রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, জামায়াত নেতা গ্রেপ্তার

Written by

in

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পবা উপজেলায় এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতের নাম ওমর ফারুক। তিনি বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের রোকন এবং পেশায় গ্রাম্য চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওমর ফারুক নিজ বাড়িতে স্ত্রীর সঙ্গে শিশুদের প্রাইভেট পড়াতেন। অভিযোগ উঠেছে, প্রায় ২২ দিন আগে এক শিক্ষার্থীকে একা পেয়ে তিনি অশালীন আচরণ করেন। পরে শিশুটি বাসায় গিয়ে পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত ওমর ফারুক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার বাবা মজিবুর রহমান ও এটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে বড়গাছী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন বলেন, ওমর ফারুক তাদের ওয়ার্ডের রোকন। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসা উচিত। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।# মহ/

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *