Category: রাজনীতি

  • ভোলাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! 

    ভোলাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! 

    ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৫ আগষ্ট আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়েল মোবাইলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক  আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

    উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

    ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আফাজ উদ্দিন পানি মিয়া, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, মোঃ আব্দুল বারী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজু, যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক, ছাত্রদলের সাবেক মোঃ মহসীন আরাফাত সানি, রুবেল রানাসহ অন্যরা।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপস্থিত উপজেলা বিএনপি ও ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকগণ ও ধানের শীষ প্রতীকের টানে তাদের প্রিয়নেত্রীর জন্য প্রাণখুলে দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন। #মহ/

  • ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল!

    ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    ২৪-এর গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়।

    বুধবার (৬ আগষ্ট ২০২৫) বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটি বিশাল বিজয় র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোহবুল্লাহ্ মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

    এ সময় শোক ও বিজয় মিছিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন।

    সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, মোঃ শহিদুল ইসলাম বাঙ্গাবাড়ী ইউনিয়ন গোমস্তাপুরসহ ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।# মহ/

    ০৬.০৭.২০২৫ ইং

  • সাবেক এমপি মমতাজ বেগমের সুস্থতা কামনায় এলডিপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাবেক এমপি মমতাজ বেগমের সুস্থতা কামনায় এলডিপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক :

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল।

    এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় রাজশাহী শাহমুখদম (রঃ) মাজার শরীফে।

    এ সময় এলডিপির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর বিক্রম কর্ণেল (অব.) ড. অলি আহমেদের সহ-ধর্মিণী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এর আশু রোগমুক্তি কামনা করা হয়।

    উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি এস.এম.শাফিউল আজম জুয়েল, সাধারণ সম্পাদক ওয়াহেদ জামান ডাবলু, এলডিপির রাজশাহী জেলার সভাপতি জহুরা শারমিন, মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজশাহী জেলা এলডিপি, রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক দুর্গাপুর থানা এলডিপি সহ রাজশাহী মহানগর ও জেলা এলডিপির নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, ও সাধারণ জনগণরা উপস্থিত ছিলেন।

    এ সময় সকলে মিলিত ভাবে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।এবং দোয়া ও মাহফিলের মাধ্যমে এলডিপির নেতাকর্মীরা এক মানবিক এবং ঐক্যবদ্ধ বার্তা দিয়েছেন—দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন, সেই সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

    এছাড়া দোয়া ও মোনাজাত শেষে এলডিপির পক্ষ থেকে শত শত মানুষের মাঋে খাবার বিতরণ করে দোয়া ও মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।#

  • বিজেপির রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা : মহানগর কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ

    বিজেপির রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা : মহানগর কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ

    নিজস্ব প্রতিবেদক:

    বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপি রাজশাহী জেলার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

    আব্দুল বারিকে আহবায়ক ও রাকিবুল্লা ইউসুফ রিজভীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    নগরীর অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে নবনির্বাচিত আহবায়ক আব্দুল বারিকে ফুল দিয়ে বরণ করে নেন রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক ও রাজশাহী – ০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো. জুয়েল হোসেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ, যুগ্ম আহবায়ক সোহাগ খান, রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, রাজপাড়া থানা বিজেপির আহবায়ক ফারুক খান, জেলা পঞ্চম কুমার রায়,সদস্য আইনাল হক, সদস্য রাশেদুল মান্নান রাব্বি প্রমুখ।

    জেলা বিজেপির নবনির্বাচিত আহবায়ক আব্দুল বারি বলেন, রাজশাহী জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পার্থ ভাইএর আদর্শ ছড়িয়ে দিতে নেতাকর্মীরা দুর্বার গতিতে কাজ করবে ইনশাআল্লাহ।

    রাজশাহী জেলা বিজেপির আহবায়ক সরদার জুয়েল বলেন, রাজশাহী জেলা বিজেপির কমিটি অনুমোদন এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ তথা রাজশাহী বিভাগে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাইএর হাতকে শক্তিশালী করে তুলতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। বিভাগের প্রতিটি জেলায় এখন বিজেপি ব্যাপকতা পেয়েছে,আগামীতে এই বিভাগে শক্তিশালী সংগঠন উপহার দেওয়ায় আমাদের প্রধান লক্ষ্য।

    তিনি আরও জানান, আগামী নির্বাচনে রাজশাহী বিভাগের প্রতিটি আসনে বিজেপির প্রার্থী দেওয়া হবে ইনশাআল্লাহ।

    মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ জানান, আমরা অতীতের তুলনায় এখন সাংগঠনিক ভাবে অনেক এগিয়ে গেছি, প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হবে।

    রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন জানান, বিজেপির ভ্যানগার্ড খ্যাত অঙ্গসংগঠন যুবসংহতি এখন অনেক সক্রিয়, অন্যান্য অঙসংগঠন গুলোও পার্থ ভাইএর হাতকে শক্তিশালী করতে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবেও তিনি জানান। # মহ/

  • জুলাই-আগষ্টের যোদ্ধাদের স্বরনে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

    জুলাই-আগষ্টের যোদ্ধাদের স্বরনে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

    দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :

    জুলাই-আগষ্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সবুর বুলেট সিনিয়র যুগ্ন আহবায়ক রাজশাহী জেলা ছাত্রদল ও সদস্য সচিব দুর্গাপুর উপজেলা ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সাকিব হাসান সদস্য সচিব দুর্গাপুর পৌর ছাত্রদল সভাপতিত্ব করেন আলামিন রিমন আহবায়ক দুর্গাপুর পৌর ছাত্রদল

    এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: হানিফ আলী, আলামিন ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মুন্না ইসলাম আগুন সভাপতি ধোকড়াকুল ডিগ্রী কলেজ জুবায়েদ হোসেন কাফি সিনিয়র সহ-সভাপতি দুর্গাপুর ডিগ্রী কলেজ ছাত্রদল এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ছাত্রনেতা বন্ধন,পলাশ,জনি,জুয়েল,নাজিউর,লিটন,মিজান, রাব্বি,শিমুল, মতিউর রহমান সহ প্রমূখ।# মহ/

  • নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে দূর্গাপুরে মশাল মিছিল অনুষ্ঠিত

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে দূর্গাপুরে মশাল মিছিল অনুষ্ঠিত

    দূর্গাপুর প্রতিনিধিঃ

    নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টির পায়তারা করার প্রতিবাদে দূর্গাপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২য়ে এপ্রিল ২০২৫ ইংরেজি তারিখ বুধবার রাত্রি অনুমানানিক ১০ ঘটিকার দিকে মশাল মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দূর্গাপুর থানা গেটে এসে শেষ হয়।

    দূর্গাপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে মশাল মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাহারা ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে স্লোগান দেন।

    এ নিয়ে বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াসহ বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে বিএনপি’র পক্ষ থেকে সাবেক কাউন্সিলর হায়দার আলীর সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

    বিএনপি সমর্থিত এসব সংগঠনের নেতারা আরো দাবী করেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং তাদের এই কার্যকলাপের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে এবং থাকতে হবে। আমরা মশাল মিছিলের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।#

    মহ/

  • রাজশাহীর দুর্গাপুরে জাসাস’র পরিচিতি সভা অনুষ্ঠিত

    রাজশাহীর দুর্গাপুরে জাসাস’র পরিচিতি সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার  :

    রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে উপজেলা ও পৌর শাখার আয়োজনে দূর্গাপুর আলিম মাদ্রাসা মাঠে এ পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় জাসাস এর উপজেলা আহ্বায়ক আকতারুল আরিফিন পাভেলের সভাপতিত্বে ও ইমন আহমেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এমপি নাদিম মোস্তফার সুয্যেগ্য সন্তান ও পুঠিয়া দূর্গাপুর আসনের এমপি পদপার্থী জুলফার নাইম মোস্তফা, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল,, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন , জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ,উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক চয়েন উদ্দিন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা, সোহেল রানা, আকতারুজ্জামান লাবু, আব্দুল গাফফার মন্টু,সাবেক ছাত্র নেতা জারজিস সহ স্থানীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরিচিতি সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।#

    মহ/

  • নগরীতে তারেক রহমান এর পক্ষ থেকে জেলা যুবদলের ইফতার বিতরন

    নগরীতে তারেক রহমান এর পক্ষ থেকে জেলা যুবদলের ইফতার বিতরন

    স্টাফ রিপোর্টার: 

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

    বুধবার (২৬ মার্চ) রাজশাহী নগরীর মনিচত্তর সহ সিনএবির মোড়, কোর্ট বাজার ও কাসিয়াডাংগা বাজারে জনসাধারণের মাঝে বিকালে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমান ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক অরন্য কুসুম, যুগ্ম আহ্বায়ক রিজভী, যুগ্ন আহ্বায়ক প্লাবন মারুফ। রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সাজিম ও জেলা যুবদলের সদস্য মিনহাজ সরকার , জেলা যুবদলের সদস্য রানা মন্ডল, কাদের, সাগর,সজিব সহ আরো অনেকে।#

    মহ/

  • দুর্গাপুরে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    দুর্গাপুরে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    দূর্গাপুর প্রতিনিধি :

     

    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ১ ফেব্রুয়ারি বিকেলে  উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের  উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    দুর্গাপুর বাজারের উপজেলা মোড় হতে এ বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবং দুর্গাপুর থানা মোড়ে এসে শেষ হয়।

    পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট।

    সেসময় আরো উপস্থিত ছিলেন,  রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য হাসেম আদনান, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, মুজনুর রহমান, দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মিঠুন আলী,  দুর্গাপুর পৌর ছাত্রদলের  সদস্য সচিব,  এস এম সাকিব হাসান, দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আহসান হাবিব।

    এছাড়াও উপস্থিত ছিলেন,  যুবদল নেতা, তারেকুল ইসলাম, ইব্রাহিম, বাবুল আক্তার, মোঃ নাসির, ছাত্রদল নেতা, নাজমুল, মুন্না, হানিফ,  আল-আমিন, কাফি, মানিক, সাকিব, জীবন সহ শত শত ছাত্রদল ও যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। #

    মহ/

  • রাজশাহীর দূর্গাপুরে জাসাস ‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    রাজশাহীর দূর্গাপুরে জাসাস ‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    দূর্গাপুর প্রতিনিধি :

    রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(১ফেব্রয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে দূর্গাপুর জিয়া চত্বরে অস্থায়ী কার্যলয়ে কর্মী সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা শেষে দূর্গাপুর পৌর ও উপজেলা আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হয়।
    এতে আক্তারুল আরেফিনকে সভাপতি ও শাহেদ হোসেন রাজুকে সদস্য সচিব করে উপজেলা কমিটি ও রাশেদুর রহমানকে সভাপতি এবং কোরবান আলীকে সদস্য সচিব করে পৌর কমিটি গঠন করা হয়।

    অনুষ্ঠানে দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাসাস এর সভাপতি মুন্সি মোহাম্মদ আবুল কালাম আজাদ।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি তৌফিক আহসান টিটু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ। দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জারজিস আলী, সাবেক পৌর কাউন্সিলর হায়দার আলী, উপজেলা যুবনেতা রবিনসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#

    মহ/