Category: রাজনীতি

  • ছাত্র-জনতা রাতেই দখলে নিল জিরো পয়েন্ট

    ছাত্র-জনতা রাতেই দখলে নিল জিরো পয়েন্ট

    আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র-জনতা। রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সে কর্মসূচি রুখে দিতে রাত থেকেই জিরো পয়েন্টে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।

    শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

    এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

    তাদের এই কর্মসূচি ঘোষণার পরপরই গুলিস্তানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তাদের কারো কারো হাতে লাঠিসোঁটাও দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা জানান, তারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে এসেছেন।

    প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এখনও দলটি সফলভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এর আগে ১৫ আগস্ট, জেল হত্যা দিবসের মতো দিনগুলো নেতাকর্মীদের পালনের আহ্বান জানালেও তাতে খুব একটা সাড়া মেলেনি।মহ/ দৈনিক বাংলার তরী

    সূত্র : দৈনিক ইনকিলাব

  • দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    দুর্গাপুর প্রতিনিধিঃ

    রাজশাহীর দুর্গাপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ২৮ অক্টোবর দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিকাল ৪ টার দিকে বিশাল সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সেক্রেটারি শামীম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, জনাব মোঃ গোলাম মোর্তুজা।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করে জিয়া চত্বরে এসে শেষ হয়।

    সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য জামায়াতের বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।সমাবেশ শেষে ফাজিল মাদ্রাসা থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজারের মেইন মেইন পয়েন্ট অতিক্রম করে শহীদ জিয়া চত্বরে পথসভা করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।#মহ/ দৈনিক বাংলার তরী

  • ভালুকায় সাব-রেজিষ্ট্রী অফিসে নির্বাচন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন

    ভালুকায় সাব-রেজিষ্ট্রী অফিসে নির্বাচন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন

    স্টাফ রিপোর্টার :

    ময়মনসিংহের ভালুকায় সাব-রেজিষ্ট্রী অফিসে দলিল লেখক সমিতির প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (শনিবার) ১০৮ জনের স্বাক্ষরিত ওই আবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়।

    আবেদন সূত্রে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সমিতির প্রক্রিয়া না মেনে জোরপূর্বক কোনো কমিটি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনির্বাচিত কমিটি গঠন করা হয়। যার কারণে সমিতির কার্যকলাপে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি হয়।

    বর্তমান সময়ে আবারও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। আবারও অনির্বাচিত কমিটি গঠন করা হলে সমিতির কার্যকলাপে আবারও বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি হবে বলে আশংকা করছেন সমিতির কিছু সদস্য। এই সমস্যা সমাধানের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, একটি আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।# মহ/ দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    দুর্গাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    দুর্গাপুর প্রতিনিধি :

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা।

    বুধবার (২২ অক্টোবর) বিকেলে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট থেকে যুবদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

    বিক্ষোভ মিছিল শেষে জিয়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজমের সভাপতিত্বে, বক্তরা দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

    এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদ, সাবেক, চেয়ারম্যান ইসরাফিল হক, যুবদলের রাজশাহী জেলার সদস্য শহীদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা, বাবু, মেহেদী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন, যুগ্ম আহ্বায়ক আল সাইফ জীবন, দুর্জয়, রকিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইনুল হক।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহী কলেজের ছাত্রদলের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

    রাজশাহী কলেজের ছাত্রদলের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

    রাজশাহী প্রতিনিধি :

     

    রাজশাহী কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের কে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২ টা থেকে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে ও একঝাক শিক্ষার্থীদের অংশগ্রহনে কলেজের একাংশের পরিষ্কার করা হয়।

    এসময় রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের পর পরিষ্কার-পরিচ্ছন্নবিহীন জরাজীর্ণ হয়ে পড়েছে কলেজটি। শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ নেই বরং তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়ে মনোনিবেশ হয়েছে। শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছে। তারা দেশের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, জঞ্জাল সব পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে। যার ফলে কলেজের আগের যে পরিবেশ সেটি ফিরিয়ে আনার জন্য আজকে থেকে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি। কলেজের সুন্দর পরিবেশ রক্ষার্থে আশা করছি সাধারণ শিক্ষার্থীরা আমাদের এ কর্মসূচীতে সহযোগিতা করবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নিয়মিত সপ্তাহে ৫ দিন অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

    পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ছাত্রদলের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। কারন এতে আমাদের সবুজ ক্যাম্পাস পুনরায় নিজস্ব প্রাণ ফিরে পাবে। এ ধরনের উদ্যোগ কলেজের প্রশাসনের কাজে সহযোগিতা করতে সকল শিক্ষার্থীকে উৎসাহিত করবে। সেই সাথে আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসকে সুন্দর পরিবেশ উপহার দিতে পারব এবং সকলের সহযোগিতায় যেকোনো ক্রান্তিলগ্নে আমরা একত্ব হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারব।

    এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী কলেজের সমন্বয়ক জুবায়ের রশিদ, সামিউল ইসলাম, শিক্ষার্থী জারিফ হোসেন, রুহুল আমিন, জাহিদ হাসান, জুবায়েদ হাসান, নাজিম, মাসুম, আতিকুর, জনি, মুসা, উজ্জল সহ অন্যান্যরা।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ।

    রাজশাহীতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ।

    রাজশাহী প্রতিনিধি:

    সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দায়িত্ব জ্ঞানহীন কথা বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একজন রাষ্ট্রপতি কেন, তাঁর অনেক নিচের স্তরের কারোরই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত নয়। আমার ভাইদের রক্তের দাগ না শুকাতে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার প্রেতাত্মারা মাথা চাড়া দিয়ে উঠেছে। খুনি হাসিনার প্রধান প্রেতাত্মা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।

    মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় ভূবন মোহন পার্কে রাষ্ট্রপতির পদত্যাগ, সর্বস্তরের আওয়ামী সন্ত্রাসী-কুশীলবদের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি এসব কথা বলেন। এসময় তিনি বাংলাদেশে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার দোসরদের বিচারের দাবিও করেন।

    উত্ত সমাবেশ যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির নেতৃত্বে রাজশাহী মহানগর , বিভিন্ন থানা ও ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

    বিক্ষোভ সমাবেশে যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি রাষ্ট্রপতির পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বলেন, রাষ্ট্রপতি বিভিন্নভাবে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাকে বলতে চাই শেখ হাসিনাকে তল্পিতল্পা গুছিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি আমরা। দড়ি ধরে না, সুতা ধরে টান দিলেই তুমি টিকতে পারবা না। একই সঙ্গে বলতে চাই, এই বাংলাদেশে আর কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন সময় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারও বিএনপি ও শিক্ষার্থীরা মাঠে নামবে।

    তিনি আরও বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ কোনভাবেই এ দেশের রাজনীতি করার অধিকার রাখে না। প্রশাসনকে বলতে চাই খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে সন্ত্রাসীদের চিন্তিত করে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতিকে বলতে চাই, তোমার মাতার গণভবন যেভাবে ঘেরাও করা হয়েছিল বঙ্গভবনও ঘেরাও করা হবে।

    উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১:৩০ মিনিটে রাজশাহী কলেজে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগের সমাবেশ করেন। একই কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমাবেশ করেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • ছাত্রলীগ কর্মীর হাতে জামায়াত নেতা খুন

    ছাত্রলীগ কর্মীর হাতে জামায়াত নেতা খুন

    শরীয়তপুর জেলায় ডামুড্যা থানার সিড্যা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে, প্রতিপক্ষ নাতির হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫)নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় অভিযুক্ত শরীফ মাঝী (২০)পলাতক রয়েছে।
    পলাতক শরীফ মাঝি ছাত্রলীগের কর্মী সমর্থক বলে জানাগেছে।

    পক্ষান্তরে নিহত সিরাজ মাঝি জামায়াতের কর্মী হওয়ার কারনে, জবরদস্তি করে সালিসি সিদ্ধান্ত দেয়া হয়েছিল বলে নিহত সিরাজ মাঝির পরিবার জানিয়েছেন।

    আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এঘটনা ঘটে।

    নিহতের পরিবার সাংবাদিকদের বলেন, আমাদের জমি সিড্যা চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এসে জাহাঙ্গীর মাঝিকে একতরফা সিদ্ধান্তে জায়গা দখল করে দিয়ে যান।তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীর মাঝি তাদের যোগসাজসে আমাদের জমি দখল করে নেয়।
    এরপর গত একমাস আগে পুনরায় সালিশি বৈঠকের মাধ্যমে আমাদের জায়গার সঠিক পরিমাপ করা হয় এবং আমাদের জায়গা সঠিকভাবে বুঝিয়ে দেয়ার জন্য সালিশ বর্গ সিদ্ধান্ত নেয়।পূর্বের বেড়া সরিয়ে দিয়ে আমাদের জায়গা অবমুক্ত করে দেয়ার জন্য জাহাঙ্গীর মাঝিকে নির্দেশ প্রদান করে স্থানীয় সালিশ বর্গ।

    আজ ১৬ই অক্টোবর ২০২৪ সকাল ৯ ঘটিকার সময় নিহত সিরাজ মাঝি ও তার স্ত্রী উক্ত বেড়া অপসারণের জন্য দুইজন বদলা নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে, সিরাজ মাঝি ও তার স্ত্রীকে বাধা দেয় শরীফ মাঝি, বাধা উপেক্ষা করলে সিরাজ মাঝি ও তার স্ত্রীকে লোহার কাওয়াল দিয়ে বেধড়ক আঘাত করে জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি(২০)। আঘাতের প্রেক্ষিতে সিরাজ মাঝি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে।

    এসময় দুইজনই আহত হয়। আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা শরিফুল মাঝিকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজুল ইসলাম মাঝিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়।

    ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইদুল আরমান সিরাজুল ইসলাম মাঝিকে মৃত ঘোষণা করেন।

    ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ভাতিজা শরীফ মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল মাঝি নামে একজন নিহত হয়েছেন। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক । তিনি একই এলাকার মৃত নুরবক্স মাঝির ছেলে।#মহ /দৈনিক বাংলার তরী

  • বাগমারা’য় দুই গ্রামের নির্বিঘ্নে যোগাযোগের উদ্দেশ্যে, জনির উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ

    বাগমারা’য় দুই গ্রামের নির্বিঘ্নে যোগাযোগের উদ্দেশ্যে, জনির উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ

    বাগমারা প্রতিনিধি :

    রাজশাহী’র বাগমারা’র আউচপাড়া ইউনিয়নের বাহমুনিগ্রাম ও বেলঘড়িয়াহাট দুই গ্রামের মানুষের নির্বিঘ্নে ও সহজে চলাচল করতে দীর্ঘ দিনের ভোগান্তির অবকাশ করে দুই গ্রামের মানুষের যোগাযোগের জন্য নিজেস্ব উদ্দোগে এলাকাবাসী তৈরি করছেন বাঁশে সেতু ।

    ১৬ অক্টোবর বেলা ১২ ঘটিকা’য় বাগমারা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া এই সেতু নির্মাণের কাজের শুভ উদ্বোধন করেন।

    এই সময় ডিএম জিয়াউর রহমান জিয়া গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাবেক খেলোয়াড় জনি, আমার সাথে সহপাঠী হাটখুজিপুর সহকারী শিক্ষক বিএনপি সহ-সভাপতি ইউনিয়ন রফিকুল ইসলাম সাজু সহ উপস্থিত গ্রামবাসী সবাইকে জানাই সালাম ও আদাব, আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এলাকাবাসী কোন সরকারি অনুদান ছাড়াই এত বড় বাঁশের সেতু তৈরির উদ্যোগ নেওয়া জনি সহ যারা এই কাজে অংশগ্রহণ করছেন, সকল কে আউচপাড়া ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ।

    তিনি আরও বলেন, সামনে যদি ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি উপজেলা বিএনপির সভাপতি এখানে স্থানীয় ভাবে ব্রিজের ব্যবস্থা করে দিব, এলাকাবাসী আমাদের সহযোগিতা ছাড়াই, এত মহত্ব উদ্যোগ নেওয়ার জন্য কৃতজ্ঞতা শিকার করে পরমু করুনাময় খোদাতায়ালা কাছে অন্তরের অন্তস্তল থেকে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।

    উল্লেখ্য, এই সেতু নির্মাণের আগে দুই গ্রামের মানুষ এই গ্রাম থেকে ঐ গ্রামে যেতে হলে প্রায় ৮ মাইল রাস্তা ঘুরে যেতে হতো , আর নৌকায় করে য়াতায়েত করতে অনেক সময় নানান সমস্যার সম্মুখীন হতে হতো।

    কিন্তু এখন এই সেতু নির্মাণের ফলে পার্শ্ববর্তী দুই গ্রামের সাথে অন্যান্য গ্রামের সাথে যোগাযোগে স্থাপন আরো দ্রুত সম্ভব হবে ।

    এর মধ্যে বেলঘড়িয়া, শিলগ্রাম, বাবনল, বাথইল, নায়ানপুর, কুডগ্রাম, ডুবইল, মাড়িয়া, মাওল, সুজনিপুর,জিয়াপাড়া, মঙ্গলপুর,হরিপুর,সমাজপুর, দৌলপুর,হতে, বামনি গ্রাম সাইধাড়া, লাউস,লরিপাড়া, পালুপাড়া, বিংনপুর, ইন্দ্রপুর, আউচপাড়া, হাটখুজিপুর,কানাইশহর, উভয় গ্রামের মানুষ যোগাযোগ সহ, শিলগ্রাম হাটে যোগাযোগের অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম হল এই বাঁশের সেতু।

    গ্রামের অন্যান্য লোকজন বলেন, কোন সরকারের আমলে আমাদের এই অসুবিধা দুর করতে কোন নেতা কর্মীরা উদ্দোগ নেইনি, আমার দীর্ঘ দিনের এই সমস্যার সমাধান এবার নিজেরাই করছি , এই সেতু নির্মাণের ফলে আমাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর হবে এবং আমরা এক গ্রামের সাথে আরেক গ্রাম সহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ সহজেই করতে পারব।

    এছাড়া সেতু নিমান কাজে সেচ্ছায় বিভিন্ন গ্রামের মানুষ শ্রম দিয়ে কয়েকদিন থেকে বাঁশ সংরক্ষণ করেন,নিজ ইচ্ছায় গ্রামবাসীরা সেতু নির্মানে অংশগ্রহণ করেন, তারা জনির এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • কথায় কথায় বিএনপি কর্মীদের মামলার হুমকি দেন পিএস আফসার

    কথায় কথায় বিএনপি কর্মীদের মামলার হুমকি দেন পিএস আফসার

    স্টাফ রিপোর্টারঃ

    বিগত ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ  সরকার পতনের পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনগণ আওয়ামী লীগের অত্যাচারী  সাবেক সাংসদ মোহাম্মদ আলীর রাহুমুক্ত হয়।

    টানা ১৭ বছর ধরে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের লাগাতার হয়রানি, মামলা, হামলা, ছাড়াও হাতিয়ার নৌপথসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক চাঁদাবাজী করে হাতিয়েছিলেন কোটি কোটি টাকা। কিন্ত সেই অত্যাচারী মোহাম্মদ আলী আটক হবার পর হাতিয়ার  নতুন অভিশাপ হিসেবে মোহাম্মদ আলীর শূন্যস্থান পূরণ করার অপচেষ্টা চালিয়ে চলছেন আবুল হায়াত আফসার।

    এই আফসার হাতিয়ার সাবেক স্বনামধন্য বিএনপির সাংসদ প্রকৌশলী ফজলুল আজিমের ব্যবসায়ীক পিএস। সামাজিক যোগাযোগমাধ্যমে খোদ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ ধুরন্ধর আফসার হাতিয়ার নৌপথে ফের মোহাম্মদ আলীর মতো চাঁদাবাজি করে জনসাধারণ কে জিম্মি করার  অপতৎপরতা শুরু করেছেন।

    এছাড়া চেষ্টা করছেন হাতিয়ায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করার। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা প্রকাশ্যেই বিএনপি নেতাকর্মীদের হয়রানিমূলক ও বিতর্কিত সাইবার সিকিউরিটি আইনে মামলা দেয়ার হুমকিও দিচ্ছেন পিএস আফসার।

    বিএনপি নেতাকর্মীদের দাবি, পিএস আফসার একসময় বিএনপির স্বনামধন্য সাবেক এমপি ফজলুল আজিমের বিরুদ্ধেও অপতৎপরতা ও অপপ্রচার  চালিয়েছিলেন, বিগত ১৭ বছরে তার কোন সাড়াশব্দ না থাকলেও হুট করে উড়ে এসে জুড়ে বসে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের কোনঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন আফসার।

    শুধু তাই নয় অত্যাচারী মোহাম্মদ আলীর সম্রাজ্যও ফিরিয়ে আনতে অপতৎপরতা শুরু করেছেন তিনি৷ আফসারের এমন সব অপতৎপরতার  ব্যাপারে হাতিয়ার সাধারণ বিএনপি নেতাকর্মীরা বিএনপির সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিমসহ বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    ধুরন্ধর আবুল হায়াত আফসারের নানান অপকর্ম ও অপতৎপরতা নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন।  চোখ রাখুন পত্রিকার পাতায়…।# মহ/দৈনিক বাংলার তরী

  • দুর্গাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি গঠন

    দুর্গাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি গঠন

    দূর্গাপুর প্রতিনিধি :

    রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুর্গাপুর উপজেলা শাখা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার ( ১২ অক্টোবর) বিকেলে উপজেলার সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক কর্মী সভার আয়োজন করা হয়।

    সভায় দুর্গাপুর উপজেলার শ্রমিকদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তোতা।

    মোক্তাদের হোসেন মন্টুর সঞ্চালনায় সভায় এসময়, বক্তব্য রাখেন, দুর্গাপুর বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বিএনপি নেতা আ: রফিক সরকার, যুবদলের আহ্বায়ক চয়েন উদ্দিন প্রমুখ।

    অনুষ্ঠান শেষে উপজেলা ও পৌর শ্রমিকদল শাখার আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে দুর্গাপুর উপজেলা শাখায় মো: আলাউদ্দিনকে আহ্বায়ক ও মো: মুনসুর রহমানকে সদস্য সচিব করে ১৬ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও দুর্গাপুর পৌর শাখায় মো: আবুল কালামকে আহ্বায়ক ও মাহাবুবুল হক রিপনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই দুইটি কমিটিকে আগামী ১ মাসের মধ্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।#মহ/দৈনিক বাংলার তরী