Author: Admin1

  • এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ; স্মারকলিপি প্রদান

    এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ; স্মারকলিপি প্রদান

    নিজস্ব প্রতিবেদক :

     

    হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

    রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

    অপর দিকে একই দাবিতে দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেন কর্মচারীরা।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও মাস্টাররোলভুক্ত প্রায় ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০–২৫ বছর ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন। সিটি করপোরেশন থেকে ওয়াসায় হস্তান্তরের পর ১৫৭টি পদ সৃষ্টি হলেও সিটি করপোরেশন থেকে আসা ১২২ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

    স্থায়ীকরণের দাবিতে বহুবার আবেদন করেও কোনো সমাধান না পাওয়ায় কর্মচারীরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট (নং-৬০১৯/২০১৫) দায়ের করেন। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের পক্ষে রায় দেন। এ রায়ের পর তিনটি প্রতিষ্ঠানের কর্মচারীকে স্থায়ীকরণ সম্পন্ন হয়।

    এছাড়া খুলনা ওয়াসার বিভিন্ন বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিস আদেশের মাধ্যমে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের উদাহরণও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে রায় বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

    ওয়াসা কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলন বা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

    মানববন্ধনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম।

    সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। এ ছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।# মহ/

  • ভোলাহাটে যথাযথভাবে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত 

    ভোলাহাটে যথাযথভাবে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত 

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ যথাযথভাবে শনিবার সকাল সাড়ে ১০টায় (১ নভেম্বর ২০২৫) উপলক্ষ্যে দিনটি পালনে জাতীয় ও সমবায় উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রথমেই একটি র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়। তেলাওয়াত করেন, মোঃ মুরশালীন ইসলাম।

    উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোহাঃ আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজোলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন ও গ্রাম আদালত প্রকল্প সমন্বয়ক সন্ধ্যা রানী।

    “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক মোঃ কাইফুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পরিদর্শক জামিল উদ্দিন, অফিস সহায়ক আশিকুর রহমান, প্রগতি আর্থ সামাজিক উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলামসহ সুধীজনেরা।# মহ/

  • দুর্গাপুরে জমিজমা বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ

    দুর্গাপুরে জমিজমা বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আকরাম আলী (৩০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বেলঘরিয়া বাজার সংলগ্ন জরিপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন ও তালেব ফকিরের মধ্যে এলাকায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে বিরোধকে কেন্দ্র করে আবুলের ছেলে আকরামের উপর অপর পক্ষের তালেব ফকিরের ছেলে এনামুল হামলা চালায়। এতে আকরাম আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ভুক্তভোগী আকরাম বলেন ,“জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ও আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। আমি তাকে গালমন্দ করতে নিষেধ করলে একপর্যায়ে সে আমার স্ত্রীকে হেনস্থ করার চেষ্টা করে। আমি তাকে বাধা দিতে গেলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার মাথায় ও গলায় কিল, ঘুষি মেরে ফলা জখম করে। এছাড়াও এনামুল আমার লুঙ্গির মোড়ায় রাখা বিকাশের ব্যবসার এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। সে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”

    জানতে চাইলে অভিযুক্ত এনামুল বলেন, ওয়ারিশদের জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তিনি বলেন টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন।

    এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    ম/হ..

  • রাজশাহী-৫ আসনে এলডিপির মনোনীত প্রার্থী “মোসাম্মৎ জহুরা শারমিন”

    রাজশাহী-৫ আসনে এলডিপির মনোনীত প্রার্থী “মোসাম্মৎ জহুরা শারমিন”

    নিজস্ব প্রতিবেদক :

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে জেলা কমিটির সভাপতি মোসাম্মৎ জহুরা শারমিন দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। তিনি আগামী নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, যুবদের কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান।

    মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এলডিপির প্রধান কর্নেল (অবঃ) অলি আহমেদ জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী-৫ আসনসহ সারাদেশে ৮৪ টি এমপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

    রাজশাহী-৫ আসনে এলডিপির মনোনীত প্রার্থী মোসাম্মৎ জহুরা শারমিন বলেন, জনগণের সেবা করার জন্য রাজনীতিতে আসা। পুঠিয়া ও দুর্গাপুরের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। আমি চাই এই অঞ্চলের যুবসমাজ ও নারীরা আত্মনির্ভর হোক, যুব সমাজ মাদকমুক্ত হোক। আর অস্থিরতা কাটিয়ে প্রতিটি পরিবারে সুখ ও স্বচ্ছলতা ফিরে আসুক।

    এলডিপির কেন্দ্রীয় নেতারা জানান, দলীয়ভাবে জহুরা শারমিনকে একজন সাহসী, শিক্ষিত ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা বিশ্বাস করেন, তাঁর প্রার্থিতা এলাকায় একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করবে।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন-রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এলডিপির এই নতুন মুখ নির্বাচনকে আরও প্রাণবন্ত করবে এবং নারী নেতৃত্বের উত্থানে ইতিবাচক ভূমিকা রাখবে।

    এছাড়া এলডিপি থেকে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মো: ওয়াহেদুজ্জামান ডাবলুকে। তিনি রাজশাহী মহানগর এলডিপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।# মহ/

  • দূর্গাপুরে জোরপূর্বক বাঁশ কর্তন আদালতে মামলা

    দূর্গাপুরে জোরপূর্বক বাঁশ কর্তন আদালতে মামলা

    নিজস্ব প্রতিবেদকঃ

    রাজশাহীর দুর্গাপুরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ৭২ টি বাঁশ কেটে নিয়েছে প্রতিপক্ষ, আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

    ২০ অক্টোবর( সোমবার) জেলা দূর্গাপুর থানা আমলী আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোসাঃ মঞ্জুয়ারা বেগম (৫০)।এতে, মোঃ মামুন (৪২), মোঃ রাবির (৪০) মোঃ সান্ত (২২), মোঃ পান্ত (২০) মোঃ মাইনুল (৪০),মোছাঃ মালতী বিবি (৫০) আসামী করা হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও ১ নং সাক্ষী ওয়ারিশ সূত্রে ও ক্রয়সূত্রে নালিশী তফশিল বর্ণিত সম্পত্তি ও ভূমির মালিক হইতেছেন। ৬ নং আসামী বাদী হয়ে জি.আর. ৫৮/২০০১ (দূর্গাপুর) ধারাঃ- ২০০০ সালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন আইনের ৪/১০/১২ ধারায় আমলী আদালত “খ” অঞ্চল ও জেলা রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মতে ১২৮৮পি/২০২৪ (দূর্গাপুর) নম্বর মামলাটি দায়ের করিলে উক্ত মামলায় বিজ্ঞ আদালত নিম্ন তফশিল বর্ণিত সম্পত্তি অত্র মামলার বাদী দীর্ঘ ৪০ বৎসর যাবৎ বাঁশঝাড় তৈরী করে আইল বা সীমানা চিহ্নিত করে দখলে থাকায় তাহার পক্ষে বিগত ০১/০৯/২০২৫ ইং তারিখে আদেশ প্রদান করেন। উক্ত আদেশ অমান্য করিয়া আসামীরা নালিশী তফশিল বর্ণিত সম্পত্তি জোর পূর্বক জবর দখল করিবার জন্য হুমকি প্রদর্শন করিতে থাকে।

    এমতাবস্থায় আসামীরা ঘটনার তারিখে ও সময়ে অর্থাৎ ১৪/১০/২০২৫ ইং তারিখে সকাল ৭.০০ টা হইতে ১০.০০ টা পর্যন্ত অজ্ঞাতনামা ৭/৮ জন লেবার সহ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে বাদীর তফশিল বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করে এবং আসামীদের হাতে থাকা হাসুয়া, লাঠি, কোদাল এবং লেবারদের হাতে থাকা বাঁশ কাটার দা ও কুড়াল দিয়ে লেবাররা বাঁশ কাটিতে শুরু করে। বাদী ও স্বাক্ষী-রা বাঁশ কাটার শব্দ শুনে ঘটনাস্থলে যেয়ে আসামীদের দেখিতে পায়। বাদী ও স্বাক্ষী-রা আসামীদের বাঁশ কাটিতে নিষেধ করে। তখন ১ নং আসামী হুকুম দিয়ে বলে যে, “শালাদের নিষেধ করার সাধ মিটাইয়া দে।” উক্ত হুকুম পাওয়া মাত্র ২/৫ নং আসামীরা হাতে দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও স্বাক্ষীদের হত্যার উদ্দেশ্যে তাড়া করে। বাদী ও স্বাক্ষীরা প্রাণভয়ে নিরাপদ দূরত্বে বাড়ীর নিকট দৌড়ে আসে এবং আসামীদের কার্যকলাপ প্রত্যক্ষ করিতে থাকে।

    আসামীরা পরস্পর যোগসাজশে ও সহায়তায় তফশীল বর্ণিত সম্পত্তিতে জোর পূর্বক জমির দখল নিয়ে ত্রাস সৃষ্টি করে এবং অজ্ঞাতনামা লেবাররা আনুমানিক ৭২ টি বাঁশ কাটে এবং ১-৫ নং আসামীরা কোদাল দিয়ে বাঁশের কুড়া উপড়াইতে থাকে ফলে বাদীর আনুমানিক ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকার ক্ষতি সাধিত হয়। ১-৫ আসামীরা উক্ত বাঁশগুলি তাহাদের বাড়ীতে নিয়ে যায়।

    এছাড়াও ৫ নং আসামী বাদী ও ১ নং স্বাক্ষীকে চিৎকার করে হত্যার হুমকি প্রদান করে এবং জমির সীমানা কোদাল দিয়ে অন্যান্য আসামী-সহ উপড়াইয়া জমির রকম পরিবর্তন করিতে থাকে এবং বাদীকে জীবনের তরে শেষ করিবে মর্মে শাষণ গর্জন করে। ফলে আসামীরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪ (২) (3) ৭/১০/১৩/১৬ ধারায় অপরাধ করিয়াছেন।# মহ/

  • দুর্গাপুরে অফিস কক্ষ ভেঙ্গে তিন লক্ষ টাকা চুরি

    দুর্গাপুরে অফিস কক্ষ ভেঙ্গে তিন লক্ষ টাকা চুরি

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহীর দুর্গাপুরে “ নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড”এর ম্যানেজার শাহিনুর ইসলামের অফিস কক্ষের তালা ভেঙ্গে আনুমানিক ৩ লক্ষ টাকা চুরি হয়েছে। দুর্গাপুর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ১৫ অক্টোবর ( বুধবার ) গভীর রাতে উপজেলার শালঘড়িয়া চুরির এই ঘটনা ঘটে।

    এলাকাবাসী ও কতৃপক্ষ সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ-কর্মে শেষ করে কক্ষটি তালাবদ্ধ করে রেখেছিলেন ম্যানেজার। গভীর রাতে কক্ষটির তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তিনটি লোহার ড্রয়ার ভেঙ্গে প্রায় ৩ লক্ষ টাকা চুরি করেছে। নৈশপ্রহরী দায়িত্বে থাকা আবুল খায়ের ও আকরাম আলীকে জিজ্ঞাসা বাদ করা হলে তারা জানান, দুইটার পর ঘুমিয়ে পড়েছি চুরি ঘটনা বুঝতে পারিনি।

    নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড এর ম্যানেজার শাহিনুর ইসলাম জানান, আজ রাত ২ টা থেকে ভোর ৪ টার মাঝে চুরির এই ঘটনা ঘটে আনুমানিক ৩ লক্ষ টাকা চুরি হয়েছে। চোরেরা অন্য কোন মালামাল নেয়নি। দুই নৈশ প্রহরীকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সিদ্ধান্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ অথবা এজাহার দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।# মহ/

  • মানসিক অসুস্থ ছেলেকে নিয়ে বিপাকে মা – পাশে দাঁড়ালেন ইউএনও

    মানসিক অসুস্থ ছেলেকে নিয়ে বিপাকে মা – পাশে দাঁড়ালেন ইউএনও

    স্টাফ রিপোর্টার :

    রাজশাহীর দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে বিপাকে পড়ছেন ৬৫ উর্ধ মা রহিমা বেগম। ছেলের চিকিৎসার জন্য দারে দারে ঘুরে পাননি সমাধান। অসহায় গর্ভধারিণী মায়ের পাশে দাবিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।

    গত ৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীর আলমকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শুরুর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    জানা যায়, জাহাঙ্গীর আলম পেশাতে কৃষক ছিলেন , স্ত্রী সন্তান সহ সুখে শান্তিতে বসবাস করছিলেন হঠাৎ মানসিক অসুস্থতায় ছেড়ে যায় স্ত্রী, সন্তান। জাহাঙ্গীর আলমকে পায়ে লোহার শীকল দিয়ে রাখা হতো বাড়িতে, বাইরে বের করলে, দড়ি বেঁধে রাখা হতো কোনো গাছের সাথে। বৃদ্ধ মা খুবই কষ্ট করে ভরনপোষণ করেছেন প্রায় ৩ বছর। ছেলের চিকিৎসার জন্য দারে দারে ঘুরেও পাননি কোনো সমাধান। ছেলের চিকিৎসার জন্য দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের নিকট এসে তার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন।

    মা রহিমা বেগম জানান, “আমার একমাত্র ছেলে জন্মগত পাগল ছিলোনা। সুস্থ, সবল, কর্ম করে জীবনধারণ করতো। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, বউ ফেলে সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে গেছে। আমার সন্তান আমি কি, ফেলে দিতে পারী? ৩ বছর ধরে কষ্ট করে যাচ্ছি। আমার বয়স হয়েছে আমি মারা গেলে আমার সন্তান রাস্তায় রাস্তায় ঘুরবে একটু চিকিৎসার জন্য কতো জনের কাছে গিয়েছি কেউ সহযোগিতা করেনি। ইউএনও মহোদয় আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। সুস্থ হওয়া পর্যন্ত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন”।

    এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, “গণ-শুনানীর দিন এক বৃদ্ধা মা আমাকে ক্রন্দনরত অবস্থায় জানায়, তিনি খুবই দরিদ্র এবং তার সন্তান মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার অভাবে বাড়িতে রাখা দায়।তার আবেদনের প্রেক্ষিতে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তিনি গুরুতর অসুস্থ হওয়ায় কেউ তাকে পাবনায় নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না, পরবর্তীতে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ভর্তি করানো হয়।# মহ/

  • ভোলাহাটে রেশমচাষী বসনীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত!

    ভোলাহাটে রেশমচাষী বসনীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জোনালরেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রেশমচাষী বসনী সমিতির সদস্যদের নিয়ে উঠান বৈঠক রেশমচাষীদের সভাপতির বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।

    স্থানীয় সকল রেশম আবাদীদের নিয়ে শুক্রবার (২২আগষ্ট ২০২৫) বিকেল ৩টার দিকে উপজেলার চরধরমপুর গ্রামে রেশম চাষি সমিরুদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলাম। এ সময় গোমস্তাপুরের সাংবাদিক মোঃ আব্দুল্লাহ্ নাহিদ, ভোলাহাট রেশম চাষি ও বসনী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকাম উদ্দিন শেখ, ভোলাহাট রেশম বোর্ডের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।

    প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, রেশম চাষে কোন প্রকার অবহেলা করা যাবে না। রেশম চাষ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে পরিবারের সদস্যদের শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে।# মহ/

  • বাংলাদেশ আমজনগণ পার্টি ভোলাহাট উপজেলা শাখার উপজেলা নির্বাচন অফিসারের নিকট সহযোগিতা চেয়ে আবেদন ও সৌজন্য সাক্ষাৎ!

    বাংলাদেশ আমজনগণ পার্টি ভোলাহাট উপজেলা শাখার উপজেলা নির্বাচন অফিসারের নিকট সহযোগিতা চেয়ে আবেদন ও সৌজন্য সাক্ষাৎ!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা নির্বাচন অফিসারের সাথে সৌজন্য সাক্ষাতে সার্বিক সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছেন, বাংলাদেশ আমজনগণ পার্টি ভোলাহাট উপজেলা শাখা কার্যকরী কমিটির সদস্যগণ।

    গতকাল মঙ্গলবার (১৯ আগষ্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে লিখিতভাবে একটি আবেদন করেন, নয়া রাজনৈতিক দল-বাংলাদেশ আমজনগণ পার্টি, ভোলাহাট উপজেলা শাখার আহবায়ক ও সদস্যগণ।

    এ সময় বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক মোঃ শাহজাহান আলী আরমীর সাথে আবেদন দেয়ার সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি সাংবাদিক ও শেখজী অন্বীক্ষণ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রাব্বী ও সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির।

    সৌজন্য সাক্ষাতে উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা (অতিরিক্ত দায়িত্ব) ও উপস্থিত নয়া পার্টির সদস্যদের মধ্যে রাজনৈতিক দল ও নির্বাচনী বিষয়ে বিষদ আলাপ-আলোচনা হয়। #মহ/

  • ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর হোসেন মিলনের স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত!

    ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর হোসেন মিলনের স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, সাবেক এমপি প্রয়াত সৈয়দ মুঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়, ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

    তিনি বুধবার (২০ আগষ্ট ‘২৫) বিকেল ৫টায় স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয় আম ফাউন্ডেশনে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় শেষে উপজেলার সদর ইউনিয়নের বাচ্চামারীহাট, ফুটানীবাজার, আলালপুর, শিকারীসহ গুরুত্বপূর্ণস্থানে তিনি গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

    সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাচোল সুইটি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, সামনের দিনগুলিতে উন্নয়নের ধারা বদলাতে সৈয়দ আতাউর হোসেন মিলন তার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাঠে থাকবেন।

    এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজাসহ উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।

    তিনি আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী ভোলাহাট উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩১ দফা দাবী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন বলে উপজেলা বিএনপি অফিস সূত্রে জানিয়েছেন। #মহ/