Author: Admin1

  • ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

    ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বুধবার বেলা ১১টায় (২০ আগষ্ট ২০২৫) উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার বিগবাজার (টেষ্টি ফুড ক্যাফে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এর আগে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল ও ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেষ্টি ক্যাফে আলোচনা সভায় মিলিত হয়।

    ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য প্রভাষক মোঃ সফিকুল ইসলাম, ভোলাহাট উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আসাদুল হক।#মহ/

     

  • দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    জিএম কিবরিয়া, রাজশাহীঃ

    রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে মনিয়া আক্তার নামে দেড়-বছরের শিশু মৃত্যু বরণ করেছেন।

    ১৫ আগস্ট (শুক্রবার) দুপুর তিনটার দিকে পানানগর ইউপির ধরমপুর চকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার ফারুকের মেয়ে।

    পরিবার সুত্রে জানাযায়, শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করেছিলো। শিশুটির মা সাংসারিক কাছে ব্যস্ত হয়ে পড়েছিলো। কাজ শেষে শিশুটিকে দেখতে না পেয়ে চারদিকে খোজা খুঁজি করতে থাকেন মা। আনুমানিক বিকাল ৪ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুর শিশুটি ভাসতে দেখে প্রতিবেশীরা মৃত অবস্থায় উদ্ধার করেন।

    এবিষয়ে দুর্গাপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে একটি শিশু মৃত্যু বরণ করেছে। এনিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদন ও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#মহ/

  • ভোলাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! 

    ভোলাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! 

    ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৫ আগষ্ট আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়েল মোবাইলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক  আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

    উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

    ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আফাজ উদ্দিন পানি মিয়া, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, মোঃ আব্দুল বারী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজু, যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক, ছাত্রদলের সাবেক মোঃ মহসীন আরাফাত সানি, রুবেল রানাসহ অন্যরা।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপস্থিত উপজেলা বিএনপি ও ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকগণ ও ধানের শীষ প্রতীকের টানে তাদের প্রিয়নেত্রীর জন্য প্রাণখুলে দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন। #মহ/

  • ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন!

    ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। চাঁনশিকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানীর ঐ সময়ের টহলরত সদস্যগণ তাদের আটক করে। 

    জানা যায়, উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা।

    পুশইনদের মধ্যে-মোঃ বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মোঃ রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০),  মোঃ মেহেদী হাসান মুন্না (২৯), মোঃ সেলিম (২৯),  মোঃ রুলাস (৩২), মেহের আলী (৩২), মোঃ রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মোঃ মোশারফ আলী (২১)।

    বিজিবি ৫৯ ব্যাটালিয়ন কমান্ডার লেপটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ও চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী পুশইনের ঘটনাটি সত্বতা সকলেই স্বীকার করেন।

    তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করলে তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। সাজা ভোগ শেষে পুলিশ তাদের ভারত সীমান্ত বাহিনী বিএসএফের কাছে তাদের হস্তান্তর করে।

    বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস সীমানা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

    উল্লেখ্য, একই উপজেলা দিয়ে গত ০৩ জুন ২০২৫ ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জন (৪ জন মহিলা ও ৪ জন পুরুষ) ব্যক্তি অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির একটি টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়।#মহ/

  • ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল নিয়ে সাকত’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন!

    ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল নিয়ে সাকত’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তিন উপজেলার সংগঠন “সাংবাদিক কল্যাণ তহবিল” নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট-এর আয়োজনে বুধবার (১৪ আগষ্ট ২০২৫) দুপুর ১২টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আধাঘন্টাব্যাপী চলাকালীন এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।

    সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহসভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ।

    মানববন্ধনে সাকত (সাংবাদিক কল্যান তহবিল) এর সভাপতি আসাদুল্লাহ আহমেদ বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। আর এই বিবেককে যদি গলা টিপে ধরা হয়, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারায় নৃশংসভাবে হত্যা করা হয়। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি! এদেশে তাহলে আইনকানুন বলে কিছু থাকলো না!

    বক্তব্যের ধারাবাহিকতায় সাকত’র সাধারণ সম্পাদক সাকিল হোসেন বলেন, সাংবাদিকতার পেশাকে এদেশের চতুর্থস্তম্ভ বলা হয়ে থাকে। তাহলে জাতির কাছে প্রশ্ন আসতেই পারে, তাহলে সাংবাদিকগণ কোন পর্যায়ের সম্মানের অধিকারী। অথচ গত কয়েকদিন পূর্বে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কোপিয়ে হত্যা করা কি মানুষের কাজ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে চরম উচিৎ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সে সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।#মহ/

  • ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত

    ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫) সকাল ১০টায় পালিত হয়েছে।

    উপজেলা যুব উন্নয়ন, এনজিও ভার্ক ও আস্থার উদ্দ্যোগে বর্ণাঢ্য যুবরেলী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও ঋণসহায়তা প্রদানের চেক বিতরন অনুষ্ঠিত হয়।

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে উপস্থিত সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ হারুনর রশিদ।

    অন্যান্যের মধ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন, আইকনিক ইউথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, সাধারন সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত ও আস্থার এনজিও’র সমন্বয়কারী আরিফা খাতুন, আত্মকর্মী শেমালী খাতুন, হাবিবসহ অন্যরা।

    এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)’র কর্তাগণ ও আইকনিক ইউথ অর্গানাইজেশনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

    এর আগে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারীত্বে অগ্রগতি” এ স্লোগানকে কেন্দ্র করে দিবসটি পালনে এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), আস্থা ও আইকনিক ইউথ অর্গানাইজেশন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে একটি বর্ণাঢ্য রেলী নিয়ে উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

    পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসের বিভিন্ন ক্যাটাগড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক প্রদান করেন। #মহ/

  • রাজশাহীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

    রাজশাহীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক :

    গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা ও বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বেলা ১১টায় নগরীর রেলগেট চত্ত্বরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন কর্মসূচি হয়।

    এতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে নিউমার্কেট হয়ে নগরীর জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

    দুপুর ১২ টায় রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী প্রেসক্লাবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থা। এছাড়াও রাজশাহীর সিনিয়র সাংবাদিকরা উক্ত মানববন্ধনে অংশ নেয়।

    উভয় কর্মসূচিতেই গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।”

    সাংবাদিক নেতারা দাবি জানান, তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

    এ সময় রাজশাহীর বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।# মহ/

  • ভোলাহাটে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ!

    ভোলাহাটে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় প্রবাহিত মহানন্দা নদীর ফোরামঘাটের ওপর নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ জন কর্মকর্তার নামে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।

    সেতুর স্থায়িত্ব হুমকি ও পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙনের আশঙ্কার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৭ আগষ্ট ২০২৫) লিগ্যাল নোটিশ প্রদান করেছেন হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফাতহুল বারী।

    নোটিশে বলা হয়, সরকারের প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু স্থানীয় জনগণের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু পরিতাপের বিষয় জেলা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৪(৭) ধারা যথাযথ ভাবে পর্যালোচনা না করে বিশেষ করে নির্মানাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন করার অনুমতি প্রদাণ করায় স্থানীয় জনগণের স্বপ্নের সেতুর স্থায়ীত্ব মারাত্বক হুমকীর মধ্যে পড়েছে।

    নোটিশে আরো উল্লেখ, বালু উত্তোলনের জন্য নির্ধারিত সময়সীমা ৩০ জুন ২০২৫ শেষ হলেও এখনো উত্তোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি শর্তভঙ্গ করে কয়েকশত গাড়ি বালু অন্যত্র সরিয়ে নিয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

    বিগত কয়েক বছর ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদের বসত ভিটাসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। ভাঙ্গন কবলিত জায়গায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে ভাঙ্গনের পরিমান আরো বেড়ে যাবে। নদীপাড় রক্ষার জন্য স্থানীয় প্রশাসনকে অসংখ্যবার এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

    অ্যাডভোকেট ফাতহুল বারী তাঁর লিগ্যাল নোটিশে অবিলম্বে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তিনি জনস্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে আইনি প্রতিকার চাইতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন।

    নোটিশে ভূমি মন্ত্রনালয় সচিব, রাজশহী বিভাগীয় কমিশনার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর, সহকারী কমিশনার (ভূমি) ভোলাহাট, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, এমএমবিইএল এন্ড এমএমএম জেভি প্রথম শ্রেনীর ঠিকাদার ও সরকরাহকারী প্রতিষ্ঠানের নামে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।# মহ/

  • ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল!

    ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    ২৪-এর গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়।

    বুধবার (৬ আগষ্ট ২০২৫) বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটি বিশাল বিজয় র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোহবুল্লাহ্ মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

    এ সময় শোক ও বিজয় মিছিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন।

    সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, মোঃ শহিদুল ইসলাম বাঙ্গাবাড়ী ইউনিয়ন গোমস্তাপুরসহ ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।# মহ/

    ০৬.০৭.২০২৫ ইং

  • ভোলাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচীতে তরুণ, যুবক-যুবতীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ! 

    ভোলাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচীতে তরুণ, যুবক-যুবতীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ! 

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)’র ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচির সমৃদ্ধির আওতায় উপজেলার তরুণ কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ অনুষ্ঠান রোববার (৩ আগষ্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।

    এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ।ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এর উপজেলা কো-অডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে উপজেলার শতাধিক তরুণ, কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

    ছবিক্যাপশনঃ ভোলাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ এর প্রকল্পের সমৃদ্ধির আওতায় বিভিন্ন ফল ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ মনিরুজ্জামান। পাশে-অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যান্যরা।# মহ/