June 5, 2026, 9:52 pm
শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার বাগমারায় আদালতের আদেশ অমান্য করে অবৈধভাব ডিলার নিয়োগ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত মিথ্যা মামলা ও অপপ্রচারের নিন্দা, সুষ্ঠু তদন্তের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল রাসিকের ২২ নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া, আলোচনায় অমিত ঘোষ বিকি সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ : পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ (ছয়) মাসের জন্য এ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ , মূখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষর করেছেন।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম সাজু। মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ্ সোহানুর রহমান ( মো: সোহানুর)।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. সাফফাত আহমেদ তিতাস। যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি।

সদস্য সচিব করা হয়েছে আঞ্জুমান আরা হক আরশি’কে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ । যুগ্ম সদস্য সচিব হিসেবে ইমন রাজ, তানভীর হোসেন রুওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুব মনোনীত হয়েছেন।
এছাড়া মুখ্য সংগঠক হিসেবে খালেদ হাসান মিলু এবং সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয় দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হিসেবে আশরাফুল ইসলাম আযিম এবং সহ-মুখপাত্র হিসেবে উর্মি খাতুন মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তিতে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।# মহ/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন