Author: Admin1

  • পবা উপজেলার কে এইচ টিকর স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

    পবা উপজেলার কে এইচ টিকর স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

    পবা প্রতিনিধি :

    রাজশাহী পবা উপজেলার শাহ মখদুম থানাধীন কে এইচ টিকর উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের কমিটি ও প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষক এর বিরুদ্ধে দুর্নীতি ও জমি দখলের অভিযোগ ওঠে।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই নতুন স্বাধীন দেশের সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে উঠেছে। এরি ধারাবাহিকতায় গত ২৭/০৮/২০২৪ ইং তারিখ থেকে কে এইচ টিকর উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসী।

    ঊর্ধ্বতন কর্মকর্তাগন আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে সাত দিনের সময় চেয়েছিলেন এর তদন্ত করার জন্য (২ সেপ্টেম্বর) সোমবার সে তদন্তের রিপোর্ট শিক্ষার্থীদের সামনে পেশ করার কথা ছিল। কিন্তু ৩ সদস্য কমিটি দুজন শিক্ষক উপস্থিত না থাকায় তদন্ত পরিপূর্ণ না হওয়ায় তারা ৫/৯/২৪ ইং তারিখ পর্যন্ত সময় নেই।

    (১) মোঃ আব্দুস সালাম সাবেক চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি স্কুল এন্ড কলেজের তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মোঃ বুলবুল হোসেন তার মামার মাধ্যমে ৮০ হাজার টাকা চাকরি দিবে বলে টাকা নিয়েছেন। ২০০২ সালে। তাকে ফোন করা হলে তিনি বলেন তারা কলেজের নিয়োগপ্রাপ্ত আছে আমার জানামতে। কিন্তু অভিযুক্ত কারী মোঃ বুলবুল হোসেন বলেন আমরা কোন চাকরি করি না বা আমাদেরকে কোন নিয়োগ পত্র দেওয়া হয় নাই।

    (২) মোঃ মজিবর রহমান কে এইচ টিকার উচ্চ বিদ্যালয়ে কেরানি পদে চাকরি করেন তিনি চাকরি দেবো বলে ভুক্তভোগী মোঃ আসতার আলীর নিকট থেকে ২ লক্ষ টাকা ও ১৫ কাঠা জমি নিজের নামে করার অভিযোগ ওঠে।

    (৩) প্রধান শিক্ষক মোঃ ইমরান হোসেন স্কুলের নামে যত বাজেট আসে সেগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে। গত চার মাস আগের ঘটনা স্কুলের মাঠের জন্য ৩ লক্ষ ৫০ হাজর টাকা বাজেট আসে তার মধ্যে ৮০ হাজার টাকা খরচ করে এবং বাকি টাকা নিজেরা আত্মসাৎ করে এবং অনেক জনকে চাকরি দেবো বলে টাকা নেয়ার অভিযোগ ওঠেন।

    কে এইচ টিকর উচ্চ বিদ্যালয় স্কুল এর সহকারী শিক্ষক মোসা আফরোজা বেগম ও মোঃ জাহাঙ্গীর আলম মিলনের নামে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠেছে।

    কে এইচ টিকার কলেজ এর অধ্যক্ষ মোঃ সালাম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তিনি এলাকার মোঃ জাইদুর রহমান এর নিকট সাড়ে ৭ কাঠা জমি চাকরি দিব বলে কলেজের নামে লিখিয়ে নেয়। ২০০২ দুই সালে কিন্তু ভক্তভগি কোন চাকরি পাই নাই।

    পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে গত ২৭/০৮/২০২৪ ইং তারিখে ০৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তদন্ত করতে আদেশ করেন ।৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন পবা উপজেলা মাধ্যমিক অফিসার, সদস্য হিসাবে পবা উপজেলা সমবায় অফিসার,ও পবা উপজেলার উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল তারা কিছু কিছু অভিযোগ প্রমাণ পেয়েছি বলে শিক্ষার্থীদের সামনে প্রকাশ করেছেন আরো অভিযোগ পেলে তারা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিবেন।#মহ/দৈনিক বাংলার তরী

  • পদ্মায় নৌকাডুবি, ১৫ ঘণ্টায় হয়নি কেউ উদ্ধার

    পদ্মায় নৌকাডুবি, ১৫ ঘণ্টায় হয়নি কেউ উদ্ধার

    রাজশাহী প্রতিনিধি:

    রাজশাহীর পদ্মায় শ্রমিক পরিবহন করার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকায় ১৬জন শ্রমিক ছিল। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ আছে। নিখোঁজ চারজনকে ১৫ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি।

    রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।

    নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), এন্তাজুল হকের ছেলে সবুজ (২০), আবুল কালামের ছেলে ফারুক (১৯) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।

    হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর জানান, তারা শহরে শ্রমিকের কাজ করে। সেখান থেকে সন্ধ্যার পর তারা ডিঙ্গি নৌকায় করে চরমাঝারদিয়ার এলাকায় রওয়ানা দেয়। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন। বাকি চারজন এখনও নিখোঁজ আছেন। তাদের ভোর থেকে খোঁজা শুরু হয়েছে। এখনও উদ্ধার হয়নি।

    রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, চর মাঝারদিয়ারে নৌকাডুবির ঘটনায় আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছে। ভোর থেকে উদ্ধার কাজ চলছে। পদ্মায় পানি ও স্রোত বেশি। সে কারণে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।
    পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, নৌকাডুবির সকালে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত কেউ উদ্ধার হয়নি।#মহ/ দৈনিক বাংলার তরী

  • নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান, প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

    নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান, প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি:

    নাগরিক সনদ অনুসারে সেবা প্রদান, সনদ অনুসারে ৪৫ কার্য দিবসে নকশা অনুমোদন, নকশা অনুমোদন ও অবৈধ নির্মাণের বিষয়ে চেয়ারম্যানের সভাপতিত্বে ৭ সদস্য বিশিষ্ট ইমারত কমিটির সিদ্ধান্ত গ্রহণ পূর্বক কার্য সম্পাদন করা হয় রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ আরডিএ’তে।

    তবুও একটি সুবিধাবাদী অসাধু দালাল চক্র সুবিধা বঞ্চিত হয়ে প্রোপাগাণ্ডা ছড়ায় দপ্তরটি বিরুদ্ধে । ইতোমধ্যে আগে চেয়ে ব্যাপক পরিবর্তন ও কাজের ধরণসহ হয়রানি বন্ধে নেওয়া হয়েছে কার্যত নতুন উদ্দ্যোগ।

    কমিটি যখন কোন অবৈধ অনুমোদন দেয় না, তখনই শুরু হয় কমিটিসহ আরডিএ’র বিরুদ্ধে অপপ্রচার। এক্ষেত্রে এককভাবে অথরাইজড অফিসার বা কোন অফিসার এর পক্ষে অনুমোদন প্রদানের সুযোগ না থাকলেও অফিসারদের বেকায়দায় ফেলতে মরিয়া একটি চক্র। অনেকেই জানেই না কোন প্রক্রিয়ায় অনুমোদন হয়। কারো একক সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার সুযোগ নাই সেখানে।

    জানা যায়, প্রতি মাসের ৩য় সোমবার সভা অনুষ্ঠিত হয়। সে সভায় ওই মাসে প্রাপ্ত সকল আবেদন মঞ্জুর বা না মঞ্জুর এর সিদ্ধান্ত হয়। অথরাইজড অফিসার সিদ্ধান্ত অনুসারে তা স্বাক্ষর করে বিতরণ করেন। জানা যায় গত মাস পর্যন্ত নকশা অনুমোদন আবেদনের মঞ্জুর পত্র বা করনীয় পত্র সরবরাহ করা হয়েছে। কোন আবেদন এ পর্যন্ত পেন্ডিং নাই। অনুমোদিত নকশা পেতে সরাসরি কেউ আসলে তাঁর বৈধ কাগজ থাকলে অনুমোদন পেতে কোনো বেগ পেতে হয় না। তবে অনেক অবৈধ নকশা অনুমোদন না পেয়ে অফিসের বাহিরের দালাল দ্বারা অনেকেই প্রতারিত হয়।
    অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ জানান, অনেক ক্ষেত্রে আবেদনে উপযুক্ত কাগজ পত্র না থাকলে বা নকশা বিধি মত প্রস্তুত না হলে তা সংশোধনের জন্য পত্র প্রদান করা হয়। সে ক্ষেত্রে জবাব পাওয়ার ৪৫ দিনের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে বিতরণ করা হয়। এতে কোনো অনিয়ম বা দূর্নীতি ঘূষ গ্রহণের সুযোগ নাই।
    সরেজমিনে সেবা গ্রহণকারীদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা সময়মত নকশা পাচ্ছেন। আরডিএ তে কোন টাকা দিতে হয়নি। নকশা অনুমোদন নেওয়ার পুরাতন অনেক ব্যক্তির সঙ্গে কথা বললে তাঁরা জানান, এখন বৈধ কাগজ জমা দিলে অনুমোদন পেতে কোনো অসুবিধা হয় না। সরাসরি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে কোনো টাকা লাগে না। তবে কোনো দালাল মারফত গেলে সেক্ষেত্রে অনেকে টাকা চায়। তাই দালাল বর্জনের পরামর্শও দেয় অনেকেই।
    অন্য এক ব্যক্তি নাম প্রকাশ না করা শর্তে জানান, তিনি রকি নামের একজন কে নকশা করার দায়িত্ব দিয়েছেন। ৬ মাসের বেশী হলেও নকশা না পেয়ে অথরাইজড শাখায় খোঁজ নিয়ে জানতে পারলাম ঐ লোক আমার আবেদন জমা ই দেয়নি। পরে সরাসরিই যোগাযোগ করলে এসব জানতে পারি। এ ব্যাপারে অথরাইজড অফিসার এই ধরনের লোক থেকে সচেতন থাকার অনুরোধ জানান। তিনি জানান, যেসব ব্যক্তি নকশা করার উপযুক্ত তাদের তালিকা নোটিশ বোর্ড এ দেওয়া আছে।
    কোন প্রকার দালাল ছাড়া আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে নকশা সংগ্রহের অনুরোধও করেন তিনি।
    আরডিএ কতৃপক্ষ বলছেন অবৈধ অনুমোদন না পাওয়া ব্যক্তির সংখ্যা একটু বেশি হওয়ায় তাঁরা সুবিধা করতে না পেরে মিথ্যাচার করেন। এগুলো তদন্ত করলেই সঠিক তথ্য বেড়িয়ে আসবে। প্রোপাগাণ্ডা থেকে সর্তক থাকারও অনুরোধ করেন কতৃপক্ষ।
    এসব বিষয়ে জানতে চাইলে রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের নবাগত চেয়ারম্যান এস এম তুহিনুর আলম বলেন, জনগণের দৌড় গোড়ায় সেবা পৌছাতে আমরা বদ্ধপরিকর। অনেকে অনৈতিক সুবিধা না পেয়ে মিথ্যা তথ্য প্রচার করেন। এসব বিষয় সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাই করা প্রয়োজন। ব্যাপক পরিবর্তনের মাধ্যমে সেজে ঢালানো হয়েছে আরডিএ।#মহ/বাংলার তরী।# মহ/ বাংলার তরী

  • ভবানীগঞ্জে জাতীয়বাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ভবানীগঞ্জে জাতীয়বাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বাগমারা প্রতিনিধিঃ

    রাজশাহী’র বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার বিকালে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভবানীগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান বল্টু,
    ভবানীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোজ্জামেল হক এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আহবায়ক কমেটির সদস্য শাহিনুর রহমানসহ অন্যরা।

    স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য বিশেষ দোয়া করা হয়।# মহ/বাংলার তরী

  • রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ (আরডিএ) নাগরিক সেবায় ব্যাপক পরিবর্তন

    রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ (আরডিএ) নাগরিক সেবায় ব্যাপক পরিবর্তন

    নিজস্ব প্রতিনিধি:

    রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ আরডিএ’তে ইমারত নকশা অনুমোদন নাগরিক সেবা জন বান্ধব করতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে।

    গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের নবাগত চেয়ারম্যান সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

    জানা গেছে, এক শ্রেণীর দালাল চক্রের খপ্পরে পরে সেবাগ্রহীতারা আরডিএ’তে গিয়ে প্রকৃত সেবা পায় না। দালালরা বিভিন্ন নামে টাকা দাবি করে এবং চক্রের খপ্পরে পড়ে হয়রানি হয় বলেই এই পরিবর্তন আনা হয়েছে।
    এখন থেকে হেল্প ডেস্কের মাধ্যমে গ্রাহকরা সরাসরি সেবা পাবেন। সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত নকশার আবেদন জমা দিতে পারবেন। দায়িত্বরত কর্মচারী তা গ্রহণ করে রশিদ দিবেন। রশিদ এ আবেদনকারীর করণীয় ও কতদিনের মধ্যে সে সেবা পাবেন তার উল্লেখ থাকবে এবং সেই সময়ের মধ্যেই সেবাটি পাবেন। প্রতিদিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত আবেদন নিষ্পত্তিপত্র বা আনুমোদন সংগ্রহ করতে পারবেন।
    আবেদন কোথায়, কিভাবে, কত টাকায় পাওয়া যাবে তা হেল্প ডেস্কের সামনের বোর্ডে দেওয়া আছে। কোন ধরণের আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে তা নোটিশ বোর্ডে উল্লেখ করা আছে।
    আবেদন জমা দেওয়ার জন্য কোনো প্রকার দালাল বা কারো মাধ্যম প্রয়োজন হবে না। সেবাগ্রহীতা কোনো সেবা পেতে সমস্যা হলে সরাসরি অভিযোগ দিয়ে তার প্রতিকার নিবেন। কোনো কর্মকর্তা বা কর্মচারী ঘুষ চাইলে বা হয়রানি করলে অভিযোগ বক্সে অভিযোগ দাখিলসহ সরাসরি চেয়ারম্যানকে অবহিত করতে পারবেন। গণশুনানির মাধ্যমে প্রতিটি নাগরিকের সেবা নিশ্চিত করা হবে বলেও নিশ্চিত করেছেন আরডিএ কতৃপক্ষ।

    বিভিন্ন সময়ে আরডিএ’তে হয়রানির শিকার হন মর্মে অভিযোগ আসে বলেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাটি বাহিরের কিছু দালাল কতৃক হয়রানি বন্ধে নতুন এ পরিবর্তন করা হয়।
    সরেজমিনে গিয়ে এমন উদ্দ্যোগ দেখা যায়। এসময় সেবাগ্রহীতা অনেকেই এমন উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
    জানতে চাইলে অর্থরাইজ অফিসার আবুল কালাম আজাদ বলেন, যে কোন আবেদনকারী তালিকাভুক্ত যে কোন স্থপতি বা প্রকৌশলী দিয়ে নিজের পছন্দমত নকশা তৈরি করে নিতে পারবেন এবং নিজেই হেল্প ডেস্কে এসে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। ৷সরকারের নির্ধারিত ফি পে অর্ডার এর মাধ্যমে জমা দিবেন। অনুমোদনের জন্য অতিরিক্ত কোন টাকা কাউকেই দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কোন টাকা দাবি করে তাহলে তাৎক্ষণিক তা চেয়ারম্যান কে অভিযোগ করবেন।

    কথা বললে নবাগত চেয়ারম্যান এস এম তুহিনুর আলম বলেন, সেবা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। মনিটরিং করছি। এক্ষেত্রে জনগণেরও সহযোগিতার প্রয়োজন।#মহ/বাংলার তরী

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হান এর কবর জিয়ারত করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হান এর কবর জিয়ারত করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি

    নিজস্ব প্রতিবেদকঃ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম ও রাজশাহীর শিবিরের সাথীবৃন্দ।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট দুপুরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আলী রায়হানকে, পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    আজ মঙ্গলবার (২৭ আগস্ট ) আনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকার সময় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া শহীদ আলী রায়হানের গ্রামের বাড়িতে কবর জিয়ারতে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম ও রাজশাহীর শিবিরের সাথীবৃন্দ। সেখানে কবর জিয়ারত শেষে শহীদ আবু রায়হানের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    করব জিয়ারতের সময় শহীদ আলী রায়হান সহ ছাত্র আন্দোলনের নিহত হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনাকরে দোয়া করেন।

    এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম রাজশাহী টাইমসকে বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ‘স্বৈরাচার’ পতন আন্দোলনে নিহত হওয়া সকল শহীদ পরিবারের আমাদের সংগঠনের পক্ষে থেকে সর্বদা খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং শহীদ পরিবারের পাশে আমরা সবসময় থাকবো। বিশেষ করে যারা শহিদ হয়েছে ভবিষত্যে তাদের পরিবারদের নিয়ে ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনা আছে। দেশের জন্য আবু রায়হানের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

    তিনি আরো বলেন, বাংলাদেশে অন্য ধর্মালম্বীদের রক্ষায় ছাত্র শিবির সর্বদা কাজ করে যাচ্ছে এবং সৈরাচার সরকার পতনের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যা-লঘুদের উপাশনালয়,ঘর-বাড়ি রক্ষায় ছাত্র শিবির পাহারায় ছিল । আমরা বিশ্বাস করি এই দেশে যারা বসবাস করে তারা সবাই আমাদের আপনজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকাল ধর্মালম্বীদের পাশে সর্বদা আছে এবং থাকবে।

    আমরা দেশ সংস্কার চাই এবং যেটি সবার জন্য কল্যানকর ও আমরা আগামী দিনে এমন একটি রাষ্ট চাই যেখান কোন ক্ষেত্রে থাকবেনা কোন বৈষম্য যেখান সবাই তাদের নেয্য অধিকার নিয়ে বসবাস করবে ।

    এসময় আন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিফাত আলম সভাপতি বাংলাদেশ ইসলামী ছাএ শিবির রাজশাহী মহানগরী, আব্দুল মোহাইমিন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাএ শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়,রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলী,পুঠিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও: আহমাদ উল্লাহ জেলা সুরা ও কর্মপরিশদ সদস্য রাজশাহী জেলা পূর্ব,বাবলু রহমান সাবেক ছাত্র নেতা রাজশাহী জেলা পূর্ব সহ প্রমুখ।#মহ/বাংলার তরী

  • রংপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত

    রংপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত

    রংপুর জেলা প্রতিনিধি :

    রংপুর জেলা আইনজীবী ফোরামের মতবিনি বস অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট ২০২৪ইং বুধবার রংপুর জেলা ও এর আওতাধীন উপজেলা/পৌর সমূহের দলীয় মিথ্যা মামলা এবং বিধি বিষয়ে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সহিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক  মোঃ সাইফুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান লাকু সদস্য সচিব রংপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আফতাব উদ্দিন সদস্য রংপুর জেলা বিএনপি। উত্তম মত বিনিময় সভায় সভাপতি তো করেন অ্যাডভোকেট ইকরামুল হক সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট।

    অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ শফি কামাল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিয়ন।#মহ/বাংলার তরী

  • বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাঘায় প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম। 

    বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাঘায় প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম। 

    বাঘা উপজেলা প্রতিনিধি :

     

    রাজশাহী বাঘায় বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা টিমের উদ্যাগে দুইদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও ২৮ আগষ্ট দুই দিন ব্যাপী বাঘা হজরত শাহ্ আব্দুল হামিদ দানিশমন্দ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট।

    উক্ত অনুষ্ঠানের ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন, মোসাদ্দেক হোসেন প্রান্ত, মোঃ সাগর আলী, জাকিয়া অন্তর । ট্রেনিং শেষে সকল ছাত্র- ছাএী দের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    প্রশিক্ষণ কর্মশালয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা উপজেলা টিমের সাবেক টিম লিডার মো আসিফ রহমান গুঞ্জন, বর্তমান টিম লিডার উর্মি আহমেদ, রাজু আহমেদ, আজমল, বাশার সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইয়ুথ কমিটির সদস্যবৃন্দ।#মহ/বাংলার তরী

  • রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ১

    রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ১

    রাজশাহী জেলা প্রতিনিধি :

    রাজশাহী পবা উপজেলার রাজপাড়া থানার অন্তর্গত আলীগঞ্জ ম্যাচ ফ্যাক্টরি (লিলি হলের মোড়) ২৭ আগস্ট রাত ১১ টাই চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা হাইওয়ে রোডে আম ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এক ব্যক্তি সেই ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যান।

    জানা গেছে, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। নিহত ব্যক্তির নাম মোঃ ইকবাল (৫৫) পিতা মোঃ মুনসুর আলী তার বাড়ি আলিগঞ্জ মধ্যপাড়া। তিনি রাত ১১ টাই অটো গাড়ি চালানো শেষে গ্যারেজে গাড়ি রেখে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

    রাজশাহী উত্তর কাশিয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এ খবর দিলে ঘটনাস্থলে সিনিয়র স্টেশন অফিসার মোঃ শামিমুল ইসলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী উত্তর রাজশাহী তিনি সহ তার একটি টিম ও স্থানীয় জনগণ এর সাহায্যে লাশ ট্রাকের নিচ থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা রাজপাড়া থানা পুলিশ (এস,আই ) মোঃ আবু সাহাদাত এর নিকট লাশ হস্তনন্তর করে। পরে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো – ন ২১-২৩৮৮ ঘটনাস্থলে গাড়ি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়েছে। গাড়ির মালিক এর এখনো কোন খোজ পাওয়া যায় নি। এ ব্যাপারে থানায় একটা মামলা করা হবে এবং তদন্ত চলমান বলে জানিয়েছেন রাজপাড়া থানা পুলিশ।#মহ/ বাংলার তরী

  • রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

    রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

    দূর্গাপুর(রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর দূর্গাপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার ২৭( আগস্ট)  দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

    এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা সাবরিনা শারমিন উপজেলায় প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক জীবন আলী সবুজ(কোরবান), আজহারুল ইসলাম বুলবুল, আব্দুল খালেক, গোলাম কিবরিয়া, ফরিদ আহমেদ আবির, রাজু আহমেদ, মো.জাহিদুল ইসলাম,হাসিবুর রহমান,রাকিবুল ইসলাম,শাহজামাল পিকে, মোফাজ্জল হোসেন মায়া, মাসুদ রানা তুষার,আসাদুজ্জামান সুমন,সোহানুর রহমান,নাঈম হোসেন,মেহেদী হাসান,জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম, সেলিম রেজা,মশিউর রহমান, রাকিবুল ইসলাম শাহিন ,মমিন জাদরান,শিহাব সম্রাট , আল-আমিন ইসলাম, জিল্লুর রহমান,মুন্না ইসলাম, শাহিনুর ইসলাম,ফায়সাল আহমেদ, রাকিবুল ইসলাম প্রমুখ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা দূর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে দূর্গাপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

    এর আগে তিনি বগুড়ার সোনাতলা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা।#মহ/বাংলার তরী