Category: অপরাধ

  • ছাত্র-জনতার ওপর হামলা:সাবেক এমপি কালাম কারাগারে

    ছাত্র-জনতার ওপর হামলা:সাবেক এমপি কালাম কারাগারে

    নিজস্ব প্রতিনিধি :

    ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতে তোলে।পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।

    এদিকে আদালত থেকে বের করার সময় সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাবেক এ এমপি।বিক্ষুব্ধ জনতার মধ্যে থেকে একজন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাঁশ দিয়ে সাবেক এমপি কালামের মাথায় আঘাত করেন। তবে হেলমেট পরে থাকায় কোনো রকমে তার রক্ষা হয়।পরে কোর্ট পুলিশ তাকে খুব দ্রুত প্রিজন ভ্যানে তুলে দিয়ে কারাগারে পাঠায়।

    রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমান উল্লাহ জানান,বুধবার (২ অক্টোবর) রাজধানী ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাগমারা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

    এর আগে ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হামলার মামলায় আদালতে তোলা হলে বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    গত বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে রাজশাহীর বাগমারা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসে। বিকেলে তাকে আদালতে তোলা হয়।

    রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন,গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়টি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলাতেই আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

    এঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল কালামসহ আওয়ামী লীগের কয়েকশ’নেতাকর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় পৃথকভাবে পর পর মোট ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক,ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল,গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার,শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কারাগারে বন্দি আছেন।

    সর্বশেষ আবুল কালাম আজাদ রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান বাগমারা থানার এ পুলিশ কর্মকর্তা।

    আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এমপি হওয়ার আগে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া নানা কারণেই তিনি আলোচিত-
    সমালোচিত ছিলেন।

    সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান। এরপর পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে নিজ দলের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে হারিয়ে প্রথমবারের মতো তিনি এমপি নির্বাচিত হন। এরপর সহধর্মিণী খন্দকার শাইলা পারভীনকে তাহেরপুর পৌরসভার মেয়র করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তারা উভয়ই আত্মগোপনে চলে যান।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীতে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ, র‌্যাবের অভিযানে আসামি আরিফ গ্রেপ্তার 

    রাজশাহীতে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ, র‌্যাবের অভিযানে আসামি আরিফ গ্রেপ্তার 

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ মামলার পলাতক আসামী আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে। রাজশাহীতে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ-র‌্যাবের জালে আসামি আরিফ আটক। 

    ঘটনা সূত্রে জানা যায়, আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।
    গত ৩১ আগস্ট সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায় আরিফ।
    পরবর্তীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ২ বছর ৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে পালিয়ে যায়।
    পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

    এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।। সে উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে।

    ঘটনা সূত্রে জানা যায়,আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।
    পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান। এরপর অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেকে) নিয়ে যাওয়া হয় ভিকটিমকে।উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
    পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
    এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি,র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।#মহ/ দৈনিক বাংলার তরী
  • মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

    মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি :

    অবৈধ নিয়োগ, বিদ্যালয় ফান্ডের টাকা আত্মসাৎ ও প্রকাশ্যে মাদক গ্রহনের অভিযোগে মোহনপুর মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির বিভিন্ন দূর্নীতির বিষয় তুলে ধরে শিক্ষক ও ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: শাকিল বলেন, আওয়ামী লীগ শাসনামলে নিজের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ নিয়োগের বানিজ্য করেছে ম্যানেজিং কমিটির সভাপতি হযরত আলী। তিনি তার ইচ্ছে মতো নিজের পরিবার ও পছন্দের লোকজনদের এ বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ দেন। অবৈধ নিয়োগের মাধ্যমে তার মেয়ে খালেদা শিক্ষক পদে, ছেলে শামীম ক্যারানী পদে, তার সহযোগী জাহানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবর আলী বাবর পিওন পদে, মোশারফ ও শুভকে অফিস সহকারী পদে নিযুক্ত করেন। এছাড়াও বিদ্যালয়ের ফান্ডে যত টাকা ছিলো সব তিনি আত্মসাৎ করেছেন এবং পরবর্তীতে কোনো ফান্ড সংগ্রহ করতে ব্যর্থ হন। যার ফলে বর্তমানে বিদ্যালয় ভবনটি সম্পূর্ণ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

    তিনি বলেন, বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেও ক্ষ্যান্ত হননি হযরত আলী। প্রকাশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে তার দোসররা মদ্য পান করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বরং ক্ষমতার দাপটে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের দমিয়ে রেখেছিলেন।  এর ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের উপর বাজে প্রভাব পড়েছে।  তাই এই ম্যানেজিং কমিটির সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান তিনি।

    এ বিষয়ে জানতে চায়লে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে যে বা যারা এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী কলেজের ছাত্রনেতা সোহেল রানা বলেন, গত ৫ আগস্ট সহস্র রক্তের বিনিময়ে অর্জিত হওয়া স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদী বা তাদের দোসরদের কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে যারা এই দূর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এবং শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিদ্যালয় ছাদের ফাটলের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যখন তখন ভবনটি ধ্বসে যেতে পারে। তাই যতদ্রুত সম্ভব এটির মেরামতেরও ব্যবস্থা করতে হবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মো: শরিফুল ইসলাম, মতিহারের সাবেক মেম্বার মো: নজরুল ইসলাম, পল্লি চিকিৎসক মো: সাবজাল হোসেন, সুশীল সমাজ ব্যক্তিত্বের মো: লিয়াকত আলী সহ স্থানীয় গ্রামবাসী।#মহ/ দৈনিক বাংলার তরী

  • সাবেক এমপি এনামুল হকের জামিন আবেদন নাকচ

    সাবেক এমপি এনামুল হকের জামিন আবেদন নাকচ

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান তার জামিন না মঞ্জুর করেন।

    আদালত পরিদর্শক আমান উল্লাহ জানান, এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

    এসময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের উপস্থাপনে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।#মহ/দৈনিক বাংলার তরী

  • রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক :

    আজ ০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রাম হতে ভোর ০৪:০৫ টায় ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

    পলাতক অভিযুক্তের নাম মো: রবিউল ইসলাম ওরফে রবি (৪৫)। সে রাজশাহী জেলার চারঘাট থানার চক মোক্তারপুর গ্রামের মো: আ: সাত্তারের পুত্র।

    ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম ফোর্স-সহ আজ ০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ০৩:৫৫ টায় রাজশাহী জেলার চারধাট থানাধীন মোক্তারপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামস্থ রাজশাহী ক্যাডেট কলেজের মূল গেটের দক্ষিণ-পশ্চিম কোণে অনুমান ২০০ গজ দূরে গাছের নিচে ইউসুফপুর টু সারদা মোড়গামী পাঁকা রাস্তার ওপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

    এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী জনাব মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম ফোর্স-সহ আজ ০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:০০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ভোর ০৪:০৫ টায় উল্লিখিত মাদকব্যবসায়ী ঘটনাস্থলে ০২ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল ও একটি কারো রঙয়ের DAYANG RUNNER BULLET 100 cc মোটরসাইকেল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

    প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্তের মো: রবিউল ইসলাম ওরফে রবি-এর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানা-সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

    ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।# দৈনিক বাংলার তরী

  • যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে, রাজশাহীতে পুলিশ সুপার

    যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে, রাজশাহীতে পুলিশ সুপার

    বাঘা প্রতিনিধি :

    রাজশাহী পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব বিজিবিসহ অনন্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নিবে।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার আইনশৃঙ্খলা বিষকয়ক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

    রাজশাহী পুলিশ সুপার আরো বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। আগামীকাল (বুধবার) রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

    জেলার মামলার বিষয়ে পুলিশ সুপার বিভিন্ন মামলা থানায় হচ্ছে সব কয়টি মামলা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কোন মামলায় যেন নীরিহ কোন লোক হয়রানির শিকার না হয়। সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ। এছাড়াও থানায় সেবা কার্যক্রম বাড়াতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় রাজশাহীর জেলা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#মহ /দৈনিক বাংলার

  • বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

    বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

    বাঘা প্রতিনিধি :

     

    রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী সোনা ভানু ( ২৭) কে আটক করেছে র‍্যাব-৫। রবিবার ( ২৫ আগষ্ট) ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত সোনা ভানু পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। সে সময় তার হেফাজতে থাকা ৩২৮ বোতল ফেন্সিডিল একটি মোবাইল, একটি সীম ও দুইটি প্লাস্টিকের ড্রাম জব্দ করে র‍্যাব-৫, রাজশাহী। 

    র‍্যাব-৫ সূত্রে জানা যায়, র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামস্থ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নিজ বসত বাড়ীতে অবস্থান করছে। পরবর্তীতে গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং অদ্য ২৫/০৮/২০২৪ ইং তারিখ একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে এবং অপর ২নং পলাতক আসামী ২। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা-মোঃ নুর জামাল, সাং-পাকুড়িয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী কৌশলে বাড়ীর পিছনের দরজা দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় এবং তার স্বীকারোক্তী মোতাবেক বসতবাড়ীর আঙ্গিনায় অভিনব কায়দায় মাটির নীচে প্লাস্টিকের ড্রামে লুকায়িত অবস্থায় ৩২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

    ধৃত আসামী ও পলাতক ২নং আসামী সম্পর্কে  স্বামী এবং স্ত্রী।  তারা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

    উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।# মহ/বাংলার তরী

  • দুর্গাপুরে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

    দুর্গাপুরে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

    দুূর্গাপুর প্রতিনিধি :

    আজ ১৫ আগস্ট রোজ বৃহস্পতিবার, সকালের দিকে রাজশাহীর দুর্গাপুরে আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ।

    রাজশাহীর দুর্গাপুর নওপাড়া পালশা গ্রামে তিনটি পিস্তল, একটি রিভলবার ও শর্টগানের গুলি সহ ২৮ রাইন্ড পিস্তলের গুলি উদ্ধার করে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ।

    জানা যায়, আজ সকাল ৯ ঘটিকা’য় নওপাড়া ইউনিয়ন তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি শ‌পিং ব‌্যা‌গের ম‌ধ্যে স্থানীয় লোকজন অস্ত্র গু‌লি দেখ‌তে পে‌য়ে থানা পুলিশকে খবর দেয়, পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে ০৩ টি পিস্তল, ০১ টি রিভলবার, ০৪‌টি পিস্তললের ম‌্যাগা‌জিন, ০৭ টি শর্টগা‌নের গু‌লি, ও ২৮ রাইন্ড পিস্ত‌লে‌র গুলি উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম
    এবং তিনি বলেন, পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।

    একালার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলার ভালো এবং প্রতিটি সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

     

    মহ/দৈনিক বাংলার তরী

  • পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা, যুবদল নেতা নিহত

    পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা, যুবদল নেতা নিহত

    স্টাফ রিপোর্টার :

    জশাহীর পুঠিয়া শিলমাড়িয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  হামলায় আজিজুল ইসলাম (৪৩) নামের এক যুবদল নেতা নিহত হয়েছে। নিহত শিলমাড়িয়া ইউনিয়নের বড় কাজুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও উক্ত ওয়ার্ডের যুবদল সভাপতি।

    মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ভেগার মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

    বাসুপাড়া বাজারের স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম তিনু জানান, পাশবর্তী উপজেলা দুর্গাপুরের শেখ পাড়া গ্রামের আ’লীগ কর্মী মহসিনের কাছে থেকে আজিজুলের ৬ হাজার টাকা পাওনা ছিলো। সেই টাকা দীর্ঘ দিন ধরে দিব দিচ্ছি বলে ঘুরা চ্ছিলো। আজ বুধবার সকাল ৯টায় বাসুপাড়া বাজারে আজিজুল মহনিকে দেখে তার পাওনা টাকা দিতে বলে। এসময় মহসিন টাকা বাড়িতে গেলে দিবে বলে জানায়। আজিজুল ও তার এ বন্ধু মিজান মহসিনের কথা মত তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভেগার মোড় নামক স্থানে পৌঁছানো মাত্রই মহসিনের ছেলেরাসহ বেশ কয়েকজন আজিজুলকে লাঠি সোটা ও দেশিও অস্ত্রসস্ত্রসহ হামলা চালায়। এসময় তার বন্ধু এগিয়ে এলে তাকেও মারধোর করা হয়। তাদের হামলায় দুইজনই গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং মিজানকে আইসিউতে ভর্তি করা হয়।

    এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনা স্থলে যাচ্ছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানান।

     

    মহ/দৈনিক বাংলার তরী

  • বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিল সহ আটক ১।

    বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিল সহ আটক ১।

    বাঘা প্রতিনিধি :

    রাজশাহী বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ফজর আলী (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ( ১ আগষ্ট) রাত্রি আনুমানিক সোয়া ১১ টার দিকে বাঘা উপজেলার গোকুলপুর (তাহেরের ঘাট) থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ ফজর আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার গ্রামের নোমান ব্যাপারীর ছেলে।

    ডিবি সূত্রে জানা যায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে, ওসি (ডিবি) মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামস্থ তাহেরের ঘাটের পশ্চিম পার্শ্বে মসজিদ হতে ১০০ গজ পশ্চিমে বট গাছের নিচে হইতে মাদক ব্যবসায়ী মোঃ ফজর আলী (৩০), পিতা-মোঃ নোমান ব্যাপারী, সাং-বাংলাবাজার, ইউপি-চিলমারী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ২৬০ (দুইশত ষাট) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রফেতার করেন ডিবি পুলিশ।

    ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-০১, তাং-০১/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ)/৪ রুজু হয়। মামলাটি তদন্তাধীন।

     

    মহ/দৈনিক বাংলার তরী