Author: Admin1

  • পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    রংপুর জেলা প্রতিনিধি :

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে ২০ আগষ্ট রোজ মঙ্গলবার জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুল নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রতন মিয়া যুব দলের আহ্বায়ক আব্দুস সালাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু প্রমুখ।

    আলোচনা সভা শুরু পূর্বে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা উপজেলা সদরে এক বর্ণাঢ্য রেলি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত রেলিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।# মহ/দৈনিক বাংলার তরী

     

  • রাজশাহীতে সার্ভেয়ার পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবি

    রাজশাহীতে সার্ভেয়ার পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবি

    নিজস্ব প্রতিবেদক:

    ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের ছাত্রছাত্রী বৃন্দ।

    মানববন্ধন সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সকল মন্ত্রণালয় /
    বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত
    ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারন করা
    হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের
    কয়েকধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হয়, যা সম্পূর্ন বৈষম্যমূলক। বিগত ১৬/০৩/২০০৬ তারিখের স্মারক নং কাশিঅ/গ্রোইউ/বিবিধ/ পার্ট-২/১৫২০/২০০২/৭১ মূলে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা ইন সার্ভেয়িং টেকনোজলি পাসকৃতদের পদমর্যাদা ও
    বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি।

    ২২-০৯-২০১৩ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত
    সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রনালয়ের ১৯.১১.১৯৯৪ তারিখের সম (বিধি-২) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার কথা বলা হলেও তা বাস্তবায়নে
    সরকার উদ্যোগী হয়নি।

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ তে চার বৎসর মেয়াদী সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক / সাব অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার/ সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের তৃতীয় শ্রেনীর কর্মচারীর মর্যাদা দেয়া হচ্ছে, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন,২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং
    ছাত্রদের সাথে প্রতারনা সামিল ।

    ডিজিটাল ভূমি জরিপ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণের নামজারি সরকারি খাস জমি চিহ্নিত ও অবৈধ দখলদার হইতে উদ্ধার নদী চিহ্নিত করণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
    সরকারের সকল উন্নয়ন(রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, বিল্ডিং,সরকারি বিভিন্ন অবকাঠামো)পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে
    কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরের সার্ভেয়ার / সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত।
    বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতেকলমে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে
    থাকলেও দেশের সবচেয়ে প্রাচীন টেকনোলজি সার্ভেয়িং টেকনোলজির ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দু:খ জনক।
    একই কারিকুলামে পড়াশুনা করেও আমরা কেনো বৈষম্যের স্বীকার হবো?

    এর বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত এবং বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন- ম্যানেজমেন্ট, সেটেলমেন্ট, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর, কর্মরত সার্ভেয়ার বৃন্দ। স্থানীয় সরকার পল্লী
    উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন -(এলজিইডি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,পৌরসভা কর্মরত সার্ভেয়ার বৃন্দ। গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন – গণপূর্ত অধিদপ্তর,রাজউক, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহয়ণী কর্তৃপক্ষ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, কর্মরত সার্ভেয়ার বৃন্দ। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন -সড়ক ও জনপদ অধিদপ্তর,সেতু কর্তৃপক্ষ,সড়ক পরিবহন কর্তৃপক্ষ, কর্মরত সার্ভেয়ার বৃন্দ। পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন-পানি উন্নয়ন বোর্ড কর্মরত
    সার্ভেয়ার বৃন্দ। নৌ-পরিবহনের আওতাধীন-বিআইডব্লিউটিএ, বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ কর্মরত সার্ভেয়ার বৃন্দ এবং অন্যান্য দপ্তর অধিদপ্তরে কর্মরত সার্ভেয়ার বৃন্দ এবং সকল প্রাইভেট বা বেসরকারি সার্ভেয়ার / সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছি।

    অন্যথায় আমরা লাগাতার ক্লাস বর্জন সহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।#

    মহ/

  • গোপালগঞ্জের বৌ এর দাপটে তটস্থ রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

    গোপালগঞ্জের বৌ এর দাপটে তটস্থ রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

    রাজশাহী জেলা প্রতিনিধি:

    ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলীয়করন ও আবাসন বাণিজ্যের মাধ্যমে বিমানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শাহ মখদুম বিমান বন্দরের ম্যানেজার মোসা: দিলারা পারভীন এর বিরুদ্ধে। তার এ কার্যক্রম বাস্তবায়ন করতে গড়ে তুলেছেন অভ্যন্তরীন সিন্ডিকেট। স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থি শিক্ষ নেতা। শশুর বাড়ি গোপালগঞ্জ হওয়ার সুবাদে অধস্তন সকল কর্মচারীকে তটস্থ করে রাখেন তিনি। ২ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও গোপালগঞ্জের পরিচয়ে কোন রকম বদলী ছাড়াই প্রায় ৪ বছর ধরে স্বপদে বহাল আছেন শাহ মখদুম বিমান বন্দরের ওই ম্যানেজার।

    খবর নিয়ে জানা যায় শাহ মখদুম বিমান বন্দরের ম্যানেজার মোসা: দিলারা পারভীন সাবেক ছাত্রলীগ নেতা ও সদস্যদের মধ্য থেকে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দূর্নীতি সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, এয়ারপোর্ট ফায়ার অপারেটর নাজমুল হক, সুপার ভাইজার মাহফিজুর রহমান ও আর্মড সিকিউরিটি গার্ড খাদিমুল এর মাধ্যমে কর্মযজ্ঞ পরিচালনা করেন তিনি।

    শাহ মখদুম বিমান বন্দরের প্রতিটি উন্নয়ন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারদের কাছ থেকে ২০ থেকে ২৫ শতাংশ হারে চাঁদা আদায় করে থাকেন এয়ারপোর্ট ফায়ার অপারেটর নাজমুল হক ও আর্মড সিকিউরিটি গার্ড খাদিমুল। কেনাকাটা ও প্রতিষ্ঠানের পুরাতন সরঞ্জামাদি বিনা টেন্ডারে বিক্রি এবং টাকার বিনিময়ে সাধারণ যাত্রিদের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগ উঠেছে সুপার ভাইজার মাহফিজুর রহমানের বিরুদ্ধে। বিমান বন্দরের ৪ জন কর্মকর্তা মূল কাজ সম্পাদন করলেও মানেজারের আস্থাভাজন হিসেবে পরিচিত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান। তার পরামর্শেই সকল ধরনের দূর্নীতি মূলক কার্যক্রম পরিচালনা করেন দিলারা পারভীন।

    বিমান বন্দরের অফিসারদেরকে বিভিন্ন ভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে ম্যানেজার মোসা: দিলারা পারভীন এর বিরুদ্ধে। নিজের মনপুত না হলে কোন কারন ছাড়াই প্রতিষ্ঠানের কর্মকর্ত-কর্মচারীদের শোকজ, সাময়ীক বরখাস্ত ও বদলি করেন তিনি। বিভিন্ন দপ্তরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা থাকলেও ম্যানেজার দিলারা পারভীন নিজের পছেন্দের লোক দিয়ে ওইসব দপ্তর পরিচালনা করে থাকেন তিনি। বিমান বন্দরে প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী রোস্টার ভিত্তিক দায়ীত্ব পালন করেন। এর মধ্যে ১০-২০ গ্রেডের কর্মরত: ৭৫-৮০জন অফিসার অভার টাইম ডিউটি করে থাকেন। প্রত্যেকের জন্য মাসে ২০০ ঘন্টা ওভার টাইম বরাদ্দ থাকলেও অধিকাংশ অফিসারে কাছ থেকে কর্মঘন্টা কেটে অর্থের বিনিময়ে নিজের আস্থাভাজনদের দিয়ে ডিউটি করিয়ে থাকেন। ওভার টাইম সংক্রান্ত রেজিস্টারে কর্মকর্তাদের স্বাক্ষর নেয়ার বিধান থাকলেও সাদা কাগজে স্বাক্ষর নেন তিনি।

    শাহ মখদুম বিমান বন্দরের অফিসারদের জন্য আবসিক কক্ষের ব্যবস্থা থাকলেও সেখানে রয়েছে অব্যবস্থাপনা। সিনিয়রিটি অনুযায়ী বাসা বরাদ্দ না দিয়ে নিজের পছন্দসই ব্যক্তিগণ কে বাসা ভাড়া দিয়ে রেখেছেন। এমনকি মহিলা অফিসারকে বাসা না দিয়ে চাটুকার কর্মচারীদের বিনা ভাড়া বাসায় থাকতে দেয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে অনেক অফিসার বিমান বন্দরের বাইরে বাসা ভাড়া নিয়ে থাকলেও অধিকাংশ ডরমেটরি বহিরাগতদের দখলে। আবার ব্যাচলর আবাসিক কক্ষ ফ্যামিলি হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে দিলারা পারভীনের নির্দেশে।

    এ ছাড়াও নিয়মিত অফিস না করে হাজিরা খাতায় স্বাক্ষর, ইচ্ছাকৃতভাবে চিঠিপত্রে স্বাক্ষর না করা, বিমানবন্দরের অপারেশনাল গাড়ি নিয়মনীতির তোয়াক্কা নাকরে পারিবাবির কাজে ব্যবহার করে থাকেন তিনি। বিমান বন্দরে কোন সমন্বয় সভার আয়োজন করা হয় না। অফিসিয়াল মিটিং হলে সেখানে কোন অফিসারদের না রেখে পছন্দের কর্মচারীদের রাখেন। এমনকি অফিসারদের বিরাগভাজন অফিসারদের পেছনে কর্মচারীদের দিয়ে গুপ্তচর হিসেবে লাগিয়ে রাখেন। কোন অসঙ্গতি দেখলেই ওই অফিসারকে হিসাব শাখায় ডেকে নিয়ে ম্যানেজার দিলারা পারভীন ও সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান বদলী, বরখাস্তসহ নানা রকম ভয়-ভীতি দেখিয়ে শাসন করে থাকেন।

    আওয়ামী লীগ পন্থী এ কর্মকর্তা গোপালগঞ্জে বউ হওয়ার সুবাদে অন্য মতাদর্শের কর্মকর্তা ও কর্মচারীদের হেন্থায় লিপ্ত আছেন দীর্ঘ ৪ বছর যাবৎ। বৈষম্যের শিকার অনেকেই অভিযোগ করে বলেন, ২৫০০ হাজার কোটি টাকা প্রকল্পে কমিশন বানিজ্যে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এ আগেও তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেও শুধুমাত্র গোপালগঞ্জে বউ হওয়ার সুবাদে স্বামীর ক্ষমতায় এখনো রয়েছেন বহালতবিয়তে।

    এসব বিষয় কথা বলতে শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভীন বলেন, আমি কোনো গণমাধ্যমে সঙ্গে কথা বলতে পারবো না। এ বিষয়ে কথা বলতে চাইলে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
    জানতে চাইলে বিমান এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান বলেন, আমার বিষয় গুলো জানা নেই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।#

     

     

    মহ/দৈনিক বাংলার তরী

     

     

     

  • বাগমারার একই পরিবারের চার জন সড়ক দুর্ঘটনায় নিহত

    বাগমারার একই পরিবারের চার জন সড়ক দুর্ঘটনায় নিহত

    বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ

    সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাগমারার একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ আগষ্ট) ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জ জেলার সলঙ্গার থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর ডাঙ্গাপাড়া গ্রামের জসিম উদ্দিন (৬৫) তার স্ত্রী নারগিস বেগম (৫৫) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

    এদিকে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় এলাকায়বাসি ও স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠেছে। বইছে এলাকায় শোকের মাতম।

    পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পিতা জসিম উদ্দিন প্যারালাইসেস রোগাকান্ত হবার কারণে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসার দেয়া হয়। চিকিৎসা শেষে সোমবার ভোরে বাবাকে নিতে দুই ছেলে এলাকা হতে একটি মাইক্রো ভাড়া করে রাতেই মা-বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জ জেলার সলঙ্গার হাটিকুমরুল এলাকায় পোঁছলে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল হতে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এবং আহত বাগমারার মাইক্রো ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
    ডাক্তার জুলফিকার আলী ওরফে জুয়েল জানান, জসিম উদ্দিন তার ফুফা হন। তার দুই ছেলে এক মেয়ে। অসুস্থতার জন্য ফুফা ও ফুফি ঢাকায় চিকিৎসার কাজে তার কাছে ছিলে। ঢাকা হতে চিকিৎসা শেষে পিতাকে নিতে দুই ছেলে ঢাকায় যান। পথে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। দুই ছেলে মৃত্যুতে বাড়ি শূণ্য হয়ে পড়েছে।

    এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে হাইওয়ে হাটিকুমরুল গোলচত্বর থানা পুড়িয়ে দেবার কারণে সড়কে পুলিশ না থাকায় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের মোবাইল ফোনের মাধ্যমে বাগমারায় খবর জানালে এলাকাবাসী নিহতের লাশ বাড়ি আনে। নিহত লাশের পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় সলঙ্গা থানা পুলিশ লাশ দাফনের অনুমতি দিলে।
    সোমবার লাশ দুপুরে বাড়ি এনে বিকেল ৫টায় দাফন সম্পূর্ণ করা হয়।#

     

     

     

    মহ/দৈনিক বাংলার তরী

     

  • তাহেরপুর বিএনপি অবস্থান কর্মসূচি পালিত

    তাহেরপুর বিএনপি অবস্থান কর্মসূচি পালিত

    বাগমারা প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে তাহেরপুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হরিতলা এসে গিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু ও তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, মিছিল শেষে দলীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    এই সময়, কৃষক দলের আহ্বায়ক, আলাল হোসেন, সদস্য সচিব আব্দুল আজিম আলামিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল, মাড়িয়া উইনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সদস্য ঝিকরা ইউনিয়ন বিএনপির কান্ডারী সমির , তাহেরপুর পৌর যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশাল ইউভার্সিটি রাজশাহী প্রধান সমন্বয়ক পারভেজ রানা সহ তাহেরপুর পৌর বিএনপি ভবানীগঞ্জ পৌর বিএনপির সহ বাগমারা উপজেলা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত প্রমুখ।

    উল্লেখ্য, ছাত্র জনতার উপরে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে বুধবার ও বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

     

    মহ/ দৈনিক বাংলার তরী

  • বাঘায় বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

    বাঘায় বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

    বাঘা প্রতিনিধ :

    ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহীর বাঘায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। 

    বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

    বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  আহবায়ক ফকরুল হাসান বাবলু, যুগ্ম আহবায়ক আশরাফ আলী মলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু,বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, সাবেক যুবদল নেতা মোখলেচুর রহমান মুকুল, , উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

    এছাড়াও এ অবস্থান কর্মসূচিতে ছিলেন, যুবদল নেতা আবু সালেহ সালাম, শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার, পৌর বিএনপি নেতা আফাজ উদ্দীন, যুবদল নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন, সাবেক ছাত্রদল নেতা সাহবাজ আলী, বাঘা পৌর যুবদল নেতা তানভীর ফয়সাল তূর্য সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী‌ সংগঠনের কয়েক হাজার নেত-কর্মী।

    অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের, লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুথানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানন।#

    মহ/বাংলার তরী

  • পুলিশ হোক জনতার বন্ধু

    পুলিশ হোক জনতার বন্ধু

    গাজীপুর সংবাদদাতা :

    পুলিশ হোক জনতার বন্ধু এই স্লোগানকে সামনে রেখে আজ বিডি ক্লিন গাজীপুর এর গাছা জোনের দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে গাছা থানার নতুন অফিসার ইনচার্জ মো জিয়াউল ইসলাম স্যারের সাথে কৌশল বিনিময় হয়।

    চলুন আমরা পুলিশ ভাইকে আমাদের নিজেদের ভাই বলে তাদের পাশে দাঁড়াই, কেননা প্রতিটি পুলিশ সদস্য আপনার-আমার কিংবা অন্য কারো ভাই, বোন, স্বামী, স্ত্রী বা সন্তান এবং এই সমাজেরই অংশ।

    আশা করি আমাদের পুলিশ ভাইয়েরা নতুন রুপে রুপান্তরিত করবে আমাদের গাছা থানা তথা সমগ্র বাংলাদেশ।

    পুলিশের জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর মানুষের একটি আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছিল।

    আমরা কি করোনা মহামারির কথা ভুলে গিয়েছি? যখন কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আমরা দেখতে পাচ্ছিলাম তার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা অন্য কেউ সেই মরদেহ স্পর্শ পর্যন্ত করেনি। তখন কিন্তু পুলিশ সদস্যরাই গিয়ে সেই মরদেহ সৎকার করেছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে, বাজার পৌঁছে দিয়েছে, আক্রান্ত হলে হাসপাতালে পৌঁছে দিয়েছে। এ কাজ করতে গিয়ে অসংখ্য পুলিশ সদস্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন।

    আসুন দেশটাকে আবার নতুন করে গড়ে তুলি, আইন-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসি, পুলিশদের কাজের পরিবেশ সৃষ্টি করে দেই, নতুন বাংলাদেশ গঠনে সবাই অংশগ্রহণ করি।পুলিশের পাশে দাঁড়ান, আপনার শেষ ভরসাস্থল কিন্তু তারাই।#

    মহ/বাংলার তরী

  • দুর্গাপুরে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

    দুর্গাপুরে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

    দুূর্গাপুর প্রতিনিধি :

    আজ ১৫ আগস্ট রোজ বৃহস্পতিবার, সকালের দিকে রাজশাহীর দুর্গাপুরে আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ।

    রাজশাহীর দুর্গাপুর নওপাড়া পালশা গ্রামে তিনটি পিস্তল, একটি রিভলবার ও শর্টগানের গুলি সহ ২৮ রাইন্ড পিস্তলের গুলি উদ্ধার করে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ।

    জানা যায়, আজ সকাল ৯ ঘটিকা’য় নওপাড়া ইউনিয়ন তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি শ‌পিং ব‌্যা‌গের ম‌ধ্যে স্থানীয় লোকজন অস্ত্র গু‌লি দেখ‌তে পে‌য়ে থানা পুলিশকে খবর দেয়, পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে ০৩ টি পিস্তল, ০১ টি রিভলবার, ০৪‌টি পিস্তললের ম‌্যাগা‌জিন, ০৭ টি শর্টগা‌নের গু‌লি, ও ২৮ রাইন্ড পিস্ত‌লে‌র গুলি উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম
    এবং তিনি বলেন, পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।

    একালার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলার ভালো এবং প্রতিটি সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

     

    মহ/দৈনিক বাংলার তরী

  • পুঠিয়া জিউপাড়া ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৫ ই আগস্টে জন্মদিন পালিত

    পুঠিয়া জিউপাড়া ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৫ ই আগস্টে জন্মদিন পালিত

    পুঠিয়া প্রতিনিধ :

    রাজশাহী পুঠিয়া জিউপাড়া ইউনিয়নে ১৫ ই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত।

    গত ১৬ বছর পরে উন্মুক্ত ভাবে এই জন্মদিন পালিত হয় বলে জানান আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে, এদেশে আর কোন রকমের স্বৈরাচারক শাসক আসতে পারবে না।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো জয়নাল আবেদীন, থানা বিএনপি’র সদস্য, উক্ত জন্মদিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ লুৎফর রহমান মাস্টার ইউনিয়ন বিএনপি সদস্য, সাবেক প্রধান শিক্ষক মেহের উদ্দিন, উক্ত অনুষ্ঠানের ভাদু প্রামাণিক সৈয়দপুর ২ নং ওয়ার্ড সদস্য উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুগ্ন আহবায়ক জিউপাড়া ইউনিয়ন যুবদল, তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের যা যা করণীয় আমরা ঐক্যবদ্ধভাবে এ স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব,

    উক্ত অনুষ্ঠানে বিএনপি’র কর্মী সহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

  • আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এখনো চাঁদাবাজি চলছে গাজীপুরে

    আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এখনো চাঁদাবাজি চলছে গাজীপুরে

    গাজীপুর সংবাদদাতা:

    গাজীপুরে এখনো আওয়ামী লীগ নেতাদের সাপোর্টে এখনো চলছে চাঁদাবাজি। এই লোকের নাম হচ্ছে রাসেল তার নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতারা তাকে মদদ দিচ্ছে।

    সে দিন দুপুরে গাজীপুর বাইপাস মোড়ে দোকান থেকে চাঁদা তুলে। যারা চাঁদা দিতে না চায় তাদের মারধর করে মেরে ফেলার হুমকি দেয়।

    রাসেলের ভয়ে অনেকেই গাজীপুর বাইপাস অন্য কোথাও চলে গেছে। আবার অনেককে মেরে হাত-পা ভেঙে দিয়েছি তার প্রমাণও রয়েছে। পুলিশ আওয়ামী লীগ নেতাদের তাকে ধরতে পারে।চাঁদাবাজির পাশাপাশি মদ,, বাবা, হেরোইন, ইত্যাদি ব্যবসা করে থাকে এবং সেবনও করি। গাজীপুর বাইপাসে ব্যবসায়ীরা এর থেকে মুক্তি চাচ্ছে।

     

    মহ/বাংলার তরী