত মতবিনিময় সভায় ৩নং ওয়ার্ড কমিশনার কারর্তিক সাহা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বাবু, সত্য জিৎ রায় তোতা, তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি সোহাইল, বাগমারা থানার তদন্ত ওসি, বাগমারা থানার ওসি তৌহিদুর রহমার সহ প্রমূখ।

    বাগমারা থানার ওসি তৌহিদুর রহমান তৌহিদ বলেন, এবারে শারদীয় দুর্গাপূজা উৎসব স্বতস্ফুর্ত পালনে আমাদের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।

    শারদীয় দূর্গাপূজাঁ পালনে প্রশাসনসহ জনসাধারণ ও রাজনৈতিক দল সার্বিক সহযোগীতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।#মহ / দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা

    দুর্গাপুরে সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা

    দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম্য দিন দিনই বেড়েই চলেছে। তাদের দৌরাত্ম্যে নানা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও রোগীর স্বজনরা।

    ৮ সেপ্টেম্বর রবিবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশানের ছবি তুলে নিচ্ছেন মেডিকেল রিপ্রেজেন্টিভরা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হলেই রোগীদের ঘিরে ধরে হাত থেকে এক রকম জোর করে নিচ্ছে রোগীদের প্রেসক্রিপশান এরপর তুলছেন ছবি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা লাবলী, সবুজ, আ. হাফিজ, রাজু, হারুনসহ আরও অনেকেই জানান, তাদের প্রতিটা দিনই অতিষ্ঠ করে তুলছে বিভিন্ন ওষুধ কোম্পানির  রিপ্রেজেন্টেটিভরা।

    এই বিষয়ে হাসপাতালের প্রধান কর্মকর্তাকে জানালেও কোনোই লাভ হচ্ছে না। অনুসন্ধানে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষদের কে মোটা অঙ্কের মাসিক মাসোহারাসহ বিভিন্ন উপহার দিয়ে থাকেন এই রিপ্রেজেন্টেটিভরা।

    এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুর জাহিদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘ ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেভদের কে আমি এর আগে ডেকে নিয়ে নিষেধ করেছি হাসপাতালে ঢুকে ছবি নেওয়া যাবে না। তারা হাসপাতালে ঢুকে প্রেসক্রিপশানের ছবি নিচ্ছে এ বিষয়টি আমার জানা ছিলো না। তবে তিনি বলেন উপহার সামগ্রী তারা দিলে ডাক্তাররা নিতে পারেন এটা নিয়ে আইনি কোন জটিলতা নাই।#মহ/ দৈনিক বাংলার তরী

  • বাগমারায় ককটেল ও দেশীয়ও অস্ত্র উদ্ধার

    বাগমারায় ককটেল ও দেশীয়ও অস্ত্র উদ্ধার

    রাজশাহী প্রতিনিধিঃ

    রাজশাহীর বাগমারায় অবিষ্ফোরিত ককটেলসহ দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২ টার দিকে র‌্যাব-৫, রাজশাহী ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জস্থ প্রাণিসম্পাদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রধান গেটের সামনে পরিত্যাক্ত একটি ঘরের ঝোপের মধ্যে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

    থানা সূত্রে জানা গেছে, গত ৫ শেখ হাসিনা সরকারের গণঅভ্যুত্থানের আগমূহুর্তে রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় দুইশতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভবানীগঞ্জ বাজারে অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং বিএনপি ও জামায়াত পন্থী নেতা-কর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

    এ সময় ছাত্র-জনতার কোঠা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় হামিরকুৎসা ইউনিয়নের খাঁপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মতিন ও গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের ব্যবসায়ী শিমুল আলীকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ নেতা-কর্মীরাদের হাতে থাকা অস্ত্রগুলো দুটি বস্তায় ভরে ভবানীগঞ্জ প্রাণিসম্পাদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রধান গেটের সামনে পরিত্যাক্ত একটি ঘরের ঝোপের মধ্যে লুকিয়ে রেখে তারা পালিয়ে যায়।

    থানার ওসি তোহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবিষ্ফোরিত একটি ককটেল, ১৫ টি চাইনিজ কুড়াল, ৬ টি লোহার রড (পাইপ) একটি দা, তিনটি ছুরি ও হাসুয়াসহ বিভিন্ন ধরণের কিছু দেশীয় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে অন্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

    এদিকে ব্যবসায়ী আব্দুল মতিন ও শিমুল আলীকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ একটিতে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে এবং অপরটিতে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে থানায় পৃথকভাবে দুটি মামলা করা হয়েছে। ওই দুটি মামলায় ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পৌর আ.লীগের সভাপতি আব্দুল মালেক, গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহী প্রেসক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    রাজশাহী প্রেসক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদকঃ

    গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের পর বিএনপি নামধারী কতিপয় নেতা যারা এতোদিন দলের কোন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করেনি। এমনকি দিবসগুলো পর্যন্ত পালন করেনি। তারাই নিজেদের অপরাধ ও অসাংগঠনিক কার্যক্রম ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বিএনপিতে অভিযোগ উপস্থাপন করেছে। সেই সাথে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করিয়েছে। এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যারা এসব ‘মিথ্যা ও বানোয়াট’ অভিযোগ কেন্দ্রে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।’

    শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান মিজান এই দাবি জানান।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,‘ আমার মামা মরহুম ইমরান আলী মোল্লা তানোর পৌরসভার সাবেক মেয়র ও তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বংশীয়ভাবেই শহীদ জিয়ার আদর্শের সাথেই আমরা সরাসরি জড়িত। আমি বার বার ঢাকা-রাজশাহীতে পুলিশ ও আওয়ামী বাকশালী কর্তৃক মামলায় প্রেপ্তার হয়েছি এবং কারাবরণ করেছি। তানোর পৌরনির্বাচনে বার বার আমাকে প্রতক্ষ্যভাবে ফলাফল কেড়ে নিয়ে পরাজিত করা হয়েছে। তবুও বিএনপির একজন আদর্শ কর্মী হিসেবে সকল আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছি। এমন কোন বিএনপির প্রোগ্রাম নাই যেখানে আমার উপস্থিতি ছিল না। প্রত্যেকটা জায়গায় আমার নেতৃত্বে তানোর উপজেলা ও তানোর পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিতি নিশ্চিত করেছি। অথচ আমিসহ আমার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলের কিছু নামধারী নেতা কেন্দ্রে অভিযোগ পাঠিয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক ও মানহানিকর।

    সংবাদ সম্মেলনে জেলার গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধেও মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং ভুল তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদগ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

    সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কখনোই কোন সময় আমাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক ও প্রশাসনিক অভিযোগ উপস্থাপন হয়নি। আমাদের সাংগঠনিক দক্ষতার কারণে কতিপয় কুচুক্রি মহল ঈর্ষাণ্বিত হয়ে জয়প্রিয়তাকে নষ্ট করতেই সাজানো মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যণোদিত অভিযোগ কেন্দ্রে উপস্থান করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। আমরা দঢ় কণ্ঠে বলতে পারি শহীদ জিয়ার আদর্শচ্যুত কখনোই হইনি এবং আগামীতেও হবো না। বরং যারা অভিযোগ করেছে তারাই বিভিন্ন নৈরাজ্য, হাট-ঘাট দখল, বালু মহাল দখল, পুকুর দখল, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর ও দখল দারিত্বের সাথে জড়িত। তাদের অপকর্ম ঢাকতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, সাংগঠনিক সম্পাদক এস.এম বাবু, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু নিবন্ধক গনের মধ্যে মত বিনিময় সভা

    রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু নিবন্ধক গনের মধ্যে মত বিনিময় সভা

    রাজশাহী প্রতিনিধি:

    রাজশাহী জেলায় কর্মরত নিকাহ রেজিস্টার ও হিন্দু নিবন্ধক গানের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সংহতি স্থাপনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ৭ সেপ্টেম্বর সকল ১০ টায় রাজশাহী জেলার পবা উপজেলার সিলিন্দা এলাকার চৈতির বাগানে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মোঃ আকবর আলী নিকাহ রেজিস্ট্রার পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউ.পি।

    উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মোঃ মোকাদ্দেসুল ইসলাম ২৭ নং ওয়ার্ড ( রাসিক) কিন্তু রাজশাহীতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন আসার কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই । কিন্তু তিনি সার্বিক যোগাযোগ রেখেছেন। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌরসভার নিকাহ রেজিস্টার মোঃ নাজমুল হোসাইন, সভায় বিশেষ বক্তব্য রাখেন মোঃ নুরুল ইসলাম ১৮ নং ওয়ার্ড (রাসিক) তিনি নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

    রাজশাহী সিটি করপোরেশনের নিকাহ রেজিস্টারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম ০৫ নং ওয়ার্ড, মোঃ আখতারুল ইসলাম ১৩ নং ওয়ার্ড, মোঃ আব্দুল ওহাব ১৫ নং ওয়ার্ড সহ আরো অনেকে।

    এছাড়াও পবা উপজেলা, মোহনপুর উপজেলা, তানোর উপজেলা, গোদাগাড়ী উপজেলা, বাগমারা উপজেলা, বাঘা উপজেলা, চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্টার গন উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রায় ৫৫-৬০ জন নিকাহ রেজিস্টার উপস্থিত ছিলেন। সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা ছিল।

    উক্ত সভায় বিভিন্ন নিকাহ রেজিস্ট্রার গন বলেন আমরা সবাই এক হয়ে এক সাথে মিলে মিশে কাজ করতে চাই, নেমে আবার ও বাল্যবিবাহ বন্ধ করতে হবে।#মহ/ দৈনিক বাংলার তরী