পুলিশ হোক জনতার বন্ধু

গাজীপুর সংবাদদাতা :

পুলিশ হোক জনতার বন্ধু এই স্লোগানকে সামনে রেখে আজ বিডি ক্লিন গাজীপুর এর গাছা জোনের দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে গাছা থানার নতুন অফিসার ইনচার্জ মো জিয়াউল ইসলাম স্যারের সাথে কৌশল বিনিময় হয়।

চলুন আমরা পুলিশ ভাইকে আমাদের নিজেদের ভাই বলে তাদের পাশে দাঁড়াই, কেননা প্রতিটি পুলিশ সদস্য আপনার-আমার কিংবা অন্য কারো ভাই, বোন, স্বামী, স্ত্রী বা সন্তান এবং এই সমাজেরই অংশ।

আশা করি আমাদের পুলিশ ভাইয়েরা নতুন রুপে রুপান্তরিত করবে আমাদের গাছা থানা তথা সমগ্র বাংলাদেশ।

পুলিশের জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর মানুষের একটি আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছিল।

আমরা কি করোনা মহামারির কথা ভুলে গিয়েছি? যখন কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আমরা দেখতে পাচ্ছিলাম তার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা অন্য কেউ সেই মরদেহ স্পর্শ পর্যন্ত করেনি। তখন কিন্তু পুলিশ সদস্যরাই গিয়ে সেই মরদেহ সৎকার করেছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে, বাজার পৌঁছে দিয়েছে, আক্রান্ত হলে হাসপাতালে পৌঁছে দিয়েছে। এ কাজ করতে গিয়ে অসংখ্য পুলিশ সদস্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন।

আসুন দেশটাকে আবার নতুন করে গড়ে তুলি, আইন-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসি, পুলিশদের কাজের পরিবেশ সৃষ্টি করে দেই, নতুন বাংলাদেশ গঠনে সবাই অংশগ্রহণ করি।পুলিশের পাশে দাঁড়ান, আপনার শেষ ভরসাস্থল কিন্তু তারাই।#

মহ/বাংলার তরী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *