Author: Admin1

  • সাবেক এমপি মমতাজ বেগমের সুস্থতা কামনায় এলডিপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাবেক এমপি মমতাজ বেগমের সুস্থতা কামনায় এলডিপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক :

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল।

    এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় রাজশাহী শাহমুখদম (রঃ) মাজার শরীফে।

    এ সময় এলডিপির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর বিক্রম কর্ণেল (অব.) ড. অলি আহমেদের সহ-ধর্মিণী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এর আশু রোগমুক্তি কামনা করা হয়।

    উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি এস.এম.শাফিউল আজম জুয়েল, সাধারণ সম্পাদক ওয়াহেদ জামান ডাবলু, এলডিপির রাজশাহী জেলার সভাপতি জহুরা শারমিন, মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজশাহী জেলা এলডিপি, রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক দুর্গাপুর থানা এলডিপি সহ রাজশাহী মহানগর ও জেলা এলডিপির নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, ও সাধারণ জনগণরা উপস্থিত ছিলেন।

    এ সময় সকলে মিলিত ভাবে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।এবং দোয়া ও মাহফিলের মাধ্যমে এলডিপির নেতাকর্মীরা এক মানবিক এবং ঐক্যবদ্ধ বার্তা দিয়েছেন—দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন, সেই সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

    এছাড়া দোয়া ও মোনাজাত শেষে এলডিপির পক্ষ থেকে শত শত মানুষের মাঋে খাবার বিতরণ করে দোয়া ও মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।#

  • বিজেপির রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা : মহানগর কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ

    বিজেপির রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা : মহানগর কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ

    নিজস্ব প্রতিবেদক:

    বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপি রাজশাহী জেলার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

    আব্দুল বারিকে আহবায়ক ও রাকিবুল্লা ইউসুফ রিজভীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    নগরীর অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে নবনির্বাচিত আহবায়ক আব্দুল বারিকে ফুল দিয়ে বরণ করে নেন রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক ও রাজশাহী – ০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো. জুয়েল হোসেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ, যুগ্ম আহবায়ক সোহাগ খান, রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, রাজপাড়া থানা বিজেপির আহবায়ক ফারুক খান, জেলা পঞ্চম কুমার রায়,সদস্য আইনাল হক, সদস্য রাশেদুল মান্নান রাব্বি প্রমুখ।

    জেলা বিজেপির নবনির্বাচিত আহবায়ক আব্দুল বারি বলেন, রাজশাহী জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পার্থ ভাইএর আদর্শ ছড়িয়ে দিতে নেতাকর্মীরা দুর্বার গতিতে কাজ করবে ইনশাআল্লাহ।

    রাজশাহী জেলা বিজেপির আহবায়ক সরদার জুয়েল বলেন, রাজশাহী জেলা বিজেপির কমিটি অনুমোদন এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ তথা রাজশাহী বিভাগে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাইএর হাতকে শক্তিশালী করে তুলতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। বিভাগের প্রতিটি জেলায় এখন বিজেপি ব্যাপকতা পেয়েছে,আগামীতে এই বিভাগে শক্তিশালী সংগঠন উপহার দেওয়ায় আমাদের প্রধান লক্ষ্য।

    তিনি আরও জানান, আগামী নির্বাচনে রাজশাহী বিভাগের প্রতিটি আসনে বিজেপির প্রার্থী দেওয়া হবে ইনশাআল্লাহ।

    মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ জানান, আমরা অতীতের তুলনায় এখন সাংগঠনিক ভাবে অনেক এগিয়ে গেছি, প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হবে।

    রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন জানান, বিজেপির ভ্যানগার্ড খ্যাত অঙ্গসংগঠন যুবসংহতি এখন অনেক সক্রিয়, অন্যান্য অঙসংগঠন গুলোও পার্থ ভাইএর হাতকে শক্তিশালী করতে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবেও তিনি জানান। # মহ/

  • ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত!

    ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত!

    ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুপ্রক কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুপ্রক’র সহসভাপতি প্রফেসর মোঃ তাহাজ্জাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন, দুপ্রক সদস্য প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, আরেফা খাতুন, শাহনাজ খাতুন ও সিনিয়র সাংবাদিক ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ)।

    এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনেরা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।

    “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ স্লোগানকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানশেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

    দুর্নীতি দমন কমিশনের অংগসংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান সাহেবকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ সকল সদস্যগণ।

    ছবিক্যাপশনঃ ভোলাহাটে দুপ্রক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের একাংশ। পাশে-বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়ার দৃশ্য।# মহ/

  • তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো : একজন সন্তানের নিঃশব্দ আর্তনাদ

    তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো : একজন সন্তানের নিঃশব্দ আর্তনাদ

     নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের এক সাংবাদিকের জীবনে নেমে এসেছে দীর্ঘ ছায়া। ছয় বছর ধরে নিখোঁজ তাঁর প্রিয় পিতা, অথচ আজও তার প্রত্যাবর্তনের অপেক্ষায় চোখে জল ধরে রেখেছেন সেই সন্তান। দৈনিক উপচার পত্রিকার ক্রাইম রিপোর্টার এবং জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার রাজশাহী প্রতিনিধিঃ ও যমুনা প্রতিদিন অনলাইন স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম-যার বাবার সন্ধান আজও মেলেনি।

    সাংবাদিক মনিরুল ইসলামের বাবা মাওলানা আতাউর রহমান (আক্তার) ২০২০ সালের ১২ এপ্রিল, করোনাকালীন সময়ে সারাদেশে চলমান লকডাউনের এক সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার ধারণাও করতে পারেনি যে, সেটিই হতে পারে তার শেষ দেখা। সকাল ৮টার দিকে তিনি বাড়ি ছাড়েন এরপর দীর্ঘ ছয় বছর কেটে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা আতাউর রহমান (আক্তার) চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে প্রায় দুই দশক ধরে ইমামতি করেছেন। তিনি শিবগঞ্জ, কানসাট, রহনপুর, আমনুরা, গোদাগাড়ীসহ নানা এলাকায় মসজিদে ইমামতির পাশাপাশি তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতেন। ধর্মীয় আলোচনায় তার গ্রহণযোগ্যতা ছিল প্রশংসনীয়। জীবনের শেষ দিকে কিছুটা মানসিক উদ্বেগে ভুগছিলেন বলেও পরিবার জানিয়েছে।

    নিখোঁজের সময় তার বয়স ছিল আনুমানিক ৫৫ বছর। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, পরনে ছিল চকলেট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি। ডান গালের ওপরে একটি আঁচিলের দাগ ছিল এবং মুখে হালকা চাপ দাড়ি। তিনি রাজশাহী আঞ্চলিক ভাষায় কথা বলতেন।

    তাঁর স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, পোস্টার, বিজ্ঞপ্তি সবই করা হয়েছে। তবুও আজও তিনি নিখোঁজ। দেশের প্রায় ৩০ থেকে ৪০টি সংবাদপত্র ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে তাঁর খোঁজে, কিন্তু কোনো সাড়া মেলেনি।

    সাংবাদিক মনিরুল ইসলামের প্রশ্ন—যদি তাঁর পিতা মারা গিয়ে থাকেন, তবে তাঁর মৃতদেহ কোথায়? আর যদি তিনি জীবিত থাকেন, তাহলে এত বছরেও তিনি কোথায় আছেন? একবার কি তিনি বুঝতে পারেননি যে কেউ তাঁর জন্য আজও পথ চেয়ে বসে আছে? এ প্রশ্নগুলো আজও জ্বালা হয়ে পোড়ায় মনিরুলের পরিবারকে।

    বাবার জন্য সাংবাদিক মনিরুল ইসলাম “আল্লাহর কাছে প্রতিদিন হাত তুলে দোয়া করেন, যেনো তার বাবা তাদের মাঝে ফিরে আসেন।

    মনিরুল বলেন, মহান আল্লাহ তো সবই পারেন, তিনি চাইলে আমার বাবাকেও ফিরিয়ে দিতে পারেন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চান সাংবাদিক মনিরুল ইসলাম।

    একজন সন্তানের দীর্ঘ ছয় বছরের অপেক্ষা, বুকের ভেতর জমে থাকা শূন্যতা, আর দিন রাতের প্রার্থনা, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু একজন পিতা। সেই পিতা আজ কোথায়? পরিবারটির এখনো একটাই চাওয়া যদি জীবিত থাকেন, খোঁজ মিলুক; আর যদি না থাকেন, অন্তত তার নিশ্চয়তা মিলুক।# মহ /

  • জুলাই-আগষ্টের যোদ্ধাদের স্বরনে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

    জুলাই-আগষ্টের যোদ্ধাদের স্বরনে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

    দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :

    জুলাই-আগষ্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সবুর বুলেট সিনিয়র যুগ্ন আহবায়ক রাজশাহী জেলা ছাত্রদল ও সদস্য সচিব দুর্গাপুর উপজেলা ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সাকিব হাসান সদস্য সচিব দুর্গাপুর পৌর ছাত্রদল সভাপতিত্ব করেন আলামিন রিমন আহবায়ক দুর্গাপুর পৌর ছাত্রদল

    এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: হানিফ আলী, আলামিন ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মুন্না ইসলাম আগুন সভাপতি ধোকড়াকুল ডিগ্রী কলেজ জুবায়েদ হোসেন কাফি সিনিয়র সহ-সভাপতি দুর্গাপুর ডিগ্রী কলেজ ছাত্রদল এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ছাত্রনেতা বন্ধন,পলাশ,জনি,জুয়েল,নাজিউর,লিটন,মিজান, রাব্বি,শিমুল, মতিউর রহমান সহ প্রমূখ।# মহ/

  • রাজশাহীর দুর্গাপুরে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    রাজশাহীর দুর্গাপুরে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    রাজশাহী প্রতিনিধিঃ

    রাজশাহীর দুর্গাপুর হাটকানপাড়া জোবেদা ডিগ্রী কলেজে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ক যুব ও স্বেচ্ছাসেবকদের সংবেদনশীলতা তৈরী বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত খান ফাউন্ডেশন রাজশাহীর বাস্তবায়নে, সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় এবং অগ্রগামী উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে হওয়া এই কর্মশালাটি প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ বদরুজ্জামান শুভেচ্ছা বক্তব্যে বলেন দেশের এই সংকট পূর্ণ অবস্থায় এনজিও প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে সচেতনতামুলক কর্মশালার আয়োজন করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা প্রজেক্ট অফিসার (DPO) মোঃ সাইফুল ইসলাম। এই সময় বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন, এর মধ্যে ছিলেন প্রজেক্ট অফিসার শিরনা আক্তার, নিমাই সরকার ও অন্যান্য সম্মানিত অতিথিরা।

    এসময় উপস্থিত ছিলেন অগ্রগামী উন্নয়ন সংস্থার পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম, আলিপুর প্রত্যাশা সংগঠনের সভাপতি জনাব মোঃ সোহেল চৌধুরী এবং ডেফোডিলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাউসার আহমেদসহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
    অগ্রগামীর প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম বলেন,এই কর্মশালার উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন জটিল সমস্যার সম্পর্কে যুবকদের সচেতন করে তোলা এবং সুশাসনের প্রতি তাদের ভূমিকা জাগ্রত করা। এর ফলে, আগামীতে আরও কর্মকান্ডে যুবকরা নিজেদের ক্ষমতায়ন এবং সমাজ উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে আমাদের এমন কর্মশালা চলমান থাকবে।

    কর্মশালার শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।# মহ/

  • বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫৩০ গ্রাম গাঁজাসহ আটক দুই। 

    বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫৩০ গ্রাম গাঁজাসহ আটক দুই। 

    বাঘা প্রতিনিধি : 

    রাজশাহীর বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫৩০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে তাদের আটক করা হয় বলে জানা যায়। 

    আটককৃতরা হলো, বাঘা পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের মোঃ নাজিম উদ্দীনের ছেলে আসলাম আলী (৪৬) এবং মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর মৃধাপাড়া রুপপুর গ্রামের মৃত গয়েন উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম মৃধা (৫৫)।

    বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি টীম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বাঘা থানাধীন চকছাতারী এলাকা থেকে মোঃ আসলাম আলী (৪৬), পিতা- মোঃ নাজিম উদ্দীন, সাং-দক্ষিন মিলিক বাঘা, থানাঃ বাঘা, জেলাঃ রাজশাহীকে ৩০ গ্রাম শুকনা গাঁজা এবংএকই তারিখে র‍্যাব-৫, রাজশাহীর একটি টীম হরিরামপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম মৃধা (৫৫), পিতা- মৃত গয়েন উদ্দিন, সাং- মৃধাপাড়া রুপপুর, হরিরামপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

    এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক ২৫/০৬/২৫ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।# মহ/

  • দুর্গাপুরে জুয়েল হত্যাকান্ড, আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন 

    দুর্গাপুরে জুয়েল হত্যাকান্ড, আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন 

    রাজশাহী জেলা প্রতিনিধি:

    রাজশাহীর দুর্গাপুরে মধ্যেরাতে প্রতিপক্ষের অর্তকিত হামলায় নিহত হয় জুয়েল রানা (৩০) নামের এক যুবক। ঘটনার ১৯দিন পেরিয়ে গেলেও হত্যা মামলার একমাত্র আসামি তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।  এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগির পরিবার ও এলাকাবাসি। 

    মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

    মানববন্ধনে নিহত জুয়েলের মা মর্জিনা বেগম বলেন, আমরা গরিব মানুষ। জুয়েলের বাবা অনেক আগেই মারা গেছেন। পরিবারে আমার ছেলেটাই একমাত্র আয়ের উৎস ছিল। গত ৩ জুন মধ্যে রাতে জুয়েলকে পুর্বপরিকল্পিত ভাবে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।ঘটনার পর হত্যাকারি তোফাজ্জল হোসেন লাবুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে লাবুর পরিবার ও তার পক্ষের লোকজন প্রতিনিয়ত আমাদের মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছেন। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।  আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই, হত্যাকারি লাবুকে যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়।

    নিহত জুয়েলের স্ত্রী রিতা খাতুন বলেন, লাবু পরিকল্পিত ভাবে আমার স্বামীকে হত্যা করে। তাকে হত্যার ভিডিও সিসি ফুটেজে ধরা পড়লে ভিডিও ভাইরাল হয়। এরপরও থানা পুলিশ আসামি না ধরে নানা তাল-বাহানা করছে। আমার স্বামীর হত্যাকারি লাবুকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।

    জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, লাঠির আঘাতে জুয়েল নামের ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিসি ফুটেজে দেখা গেছে।  এ ঘটনায় মামলা হয়েছে। আমরা চেষ্টা করছি মামলার আসামিকে গ্রেপ্তার করতে। আশা করছি খুব দ্রুত তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।

    উলেখ্য, গত ৩ জুন দিবাগত রাতে অর্তকিত হামলা চালায় জুয়েল রানার উপর । পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৫জুন  রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।  হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।# মহ/

  • আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিকের বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

    আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিকের বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীর প্রখ্যাত সাংবাদিক ও এটিএন বাংলা রাজশাহী ব্যুরো প্রধান সুজাউদ্দিন ছোটন গত ১৪ জুন (শনিবার) রাত আনুমানিক ১টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন।

    জানা যায়, তিনি সিএনবি মোড় থেকে বাড়ি ফেরার পথে রাজশাহী ফায়ার ব্রিগেড মোড়ে পৌঁছালে ঘোষপাড়া মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

    সাংবাদিক ছোটন জানান, এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

    ঘটনার পরপরই রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় সোমবার (১৭ জুন) রাত ৯টা ৩০ মিনিটে রাজশাহীতে তাঁর বাসায় দেখতে যান বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম. এ. আরিফ।

    তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ জন, দপ্তর সম্পাদক লুৎফর রহমান (শিক্ষানবিস), প্রচার সম্পাদক তোফাইরুল ইসলাম রাহাত, সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সদস্য আলতাফ হোসেন প্রমুখ।

    এ সময় তাঁরা ছোটন ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মামলার অগ্রগতির বিষয়ে জানতে চান। পরবর্তীতে নেতৃবৃন্দ বোয়ালিয়া থানায় গিয়ে অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

    ওসি মোস্তাক আহমেদ সঙ্গে সঙ্গে এসআই রেজাউল ইসলামকে দায়িত্ব দেন ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ক্লু বের করার এবং মামলাটি গুরুত্বসহকারে তদন্তের নির্দেশ দেন।

    সাংবাদিক সমাজ আশাবাদী, এই ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।# মহ/

  • বাজেটে বাড়ছে সিগারেটের দাম

    বাজেটে বাড়ছে সিগারেটের দাম

    নিজস্ব প্রতিবেদক :

    অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

    প্রতিবারের মতো এবারও কিছু পণ্যের ওপর কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, যার ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। তবে কিছু খাতে করছাড় ও ভর্তুকি দেওয়ার কারণে কিছু পণ্যের দাম কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে এবারের বাজেটে সিগারেটের দাম আরও এক দফা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বাজেটে প্রেমের সম্পর্কে বাধ টেনেছে অর্থ উপদেষ্টা, বাড়ছে চকলেটের দাম, তবে সান্ত্বনা আইসক্রিমে

    চলতি বছরের জানুয়ারিতে সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছিল। তখন নিম্ন, মধ্যম ও উচ্চ স্তরের ১০ শলাকা সিগারেটের ওপর সম্পূরক শুল্ক ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। সে কারণে প্রস্তাবিত বাজেটে সিগারেটের শুল্ক কাঠামোয় নতুন করে পরিবর্তন আনা হচ্ছে না। তবে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে। এতে সিগারেটের দামে আবারও প্রভাব পড়তে পারে।

    উল্লেখযোগ্য যে, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান বা ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন। প্রতিবছর তামাকজনিত রোগে মৃত্যু ঘটে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষের। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যা চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসের সম্মিলিত ফল।# মহ/