নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরাইলি বাহিনীর নির্বিচারে গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও শহীদদের মাগফেরাত কামনা করে দেওয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (শুক্রবার) দুর্গাপুর উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে পারভেজ মনির উদ্যোগে, দুর্গাপুর মুসলিম জনতার ব্যানারে ওলামা একরাম মুসল্লী সাধারণ জনতার উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদ মিছিল উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পুরা দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করে প্রতিবাদ সভাটি উপজেলা মোড়ে এসে অবস্থান নেয়।
এ-সময় ওলামা একরামরা গাজা উপত্যকায় বর্বর ইসরাইল বাহিনীর বিচার গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মুফতী জুবায়ের আমিন বলেন, এখনই সময় মুসলমানদের ইসরাইল ও ভারতীয় পণ্য বয়কট করার। এবং এই বর্বরতা হামলার বিচারের দাবি জানায় বিশ্ব নেতাদের কাছে।
উপজেলা মডেল মসজিদের ইমাম মো: আল-আমিন এর উপস্থিতিতে, মাওলানা জয়নাল আবেদিন, শহীদদের রুহের মাগফেরাত কামনা ও ইসরাইল, ভারত সহ বিশ্বের সকল মুসলমানদের মুসিবত থেকে পরিত্রাণের দোয়া ও মোনাজাত করেন ।#
মহ/