Category: ফিচার

  • পুঠিয়ায় দলীয় অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    পুঠিয়ায় দলীয় অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    নিউজ ডেস্ক:

    রাজশাহীর পঠিয়ায় দলীয় অফিস খোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে শিলমাড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ায় বিএনপির নতুন অফিস খোলাকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামান এর সমর্থকের সাথে শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম এর সমর্থকের সংঘর্ষ হয়।

    সংঘর্ষে আহতরা হলেন হায়াত গ্রুপের ইন্তাজ আলী (৫০), মো. মিঠু (৪০), কালা চাঁদ (৫১), মো. রেজাউল ইসলাম (৪৮), ডাবলু সরকার (৪০), আজহার আলী (৫৫) এবং হাফিজুল গ্রুপের মো. রবিন (৩০), সোহাগ আলী (২৬), রাজু হোসেন (২৫), জিল্লুর রহমান (৩২), মহিউদ্দিন আহমেদ (৩৫)। আহতদের বাড়ি পুঠিয়ার মোল্লাপাড়া ও ছাতারপাড়ায় এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে , পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হাফিজুল ইসলামের সমর্থকরা ছাতারপাড়া বাজারে বৃহস্পতিবার একটি নতুন অফিস খোলেন। নতুন অফিস খোলায় পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর‌্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়।

    পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ছাতারপাড়া বাজারে নতুন অফিস খোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।# মহ/ দৈনিক বাংলার তরী

    সূত্র:রাজ: আলো

  • জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক কৌশিক আহমেদ

    জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক কৌশিক আহমেদ

    জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।

    নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুভি বাংলা টেলিভিশন ও সময়ের আলো পত্রিকার বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ। তিনি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে বারবার নির্যাতনের শিকার হয়েছেন।

    রোববার সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

    নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ সোহাগ জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম রানা ও তার যোগ্য উত্তরসূরী নব নির্বাচিত সভাপতি গোল নাহার ইভা এবং সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার খ. ম. জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।# মহ/

  • দুর্গাপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    দুর্গাপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদকঃ

    রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুর্গাপুর শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন
    অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুর্গাপুর শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক
    মাওলানা শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সহ- সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুর্গাপুর শাখার সেক্রেটারি সাইদুর রহমান শামীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে দুর্গাপুর শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সেক্রেটারি মোঃ শামিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর সদর ওয়ার্ড সভাপতি অধ্যাপক খায়রুল বারি তুহিন সহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। উক্ত সভায় বক্তারা, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেন।#  মহ/

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা হাসিবের কম্বল বিতরণ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা হাসিবের কম্বল বিতরণ

    স্টাফ রিপোর্টার:

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার প্রান্তিক পর্যায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা, তালাইমারি ও শিরোইল স্টেশন এলাকায় অসহায় এবং গরিব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে-অসহায় শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়।

    কম্বল বিতরণকারী নেতা হচ্ছেন মো. হাসিবুল হাসান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ও শাখা ছাত্রদলের নেতা। এসময় তার সাথে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

    এবিষয়ে হাসিবুল হাসান বলেন, রাজশাহী শহরে শীত নামার পরে ঘুরাঘুরি করতে গিয়ে এসব দারিদ্র অসহায় মানুষ জন আমার চোখে পড়ে। আমি এদের কষ্ট টা অনুভব করতে পেরে তখনই পরিকল্পনা করেছিলাম এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে কষ্ট করে রাত্রি যাপন করা ব্যাক্তিদের জন্য কিছু একটা করবো। আমার সাধ্য মতো যতোটুকু সম্ভব ততটুকু নিয়েই আমি আজ আমার পরিকল্পনা বাস্তবায়ন করি।

    কম্বল বিতরণের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্সের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।# মহ/

  • বরিশালের হয়ে যে কয় ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি

    বরিশালের হয়ে যে কয় ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি

    মিউজিক ফেস্ট দিয়ে শুরু হয়েছে বিপিএলের ১১তম আসরের আনুষ্ঠানিকতা। কয়েকদিন পরই শুরু হবে ২২ গজের লড়াই। তবে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

    তাই দর্শকদের মধ্যে কৌতুহল জেগেছে বিপিএল খেলতে কবে ঢাকায় আসছে এই পাকিস্তানি পেসার। আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

    ঠিক কতটি ম্যাচের জন্য শাহিন আফ্রিদিকে দলে নেওয়া হয়েছে এমন প্রশ্ন করা হয় মিজানুর রহমানকে। জবাবে তিনি বলেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার।

    প্রথমে ঢাকা পর্বে মোট দুটি ম্যাচ খেলবে বরিশাল। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহী এবং ষষ্ঠ ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল। এই দুই ম্যাচে দেখা যাবে শাহিনকে। এ ছাড়াও সিলেট পর্বের তিন ম্যাচেও বরিশালের প্রতিনিধিত্ব করবেন এই বাঁহাতি পেসার। ৭ ম্যাচের চুক্তি হলে চট্টগ্রাম পর্বেও দেখা যাবে তাকে।

    তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল।

    ফরচুন বরিশাল স্কোয়াড

    তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী।#মহ/ দৈনিক বাংলার তরী

    সূত্র:rtv

  • রাজশাহীতে হাইকোর্টের আদেশ অমান্য! সর. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং ব্যবসা: নিরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ! 

    রাজশাহীতে হাইকোর্টের আদেশ অমান্য! সর. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং ব্যবসা: নিরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ! 

    স্টাফ রিপোর্টার:

    শিক্ষানগরী রাজশাহীতে শিক্ষাকে সেবা থেকে ব্যবসায় পরিনত করে চলছে রমরমা কোচিং বাণিজ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের পাশাপাশি সরকারী স্কুল-কলেজের শিক্ষকরাও এখন এই কোচিং বাণিজ্যে নিয়োজিত।

    নগরীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে কোচিং সেন্টার চলছে, তারমধ্য সবচেয়ে বেশি কোচিং সেন্টার চলছে কাদিরগঞ্জ এলাকায়।

    রাজশাহী সরকারী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বেশি কোচিং সেন্টার দেখা যায়। ৩/৪ তালা বাসা ভাড়া নিয়ে একই বিল্ডিং-এ প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা নামের কোচিং দেখা যায়।

    বছরের শুরুতে বেশি শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতায় আকর্ষনীয় প্রচারপ্রত্র নিয়ে কোচিং সেন্টারগুলো জোরদার প্রচার প্রচারনা শুরু করেছে।

    এই প্রতিযোগিতায় সরকারী স্কুলের শিক্ষকরাও থেমে নাই। হাইকোর্টের আদেশ অমান্য করে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও কোচিং বাণিজ্যকে বৈধ মনে করেন।

    আর এর পিছনে মুল সমস্যা হলো আইন বাস্তবায়নকারী সংস্থার উদাসীনতা আর অবহেলা।

    হেলেনাবাদ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক হাবিবুর রহমানের কোচিং “বাংলা বাতিঘর” চাকচিক্য গ্লোসি পেপারে প্রচারপত্র ছাপিয়ে ১ নভেম্বর থেকে ভর্তি শুরু করেছে।

    ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত তিনি নিজেই ব্যাচ করে পড়ান। প্রচার পত্রে তার কোচিংএর ব্যাচ সংখ্যা ২১ টা। প্রতি ব্যাচে জনপ্রতি শিক্ষার্থীর কাছে কোর্স ফি ৮ /৯ হাজার টাকা।

    অবৈধভাবে কোচিং সেন্টার চালানোর বিষয় নিয়ে শিক্ষক হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন তিনি অন্যায় করছেন।

    সেই সাথে তিনি বলেন “সরকারী হাসপাতালে চাকরী করে ডাক্তাররা যদি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখতে পারে তাহলে আমরা কেনো পারবো না, আমরা তো চুরি করছি না”।

    বাংলা বাতিঘরের কোন ট্রেড লাইসেন্স আছে কি জানতে চাইলে তিনি জানান তার কোচিং এর কোন ট্রেড লাইসেন্স নাই।

    একই এলাকায় “বাংলা মন্জুষা” নামের কোচিং সেন্টার চালাচ্ছেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক দীলিপ কুমার।

    দীলিপ কুমার মাধ্যমিকের শিক্ষক তিনিও তার কোচিং সেন্টারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী পড়ান।

    তার কোচিং সেন্টারের স্টাফদের দেয়া তথ্য মতে ব্যাচ সংখ্যা ১২ টা প্রতি ব্যাচে ৫০/৬০ জনের বেশি শিক্ষার্থী পড়ান। তিনি নিজেই ক্লাশ নেন স্টাফরা অন্যান্য প্রাসঙ্গিক কাজ গুলো করে।

    কোচিং সেন্টার চালানোর বিষয় নিয়ে তার সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে চায়ের দাওয়াত দেন তার কোচিং সেন্টারে।

    অবৈধভাবে কোচিং সেন্টারের বিষয় নিয়ে জানতে চাইলে তিনি কোচিং সেন্টার চালাতে পারেননা বললেও পরে বলে কিছু ক্ষেত্রে কোচিং করার অনুমতি আছে তবে কোন ক্ষেত্রে কোচিংএর অনুমতি আছে সেটা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।

    তিনি বলেন আমি মাধ্যমিকের শিক্ষক আমার কোচিং-এ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পড়ানো হয়। তবে তার সাদা কাগজের প্রচারপত্রে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে তথ্য দেয়া আছে, এবং তিনি স্কুলের মাধ্যমিকের শিক্ষক।

    স্কুল সুত্রে জানা যায় দিলীপ কুমার পড়াশোনা করেছে সংস্কৃতি বিষয়ে, স্কুলে নিয়োগ নেন হিন্দু ধর্ম শিক্ষক হিসেবে পরবর্তীতে সংস্কৃতিতে বাংলা ৩০০ নম্বরের বিষয় থাকায় তাকে বাংলার শিক্ষক হিসেবে নিয়োগ দেন।

    তার চাকরি সম্প্রতি সময়ে সরকারী হয়েছে তবে তিনি সরকারী ভাবে এখনও বেতন পান না, স্কুল থেকে কিছু সম্মানি পান ।

    তবে কোচিং বাণিজ্য করেই তিনি গড়ে তুলেছেন দুইটা বাড়ি। একটায় বসবাস করে আরেকটি কয়েকজন শিক্ষক মিলে যৌথ মালিকানায় নির্মানাধীন।

    জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার ভাই একই প্রতিষ্ঠানের রসায়নের প্রভাষক ইন্দ্রজিৎ সরকার জড়িত। (যা পরবর্তীতে প্রকাশিত হবে)

    স্ত্রীর নামে রাজশাহী সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স করে নিজেই কোচিং পরিচালনা করেন দীলিপ কুমার। কোচিং বাণিজ্যের বিষয়ে তথ্য সংগ্রহের পর থেকে দীলিপ কুমার বিভিন্ন মহলে তদবির করেন যেন তার নামে সংবাদ প্রকাশ না করা হয়।

    কোচিং বাণিজ্যের বিষয় নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জানান ” সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য করার বিধান নাই ” তার প্রতিষ্ঠানের শিক্ষক কোচিং করে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোন শিক্ষক কোচিং করে সেটা আমার জানা নাই তবে আমি জানলে তাকে সতর্ক করে দিবো “।

    সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং সেন্টার করতে পারবে কি না জানতে চাইলে আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড.শরমিন ফেরদৌস বলেন “না পারবে না, কোন শিক্ষক কোচিং করতে পারবে না বিধানে নেই “।

    শহরের মধ্যেই কোচিং সেন্টার চালাচ্ছে আপনারা কেনো সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ” আমদের কাছে সঠিক কোন তথ্য নাই কোন শিক্ষক কোচিং সেন্টার চালাচ্ছে, তাই আমরা কোন পদক্ষেপ নিতে পারিনা।

    কেউ যদি অভিযোগ করে তাহলে আমি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীর বাঘায় যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্তের জন্মদিন উদযাপন।

    রাজশাহীর বাঘায় যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্তের জন্মদিন উদযাপন।

    বাঘা প্রতিনিধি :

    রাজশাহী জেলার বাঘা উপজেলার কৃতি সন্তান ও মানবতার ফেরিওয়ালা শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত এর ৫১ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 

    মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বাঘা পৌরসভার নারায়নপুর বাজারে কেক কেটে জন্মদিনটি পালন করা হয়।

    জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর গ্রামে ১৯৭৩ সালের ১৫ অক্টোবর একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন শ্রী রথীন্দ্রনাথ দত্ত। তার পিতা রোহিণী দত্ত ও মা আরতি দত্ত। পরিবারে তারা দুই ভাই, তিন বোন। স্ত্রী ও ২ কন্যা সন্তান নিয়ে তার সংসার। তিনি তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস (কর্মক্ষেত্র) করেন।

    তিনি তার কর্মজীবনে বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এর দায়িত্বে রয়েছেন। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের একান্ত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার, উপ-পরিচালক বি সি এস (প্রশাসন) একাডেমী,

    শাহবাগ, ঢাকা ও লক্ষীপুরের ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে এসেছেন। সেবা প্রদানে করেননি কখনো কার্পণ্যতা। কর্মজীবনে যেখানেই দায়িত্ব পালন করেন সেখানেই হাস্যজ্জল মুখে সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও  বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করে চলেছেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদল এর সাবেক সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেলা ছাত্রদল মোঃ সোহেল রহমান, জেলা ছাত্রদল এর সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল, শাহদ্দৌলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল এর সাবেক সভাপতি তানভীর আহমেদ পিয়াস, আব্দুল হাকিম, মৌসুম আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন অনিক, পাকুরিয়া ২ নং ওয়ার্ড যুবদল সভাপতি হাফিজুল ইসলাম সনেট, যুবদল নেতা শামীম হোসেন যুবদল নেতা মেহেদী হাসান রিঙ্কু,  যুবদল নেতা মাইনুল ইসলাম, যুবদল নেতা রনি আহমেদ, যুবদল নেতা আরিফ, রাজীব, ভুট্টো, সাব্বির, লালন সরদার, প্রান্ত পান্ডে,  সুজন ঘোষ, সবুজ ঘোষ, স্বাধীন সরদার, তরিকুল ইসলাম বিদ্যুৎ, বিপ্লব সরকার, বাবু সহ প্রমুখ।

    এসময় উপস্থিত সকলেই যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত সহ তার পরিবারের সকল সদস্যদের সর্বাঙ্গিন সফলতা কামনা করেছেন।#মহ/দৈনিক বাংলার তরী

  • রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার

    রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার :

    ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। তিনি জানান, তার নামে ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

    এছাড়া রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোন মামলা থাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।#মহ/ দৈনিক বাংলার তরী

  • দাউদকান্দি উপজেলা ভূমি অফিসে ই-নামজারি সহ অন্যান্য সেবা প্রদান

    দাউদকান্দি উপজেলা ভূমি অফিসে ই-নামজারি সহ অন্যান্য সেবা প্রদান

    প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ও ভূমি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের হয়রানি বন্ধে ভূমি মন্ত্রণালয় যেসব ডিজিটাল সেবা দিয়েছে এই লক্ষে অনলাইন ভূমি সেবা ব্যবস্থাপনার সুফল পাচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা জনসাধারণ।

    দাউদকান্দি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে দেখা গেছে, নামজারি সহ বিবিধ মামলা, ভূমি উন্নয়ন কর, অর্পিত সম্পত্তি লীজ, মানি আদায়, সরকারি খাস জমি উদ্ধার ইত্যাদি কাজে পূর্বের তুলনায় দৈনন্দিন কর্মকাণ্ড অনেক গতিশীল। বছর দু’য়েক আগে দাউদকান্দি উপজেলায় একটি নামজারি মামলা নিষ্পত্তিতে ৪৫-৬০ দিন সময় অতিবাহিত হতো, বর্তমানে মাত্র ১০-১৫ দিনে এ কার্যক্রম সম্পাদন হচ্ছে।

    প্রতিদিন বিপুল সংখ্যক সেবা প্রার্থী ই-নামজারি সহ বিভিন্ন সেবা গ্রহণে এ ভূমি অফিসে আসেন। হয়রানি ছাড়া সেবা পেয়ে তারা অনেক খুশি ও সন্তুষ্ট। সেবা নিতে আসা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের সালাউদ্দিন মাত্র দশ দিনের ব্যবধানে ই-নামজারি করতে পেরে আবেগ আপ্লুত হয়ে জানান, অনলাইনে নামজারি আবেদন করেন। এরপর মোবাইলে আসা এসএমএস অনুযায়ী শুনানিতে উপস্থিত হয়ে তার ই-নামজারি কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। অতীতের হয়রানির ঘটনা এখন ইতিহাস।

    ভূমি মন্ত্রণালয়ের তথ্যমতে, দাউদকান্দি উপজেলায় বিগত ৩০ দিনে নামজারি আবেদন নিষ্পত্তির গড় সময়সীমা ১০ দিন যা কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে সর্বনিম্ন।

    প্রাপ্ত তথ্যচিত্র অনুযায়ী কুমিল্লা জেলায় গড় নিষ্পত্তি দিনের ভিত্তিতে শীর্ষ অবস্থানে রয়েছে দাউদকান্দি উপজেলা ভূমি অফিস। তথ্য অনুযায়ী দাউদকান্দি উপজেলায় গড় নিষ্পত্তি সময় ১০ দিন, যা কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে সবচেয়ে শীর্ষে । ই-নামজারি সেবা সহজীকরণে ও জনগণকে স্বল্পতম সময়ে এ সেবা দিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান।

    তিনি জানান, কুমিল্লা জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের দিক-নির্দেশনার আলোকে আমরা আইনানুগভাবে নির্ধারিত সময় ও পদ্ধতিতে মানুষকে দ্রুততম সময়ে ভূমি সেবা ও ভূমি বিষয়ক পরামর্শ প্রদানে বদ্ধপরিকর। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সরাসরি শুনানি গ্রহণ, ইউনিয়ন ও উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট অফিসারদের তৎপরতার ফলে দালাল তথা তৃতীয় পক্ষের দৌরাত্ম্য কমেছে। দাউদকান্দিও মানুষ এখন অনলাইন/স্মার্ট ভূমি ব্যবস্থাপনার সুফল পাচ্ছে।

    এই কর্মকর্তা আরো বলেন, বর্তমান কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ই-নামজারি সেবা দিতে আমরা বদ্ধপরিকর। যখন আমি এ উপজেলার দায়িত্ব গ্রহন করি তখন গড় নিষ্পত্তি সময় ছিল ৪৫ থেকে ৬০ দিন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো, অফিস সহকারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ সেবা বর্তমানে ১০ দিনে দেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আরও স্বল্প সময়ে এ সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

    দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাকে বাস্তবায়ন করে এখন আমরা স্মার্ট ভূমি ব্যবস্থাপনার দিকে আগাচ্ছি। স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের লক্ষে জণগনকে শতভাগ দ্রুততার সাথে এবং সহজে সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে দাউদকান্দি উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনা প্রসংশনীয়।

  • ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, ৩ জনকে বরখাস্ত

    ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, ৩ জনকে বরখাস্ত

    গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিনজনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক এবং রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

    তদন্ত কমিটি ও বরখাস্তের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া।

    বরখাস্তরা হলেন- আপ ঘুন্টি স্টেশন মাস্টার মো. হাসেম, পয়েন্টস ম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান।

    রেলওয়ের পক্ষ থেকে সিওপিএস মো. শহীদুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের আঞ্চলিক তদন্ত কমিটি এবং রেলেওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিকমিউনিকেশন) সৌমিক শাওন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।

    এ প্রসঙ্গে জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। সিগন্যাল ম্যানের ভুলের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    তবে কমিউটার ট্রেনটিতে তেমন যাত্রী ছিল না বললেই চলে। এ কারণে হতাহতের সংখ্যা কম হয়েছে। কমিউটার ট্রেনের লোকো মাস্টারসহ (ট্রেনের চালক) চারজন আহত হয়েছেন।

    এদিকে শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ওই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। এতে টাঙ্গাইল কমিউটারের তিনটি বগি দুমড়েমুচড়ে যায়।

    এছাড়াও দুটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এলে মেরামতের কাজ শুরু করা হয়। কাজ চলমান থাকলেও দুপুর থেকে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে।