Category: অপরাধ

  • দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল

    দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল

    নিজস্ব প্রতিবেদক:

    রাজশাহীর দুর্গাপুর পৌরসভার অসহায় হতদরিদ্র ৩ হাজার ৮৫ পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

    ১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে পৌরসভার গুদাম থেকে বিতরণ কর্মসূচি শুরু হয়।

    উক্ত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাবুল হক, কার্যসহকারী, রতন কুমার ঘোষ, হিসাব রক্ষক, মোঃ হাবিবুর সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভিজিএফ কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার জন্য মোট ৭৮.৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী দুর্গাপুর পৌরসভার ও উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।

    দুর্গাপুর পৌরসভার ৩০৮৫ কার্ডের বিপরীতে ৩০.৮৫০ মেঃটন, নওপাড়া ইউপির ৮৪৪ কার্ডের বিপরীতে ৮.৪৪০ মেঃটন, কিসমত গণকৈড় ইউপির ৬৩৪ কার্ডের বিপরীতে ৬.৩৪০ মেঃটন, পানানগর ইউপির ৫৪২ কার্ডের বিপরীতে ৫.৪২০ মেঃটন, দেলুয়াবাড়ি ইউপির ৭৪৫ কার্ডের বিপরীতে,৭.৪৫০ মেঃটন, ঝালুকা ইউপির ৭১৫ কার্ডের বিপরীতে ৭.১৫০ মেঃটন, মাড়িয়া ইউপির ৪৯৯ কার্ডের বিপরীতে ৪.৯৯০ মেঃটন, জয়নগর ইউপির ৮৩৪ কার্ডের বিপরীতে ৮.৩৪০ মেঃটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।# মহ/

  • কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ বিয়ার উদ্ধার ; আটক ৩

    কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ বিয়ার উদ্ধার ; আটক ৩

    নিজস্ব প্রতিবেদক :

    গাজীপুরের কালীগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা কারবার করে আসা ৩ জনকে, অবশেষে স্থানীয়দেয় সহয়তায় ১৮২৪ বিয়ার ক্যান সহ গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে পৌর ঘোনাপাড়া এলাকার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতর থেকে প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান থেকে ৪২ কার্টুন অর্থাৎ ১৮২৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, ১. কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার ফোরাক্কা এলাকার ফজলুর রহমানের পুত্র মোঃ মেহেদী হাসান (৩৪), ২. সিলেট জেলার ছাতক থানার জৈন্তাপুর এলাকার নিজাম উদ্দিনের পুত্র নাজির হোসেন (২১) ও ৩. নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা এলাকার আব্দুল বারেকের পুত্র আমান উল্লাহ (৩৩)।

    তদন্তকারীদের ধারণা মতে, এই শিল্প প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে বহু দিন ধরেই গোটা কালীগঞ্জ, গাজীপুর ও টঙ্গী সহ ঢাকা শহরে মাদক সরবরাহের কাজ চলে আসছিল। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যই শেষ পর্যন্ত এই অভিযানকে সফল করে তুলেছে বলে জানিয়েছে পুলিশ।

    এই ঘটনার পর থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রেফতারের ভয়ে অনেকেই গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তবে উদ্বেগের বিষয় কালীগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন গত তিন দিন পূর্বে কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে বলে জানিয়েছন। কিন্তু ঘটনার পরপরই স্থানীয় দলীয় একাধিক প্রভাবশালী নেতা বিভিন্ন ভাবে তদবির শুরু করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্য একটাই মাদকের উৎস যেন আড়ালেই থেকে যায়, আর হেফাজতে থাকা ব্যক্তিদের যেন ছেড়ে দেওয়া হয়। এই তদবির নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান সম্পন্ন করে ৩ জনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং ৩০/০২/২০২৬

    এ সম্পর্কে কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেল আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, এলাকাবাসী মিনি ট্রাকে বিপুল পরিমাণ বিয়ার সহ ৩ জনকে আটক করে থানায় খবর দিলে, থানার ওসি মো: জাকির হোসেন ও সেকেন্ড অফিসার মো: শামীম সহ পাঁচ জন অফিসার বিয়ার সহ আসামীদের গ্রেফতার করে। আমরা সিজার লিষ্ট করে মাদক, পরিবহনের মিনি ট্রাক সহ তিন জনকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি।# মহ /

  • দুর্গাপুরে জমিজমা বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ

    দুর্গাপুরে জমিজমা বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আকরাম আলী (৩০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বেলঘরিয়া বাজার সংলগ্ন জরিপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন ও তালেব ফকিরের মধ্যে এলাকায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে বিরোধকে কেন্দ্র করে আবুলের ছেলে আকরামের উপর অপর পক্ষের তালেব ফকিরের ছেলে এনামুল হামলা চালায়। এতে আকরাম আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ভুক্তভোগী আকরাম বলেন ,“জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ও আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। আমি তাকে গালমন্দ করতে নিষেধ করলে একপর্যায়ে সে আমার স্ত্রীকে হেনস্থ করার চেষ্টা করে। আমি তাকে বাধা দিতে গেলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার মাথায় ও গলায় কিল, ঘুষি মেরে ফলা জখম করে। এছাড়াও এনামুল আমার লুঙ্গির মোড়ায় রাখা বিকাশের ব্যবসার এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। সে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”

    জানতে চাইলে অভিযুক্ত এনামুল বলেন, ওয়ারিশদের জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তিনি বলেন টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন।

    এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    ম/হ..

  • দুর্গাপুরে অফিস কক্ষ ভেঙ্গে তিন লক্ষ টাকা চুরি

    দুর্গাপুরে অফিস কক্ষ ভেঙ্গে তিন লক্ষ টাকা চুরি

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহীর দুর্গাপুরে “ নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড”এর ম্যানেজার শাহিনুর ইসলামের অফিস কক্ষের তালা ভেঙ্গে আনুমানিক ৩ লক্ষ টাকা চুরি হয়েছে। দুর্গাপুর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ১৫ অক্টোবর ( বুধবার ) গভীর রাতে উপজেলার শালঘড়িয়া চুরির এই ঘটনা ঘটে।

    এলাকাবাসী ও কতৃপক্ষ সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ-কর্মে শেষ করে কক্ষটি তালাবদ্ধ করে রেখেছিলেন ম্যানেজার। গভীর রাতে কক্ষটির তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তিনটি লোহার ড্রয়ার ভেঙ্গে প্রায় ৩ লক্ষ টাকা চুরি করেছে। নৈশপ্রহরী দায়িত্বে থাকা আবুল খায়ের ও আকরাম আলীকে জিজ্ঞাসা বাদ করা হলে তারা জানান, দুইটার পর ঘুমিয়ে পড়েছি চুরি ঘটনা বুঝতে পারিনি।

    নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড এর ম্যানেজার শাহিনুর ইসলাম জানান, আজ রাত ২ টা থেকে ভোর ৪ টার মাঝে চুরির এই ঘটনা ঘটে আনুমানিক ৩ লক্ষ টাকা চুরি হয়েছে। চোরেরা অন্য কোন মালামাল নেয়নি। দুই নৈশ প্রহরীকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সিদ্ধান্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ অথবা এজাহার দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।# মহ/

  • ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন!

    ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। চাঁনশিকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানীর ঐ সময়ের টহলরত সদস্যগণ তাদের আটক করে। 

    জানা যায়, উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা।

    পুশইনদের মধ্যে-মোঃ বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মোঃ রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০),  মোঃ মেহেদী হাসান মুন্না (২৯), মোঃ সেলিম (২৯),  মোঃ রুলাস (৩২), মেহের আলী (৩২), মোঃ রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মোঃ মোশারফ আলী (২১)।

    বিজিবি ৫৯ ব্যাটালিয়ন কমান্ডার লেপটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ও চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী পুশইনের ঘটনাটি সত্বতা সকলেই স্বীকার করেন।

    তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করলে তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। সাজা ভোগ শেষে পুলিশ তাদের ভারত সীমান্ত বাহিনী বিএসএফের কাছে তাদের হস্তান্তর করে।

    বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস সীমানা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

    উল্লেখ্য, একই উপজেলা দিয়ে গত ০৩ জুন ২০২৫ ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জন (৪ জন মহিলা ও ৪ জন পুরুষ) ব্যক্তি অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির একটি টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়।#মহ/

  • ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল নিয়ে সাকত’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন!

    ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল নিয়ে সাকত’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তিন উপজেলার সংগঠন “সাংবাদিক কল্যাণ তহবিল” নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট-এর আয়োজনে বুধবার (১৪ আগষ্ট ২০২৫) দুপুর ১২টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আধাঘন্টাব্যাপী চলাকালীন এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।

    সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহসভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ।

    মানববন্ধনে সাকত (সাংবাদিক কল্যান তহবিল) এর সভাপতি আসাদুল্লাহ আহমেদ বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। আর এই বিবেককে যদি গলা টিপে ধরা হয়, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারায় নৃশংসভাবে হত্যা করা হয়। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি! এদেশে তাহলে আইনকানুন বলে কিছু থাকলো না!

    বক্তব্যের ধারাবাহিকতায় সাকত’র সাধারণ সম্পাদক সাকিল হোসেন বলেন, সাংবাদিকতার পেশাকে এদেশের চতুর্থস্তম্ভ বলা হয়ে থাকে। তাহলে জাতির কাছে প্রশ্ন আসতেই পারে, তাহলে সাংবাদিকগণ কোন পর্যায়ের সম্মানের অধিকারী। অথচ গত কয়েকদিন পূর্বে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কোপিয়ে হত্যা করা কি মানুষের কাজ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে চরম উচিৎ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সে সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।#মহ/

  • ভোলাহাটে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ!

    ভোলাহাটে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় প্রবাহিত মহানন্দা নদীর ফোরামঘাটের ওপর নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ জন কর্মকর্তার নামে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।

    সেতুর স্থায়িত্ব হুমকি ও পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙনের আশঙ্কার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৭ আগষ্ট ২০২৫) লিগ্যাল নোটিশ প্রদান করেছেন হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফাতহুল বারী।

    নোটিশে বলা হয়, সরকারের প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু স্থানীয় জনগণের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু পরিতাপের বিষয় জেলা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৪(৭) ধারা যথাযথ ভাবে পর্যালোচনা না করে বিশেষ করে নির্মানাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন করার অনুমতি প্রদাণ করায় স্থানীয় জনগণের স্বপ্নের সেতুর স্থায়ীত্ব মারাত্বক হুমকীর মধ্যে পড়েছে।

    নোটিশে আরো উল্লেখ, বালু উত্তোলনের জন্য নির্ধারিত সময়সীমা ৩০ জুন ২০২৫ শেষ হলেও এখনো উত্তোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি শর্তভঙ্গ করে কয়েকশত গাড়ি বালু অন্যত্র সরিয়ে নিয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

    বিগত কয়েক বছর ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদের বসত ভিটাসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। ভাঙ্গন কবলিত জায়গায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে ভাঙ্গনের পরিমান আরো বেড়ে যাবে। নদীপাড় রক্ষার জন্য স্থানীয় প্রশাসনকে অসংখ্যবার এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

    অ্যাডভোকেট ফাতহুল বারী তাঁর লিগ্যাল নোটিশে অবিলম্বে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তিনি জনস্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে আইনি প্রতিকার চাইতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন।

    নোটিশে ভূমি মন্ত্রনালয় সচিব, রাজশহী বিভাগীয় কমিশনার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর, সহকারী কমিশনার (ভূমি) ভোলাহাট, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, এমএমবিইএল এন্ড এমএমএম জেভি প্রথম শ্রেনীর ঠিকাদার ও সরকরাহকারী প্রতিষ্ঠানের নামে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।# মহ/

  • রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ৩

    রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ৩

    নিজস্ব প্রতিবেদক :

    গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর গ্রাম হতে রাতে ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা চারঘাট থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), মোঃ মামুনুর রশিদ (৩৫) ও মোঃ হৃদয় (২৪)। মোঃ মেহেদী হাসান মুন্না রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর (মোল্লাপাড়) গ্রামের মোঃ আবুল কালাম আজাদের পুত্র, মোঃ মামুনুর রশিদ একই থানার রায়পুর (মহাজন পাড়া) গ্রামের মোঃ মুনছুর আলীর পুত্র এবং মোঃ হৃদয় একই থানার একই গ্রামের মোঃ জামরুল ইসলামের পুত্র।

    ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক ও ফোর্স-সহ আজ সোমবার (১৪ এপ্রিল) রাত ০১:৩০মি: এর দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ফরিদপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহীর চারঘাট থানাধীন রায়পুর গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল কুদ্দুসের বসত বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মো: আব্দুর রাজ্জাক ফোর্স-সহ সোমবার (১৪ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে। চারঘাট থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযুক্ত মো: মেহেদী হাসান মুন্নার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশে কোমরে গোজা অবস্থায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি-সহ তাদেরকে গ্রেফতার করে। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় অভিযুক্তদের নিকট হতে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।# মহ/

     

  • জয়পুরহাটে ৪১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    জয়পুরহাটে ৪১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    নিজস্ব প্রতিবেদক :

    জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

    র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৪ এপ্রিল)  জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকা হতে ৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক দব্যবসায়ী জুলহাজ ও কাজল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-৫ ।

    গ্রেফতারকৃতরা হলেন  মোঃ জুলহাস (৩২), পিতা-মৃত শাহাজাহান, গ্রাম-আরাফাত নগর, থানা-সদর, জেলা-জয়পুরহাট এবং মোঃ কাজল ইসলাম (৩১), পিতা-মোঃ সাইফুল ইসলাম, গ্রাম-পশ্চিম কোড়িয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এলাকার বাসিন্দা।

    গ্রেফতারকৃত আসামী জুলহাস এবং কাজল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী জুলহাস এবং সোহাগ এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।গত(১৪ এপ্রিল) সোমবার জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকায় মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজল কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদ্বয়ের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

    গ্রফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।# মহ/

  • ঢাকায় যুবককে খুন : ভাড়া বাসায় মেলে নিথর দেহ

    ঢাকায় যুবককে খুন : ভাড়া বাসায় মেলে নিথর দেহ

    নিজস্ব প্রতিবেদক :-

     

    ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে বিপ্লব গাজী (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।

    সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিপ্লবের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

     

    নিহত বিপ্লব রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।

    জানা যায়, ঢাকায় বেক্সিমকো ফার্মায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করতেন বিপ্লব। পুরান ঢাকা এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। রোববার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা বিপ্লবের খোঁজে গ্রামের বাড়ি ফোন দেন। তাতেও খোঁজ না মেলায় সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে বিপ্লবের খোঁজ জানতে চান।

     

    পরে বাসার মালিকসহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে তারা দেখেন বিপ্লবের নিথর দেহ।

    নিহত বিপ্লব গাজীর মামাতো ভাই হাসান গাজী জানান, ৪-৫ ধরে বেক্সিমকো ফার্মায় চাকরির সুবাদে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন বিপ্লব। অবিবাহিত বিপ্লব একাই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।

    ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

    ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।# মহ/