Author: Admin1

  • রাজশাহীর বাঘায় শেখ হাসিনা ও শাহরিয়ারের  নামে অপহরণ মামলা। 

    রাজশাহীর বাঘায় শেখ হাসিনা ও শাহরিয়ারের  নামে অপহরণ মামলা। 

    বাঘা প্রতিনিধি :

    রাজশাহীর বাঘা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমদাতা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা ও মারপিটের অভিযোগ এনে মামলাটি দায়ের করে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার।

    গত ( ২৭ আগষ্ট) মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

    তিনি জানান,গত (২৬ আগস্ট) সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন।

    ওসি বলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

    এই মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা উপজেলার নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকানে বসেছিলেন ছাত্রদল নেতা শামীম সরকার।

    সেখান থেকে চোখমুখ বেঁধে তাকে হত্যার উদ্দেশে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলভার দিয়ে গুলি করা হয়। এক সপ্তাহ ধরে লোমহর্ষক নির্যাতনের পর ২৮ মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের কর্মী-সমর্থকরা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশে এই নির্যাতন চালায়।

    এছাড়া জাহিদ হাসান নামের আরেক ছাত্রদল কর্মী বাদী হয়ে পৃথকভাবে আরও একটি মামলা দায়ের করেছেন।

    এদিকে ছাত্রদল কর্মী জাহিদ হাসানের দায়ের করা অপর মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের একটি মুদি দোকানে সশস্ত্র হামলা চালানো হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে এই হামলা চালায়। তারা সেখানে ত্রাস সৃষ্টি করতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

    এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ১৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন তিনি। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগের আরও ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীকে।#মহ/বাংলার তরী

  • বাগমারা’য় কথা রাখেননি জনপ্রতিনিধিরা, চাঁদা তুলেই কাঁদা থেকে রক্ষা পেল গ্রামবাসী

    বাগমারা’য় কথা রাখেননি জনপ্রতিনিধিরা, চাঁদা তুলেই কাঁদা থেকে রক্ষা পেল গ্রামবাসী

    বাগমারা প্রতিনিধিঃ

    তাঁরা শুধু আশ্বাসই দিয়েছেন কিন্তু গত দুই যুগ পেড়িয়ে গেলেও রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার রাস্তাটি পাকাকরণ হয়নি।

    কিন্তু রাস্তাটির এতোটাই বেহাল অবস্থা যে চলতি বর্ষা মৌসুমে চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়ে তাই বাধ্য হয়ে গ্রামবাসী চাঁদা তুলে ভাঙা ইট বিছিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে।

    রবিবার ২৫ আগষ্ট সকাল ৭টা থেকে গ্রামের ২০-২৫ জন লোক মিলে কাজটি শুরু করে। এ সময় তারা পার্শ্ববতী ইটভাটা থেকে ভাঙ্গা ইট কিনে নিয়ে এসে রাস্তায় ফেলে হাতুড়ি দিয়ে সমান করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে।

    গ্রামের বাসিন্দা মোঃ আলাবক্স প্রামানিক বলেন আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তা সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি করে আসছি। কিন্তু বারবার তারা শুধু আশ্বাসই দেয় কিন্তু সংস্কার তো দূরের কথা দেখতেও আসেনা। তাই বাধ্য হয়ে আমরা নিজেরা চাঁদা তুলেই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেই।
    জানা যায় প্রত্যেকটি মোটরসাইকেল ও ভ্যান গাড়ি মালিক যারা তাদের কাছ থেকে ৩০০ টাকা হারে এবং যারা রাস্তায় চলাচলে করে তাদের কাছ থেকে ১০০ টাকা এছাড়াও ব্যাক্তি উদ্যোগে কেউ কেউ বেশি চাঁদা দিয়ে মহৎ এই কাজটি করেছে বলে জানিয়েছেন তারা।

    রাস্তাটির সংস্কার কাজে ব্যবসায়ী মোঃ আলাবস্ক প্রামানিক ও মোঃ সাহাবুর রহমান শেখ, স্কুল শিক্ষক মোঃ মোশাররফ হোসেন খান, প্রভাষক মোঃ আনোয়ার হোসেন প্রামানিক এবং মোঃ জনি সরদার সমন্বয়কের ভূমিকা পালন করেন।

     

    এছাড়াও স্কুল শিক্ষক মোঃ মুন্জুরুল মাঝি, আবুল কালাম খান, সেলেম প্রামানিক, মকুল প্রমানিক, হাফিজ সরদার, আক্কাস মৃধা, মোজাহার খান, আক্তার মৃধা, ছমির খান, নাসির উদ্দিন শেখ, মাহাবুর শেখ, জেলহক মাঝি, জেকের সরদার, ইবরাহীম সরদার, জহুরুল ইসলাম শেখ, মেন্টু প্রাং, জাভেদ প্রাং, সাইফুল সরদার সহ আরো অনেক উপস্থিত থেকে কাজটি সম্পর্ন করেছেন বলে জানা যায়।

     

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাগমারা এর সহকারী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান বলেন এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা নানান সীমাবদ্ধতার কারণে সব কাজ একসাথে করতে পারিনা। তবে বরাদ্দ পেলে কোনাবাড়িয়া দক্ষিণপাড়া রাস্তাটি পাকাকরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।# মহ/ বাংলার তরী

  • রাস্তা বন্ধ করল প্রতিপক্ষরা থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান।

    রাস্তা বন্ধ করল প্রতিপক্ষরা থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান।

     রংপুর জেলা প্রতিনিধি :

    বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করলো প্রতিবেশী প্রতিপক্ষরা। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান রাস্তা খুলে দিলেও দুই ঘন্টা পর পুনরায় বন্ধ করে দিয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলা টুকুরিয়া ইউনিয়নের তরফ মৌজা গ্রামো।

    থানার অভিযোগ সূত্রে জানা যায় তরফ মৌজা গ্রামের আনসার আলী পুত্র রানা মিয়া (৩০) তার স্ত্রী শারমিন বেগমের মাধ্যমে বিবাদী একই গ্রামে মনজুর হোসেনের পুত্র রুবেল মিয়া, মনোয়ার হোসেনের পুত্র মাসুদ মিয়া, রবিউল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম, কামরুল ইসলাম এর স্ত্রী শামসুন্নাহার বেগম, মাসুদ মিয়া স্ত্রী শরিফা বেগম, মনোয়ার হোসেনের স্ত্রী ফতে বেগম, রুবেল মিয়ার স্ত্রী শাবানা বেগম অভিযুক্ত ব্যক্তিগণ জোকসাজস করে রাস্তা বন্ধ করে দিয়ে অভিযোগকারী কে পিটিয়ে জখম করে।

    জানা যায় পারিবারিক মনোমালিন্য থাকার কারণে বিবাদীগণ যাওয়া আসার রাস্তা বন্ধ করলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল বন্ধ করা রাস্তা খুলে দেয়।

    চেয়ারম্যান রাস্তা খুলে দেওয়ার পর তিনি সেখান থেকে চলে যাওয়ার পুনরায় অভিযুক্তরা টিন ও ইট দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ঐদিন বিকেলে অভিযোগকারী বন্ধ রাস্তার উপর দিয়ে বাহির হওয়ার চেষ্টা করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে হত্যার উদ্দেশ্যে বিবাদীগণ লোহার রড লাঠি সোটা বাহির করে
    এ সময় বাদী রানা মিয়াকে বটি দিয়ে মাথায় চোট দেয়। এ সময় তার স্ত্রী শারমিন বেগম আগাইয়া ছিলেন তাকেও এলো পাথাড়ী মার ডাং করে মাটিতে ফেলে দেওয়া হয়। তাদের রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন অটো ভ্যান যোগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বেশ কয়েকদিন চিকিৎসার পর তারা বাড়িতে ফিরে যায়। বর্তমানে তাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নাই। এ বিষয়ে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দিলেও পুলিশ ব্যবস্থা নিতে গড়িমশি করছে বলে অভিযোগকারীরা জানান। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

    এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ অফিসার কে ফোন দেওয়া হলেও ফোনটা রিসিভ করা হয়নি।#মহ/বাংলার তরী

  • রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

    রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক :

    এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজু’কে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল’কে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।

    তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপু-সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    নবগঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।

    এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

    তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জু আরা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু, বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ  রিপন,  রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আব্দুস সাত্তার ডলার, শামসুল ইসলাম, রেজাউল করিম,

    শাহিনুর রহমান সোনা , রাজশাহী কলেজ রির্পেোটার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ সভাপতি আবু সাঈদ রনিসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।#মহ/বাংলার তারী

  • বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

    বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

    বাঘা প্রতিনিধি :

     

    রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী সোনা ভানু ( ২৭) কে আটক করেছে র‍্যাব-৫। রবিবার ( ২৫ আগষ্ট) ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত সোনা ভানু পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। সে সময় তার হেফাজতে থাকা ৩২৮ বোতল ফেন্সিডিল একটি মোবাইল, একটি সীম ও দুইটি প্লাস্টিকের ড্রাম জব্দ করে র‍্যাব-৫, রাজশাহী। 

    র‍্যাব-৫ সূত্রে জানা যায়, র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামস্থ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নিজ বসত বাড়ীতে অবস্থান করছে। পরবর্তীতে গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং অদ্য ২৫/০৮/২০২৪ ইং তারিখ একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে এবং অপর ২নং পলাতক আসামী ২। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা-মোঃ নুর জামাল, সাং-পাকুড়িয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী কৌশলে বাড়ীর পিছনের দরজা দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় এবং তার স্বীকারোক্তী মোতাবেক বসতবাড়ীর আঙ্গিনায় অভিনব কায়দায় মাটির নীচে প্লাস্টিকের ড্রামে লুকায়িত অবস্থায় ৩২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

    ধৃত আসামী ও পলাতক ২নং আসামী সম্পর্কে  স্বামী এবং স্ত্রী।  তারা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

    উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।# মহ/বাংলার তরী

  • পুঠিয়া’র গোড়াগাছি জামে মসজিদে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

    পুঠিয়া’র গোড়াগাছি জামে মসজিদে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদকঃ

    রাজশাহীর পুঠিয়া’র গোড়াগাছি জামে মসজিদে বাংলাদেশ জামায়াত ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৪ আগস্ট বিকাল ৪ ঘটিকা’য় শিলমাড়িয়া ইউনিয়ন গোড়াগাছি জামে মসজিদে, সমাজ গঠন জামায়াতের ভূমিকা ও করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভায় বাবলু রহমান সঞ্চালনায় ও আব্দুল আজিজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও: আহমাদ উল্লাহ,সাবেক, ভাইস চেয়ারম্যান, পুঠিয়া, রাজশাহী জেলা পূর্ব সুরাও কর্মপরিষদ সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মো: মুনসুরুল হক মুন্টু, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা, নাইম ইসলাম সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাহেরপুর সাথী শাখা,অধ্যাপক শহীদুজ জামান মীর, থানা সুরাও কর্মপরিশদ সদস্য বাগমারা, রাজশাহী,গোলাম মোস্তফা ডাবলু আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহেরপুর পৌরসভা সহ উপস্থিত জামায়াত ইসলামী ও শিবিরের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত প্রমুখ।

    এ সময় তাহেরপুর পৌর শাখার জামায়াতের আমির ডাবলু সরকার বলেন,দেশকে সরৈাচার মুক্ত করতে ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের সম্মান বোধ সবসময়ই থাকবে এবং আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সাথে একান্ত ঘোষণা করে সমাজের সকল প্রকার ও দুর্নীতি অনিয়ম ঘোষ ধুয়ে মুছে পরিষ্কার করে সমাজকে আমরা একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবো ।

    আমরা এ সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকরও সমাজ সংস্কারের জন্য যে ধরনের পদক্ষেপ প্রয়োজন আমরা সেই ধরনের পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যাব । বাংলাদেশ জামায়াতে ইসলাম এই উদ্দেশ্যে কাজ করে যাবে এবং ছাত্র সমাজের যে দাবিগুলো রয়েছে আমাদেরও সেই দাবি মোতাবেকই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।# মহ/বাংলার তরী

  • রাজশাহীর পুঠিয়ায় জমিজমাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ

    রাজশাহীর পুঠিয়ায় জমিজমাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ

    রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়ায় জমাজমিকে কেন্দ্র করে এক পরিবারের দুজনকে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে।

    শনিবার ২৪ আগষ্ট সকাল ১১টার দিকে ওই ঘটনা ঘটে। আহতরা উপজেলার বিলমাড়িয়া নগরপাড়া এলাকার দুলাল শেখের ছেলে। প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে ওয়াসিম শেখ ও মহসিন শেখ তারা উভয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই বিষয়ে থানায় এখনো অভিযোগ বা মামলা দায়ের করা হয় নি।

    আহত ওয়াসিম শেখ বলেন, তারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। গত ২১ তারিখে ওরা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ও গাছ কেটে দেয়। এছারের ছেলে সাকিম হামেদের ছেলে সুজন আজিজের ২ ছেলের রুবেল ও বানিস, মৃত নূর মোহাম্মদের ছেলে আলমাস সহ ১৫ থেকে ২০ জনের দলবল নিয়ে এসে আমাদেরকে মারধর করে। আর জোর করে জমি দখল করতে চায়। এসবের মূল ইন্ধন জুগিয়েছে মুকুল নামের আরেকজন ব্যক্তি।

    আহত ওয়াসিম ও মহসিন এর বড় ভাই মাহবুবুর রহমান তিনি বলেন,  স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে আসাব এর নিকট থেকে আমরা ২৪ শতাংশ জমি কিনি, যার খাজনা ক্ষারের সবকিছু ঠিক আছে। ওই জমিটি দখল করে নিয়ে আছে অন্যজন। অথচ যার জমি তার সাথে আমাদের কোন সমস্যা নাই অন্য লোকজন ওই জমিগুলো দখল করে নিতে চায়। আমি পালিয়েছিলাম আমার ছোট দুই ভাইকে ওরা মারধর করেছে।

    আহত ওয়াসিমের স্ত্রী জমেলা বেগম তিনি বলেন, আমার স্বামীকে ওরা গাছে বেঁধে লোহার রড ও হাতুড় দিয়ে ব্যাপক মারধর করে। আমরা এই ঘটনার বিচার চাই।

    এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন-নানো ব্যবস্থা গ্রহণ করা হবে।# মহ/বাংলার তরী

  • ফুলপুরে ভারতের সাথে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন

    ফুলপুরে ভারতের সাথে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন

    ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

     

    বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে ও বাঁধ খুলে দিয়ে আকষ্মিক বন্যা সৃষ্টি করায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন করেছেন তরুণ সমাজ।

    শনিবার (২৪ আগস্ট) ময়মনসিংহের ফুলপুরে শেরপুর রোডস্থ গোল চত্বরে ফুলপুর উপজেলার তরুণ সমাজের ব্যানারে এই মানববন্ধন করেছে।

    এসময় তরুণরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের আগ্রাসন, রুখে দিবে জনগণ’, ‘জনে জনে খবর দে, ভারত প্রীতির কবর দে’, ‘বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে’, ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পরে’, ‘উই আর লুকিং পর শত্রুজ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মিজানুর রহমান সুজন, মাজহারুল ইসলাম নিপু, শান্ত সরকার, আশিকুর রহমান ছোটন, হিমেল সিদ্দিক, মাহমুদুল হাসান, হাসান রাফিন, সম্রাট হাসান ও উদয় সরকার।

    মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশে যেই আকস্মিক বন্যা হচ্ছে এটা কখনোই প্রাকৃতিক বন্যা নয়। এটা রাজনৈতিক। ভারত সরকার বাংলাদেশে তাদের পা চাটা দালালকে টিকিয়ে রাখতে না পেরে এ ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়েছে। আমরা তাদের বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি, করবে না। অবিলম্বে সব অন্যায্য চুক্তি বাতিল করে বাংলাদেশের বৈধ পানির হিস্যা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে।# মহ/বাংলার তরী

  • দূর্গাপুর ছাত্রদলের উদ্যোগে ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    দূর্গাপুর ছাত্রদলের উদ্যোগে ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    দুর্গাপুর প্রতিনিধি:

     

    রাজশাহীর দুর্গাপুরে ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার ২৩ ( আগস্ট) বিকেলে উপজেলার জিয়াচত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্গাপুর উপজেলা শাখা আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল এবং মোটরসাইকেল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাসেম আলী, দুর্গাপুর পৌর-ছাত্রদলের সদস্য সচিব এস এম সাকিব, দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের সদস্য নাসির হোসেন বিদ্যুৎ, ছাত্র নেতা, নাজিউর রহমান প্রমুখ।

    দোয়া ও মিলাদ মাহফিল শেষে রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি পৌর সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।#মহ/দৈনিক বাংলার তরী