April 21, 2026, 5:16 am
শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার বাগমারায় আদালতের আদেশ অমান্য করে অবৈধভাব ডিলার নিয়োগ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত মিথ্যা মামলা ও অপপ্রচারের নিন্দা, সুষ্ঠু তদন্তের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল রাসিকের ২২ নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া, আলোচনায় অমিত ঘোষ বিকি সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পবা উপজেলায় নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

Reporter Name

জেলা প্রতিনিধি রাজশাহী :

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় দুই দিন পর মো. দুলাল (৪৫) নামের এক কৃষকের ভাসমান লাশের সন্ধান মিলেছে পুকুরে। নিহতের বাড়ি উপজেলার মদনহাটি গ্রামে।

বুধবার (২৫ সেপ্টেম্বর ) সকালে ওই গ্রামের একটি পুকুরে দুলালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পুকুরে দুলালের লাশের সঙ্গে একটি বাঁশও ভাসছে। লাশটি ওই বাঁশের সঙ্গে বাঁধা রয়েছে বলে ধারণা স্থানীয়দের। আজ বেলা ১১টা পর্যন্ত লাশ পুকুরের পানি থেকে তোলা হয়নি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমের জন্য অপেক্ষা করছি। তারা আসার পরে লাশটি পানি থেকে তুলে সুরতহাল করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’ ওসি বলেন, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কৃষক দুলাল। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ধারণা করা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।# মহ/দৈনিক বাংলার তরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন