Tag: কোটা সংস্কারের দাবিতে রাবি-রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

    কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

    রাজশাহী প্রতিনিধি :

     

    সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা ও স্মারক লিপি প্রদান করেছেন আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    রোববার সকাল ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর তালাইমারি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট অতিক্রম করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে পদযাত্রা বেগমান করে তোলেন।

    পায়ে হেটে প্রায় ৮-৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের মেইন গেটের সামনে গেলে কর্তব্যরত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের থামিয়ে কয়েকজনকে স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার অনুরোধ করেন।

    পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনের প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাকক্ষে যান। এসময় জেলা প্রশাসকের প্রতিনিধিদল শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে বসার জায়গা করে দেন। কিছুক্ষণ পরই জেলা প্রশাসক শামীম আহমেদ সভা কক্ষে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারক লিপি গ্রহণ করে আজকের মধ্যেই তা যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির দপ্তরে পাঠানোর আশ্বাস প্রদান করেন।

    এসময় শিক্ষার্থীরা দাবি জানান,অনেক শিক্ষার্থী কষ্ট করে পায়ে হেঁটে এসেছেন এই কথাগুলোই আপনি তাদের সামনে গিয়ে বললে আশ্বস্থ হবেন ও তাদের শান্তিপূর্ণ আন্দোলন আরও সুশৃঙ্খল হবে বলে জানান।

    জেলা প্রশাসক তাদের কথা রাখেন ও মেইন গেটের সামনে গিয়ে কথা বলেন এবং স্মারক লিপি রাষ্ট্রপতির নিকট আজকেই পাঠানোর কথা জানালে তারা উল্লাসিত হয়ে স্লোগান দেন। এছাড়াও জেলা প্রশাসক আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, এই আন্দোলন যাতে কোনো বিশৃঙ্খলায় রুপ না নেয় এবং জানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

    রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদর কাছে স্মারকলিপি প্রদান ও তাদের সাথে দেখা করে কথা বলায় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

     

    মহ/দৈনিক বাংলার তরী

  • কোটা সংস্কারের দাবিতে রাবি-রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

    কোটা সংস্কারের দাবিতে রাবি-রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

    রাজশাহী প্রতিনিধি:

    সরকারি ১ম ও ২য় শ্রেণির চাকরিতে কোটা পুনর্বহাল বাতিল ও সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড অবস্থানের পর বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট পরে রাজশাহী বাইপাসে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

    ‘বঙ্গবন্ধুর বাংলায়,কোটা প্রথার ঠাঁই নাই’,‘মুক্তিযোদ্ধা বিরোধী অপশক্তিরা নিপাত যাক’,‘দেশ স্বাধীন করলো যারা,কেন অপমানিত হবে তারা’,‘কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে না বরং সমতা বিধান করে’, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ চলবে না, চলবে না’, ‘মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানহানি করা যাবে না’ এসময় এমনসব স্লোগানে৷ প্রতিবাদ জানান তারা।

    আন্দোলনের সমন্বয়ক আমান উল্লাহ খান বলেন,বিচার বিভাগ আইনগত সিদ্ধান্ত বা ব্যাখ্যা জানিয়েছে। তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা নেই। আমরা চাই,নির্বাহী বিভাগ থেকে নতুন পরিপত্র জারির মাধ্যমে আমাদের সার্বিক দাবিগুলো পূরণ। হুট করে স্থিতাদেশ দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আন্দোলন চলবে।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,সাম্য,মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের ছাত্রসমাজ তৎপর ছিল,আছে এবং থাকবে। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকুরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে,রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি করার কোনো বিকল্প নেই। বৈষম্যমূলক কোটাপদ্ধতির সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার রয়েছে।

    কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় পরিষদের সদস্য মেহেদী সজীব বলেন,আজকে আমরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অপরাধ করেছি। আমাদের লাগাতারে কর্মসূচি চলবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে।

    বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে এ রায় দেন আদালত। ফলে আগামী এক মাস পর এ বিষয়ে ফের শুনানি হবে।

    এসময় রাবির বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী উক্ত অবরোধে অংশগ্রহণ করেন।#

    মহ/দৈনিক বাংলার তরী